এক্সপ্লোর

Udayan Guha: 'নেতার ছেলেকে ডাক্তারিতে সুযোগ পাইয়ে দিয়েছিলেন জ্যোতি বসু'! আরও বিস্ফোরক অভিযোগ উদয়নের

Jyoti Basu: তৃণমূল দুর্নীতিতে ডুবে আছে বলে নজর ঘোরানোর চেষ্টা, পাল্টা সিপিএম।

কলকাতা: নিয়োগ দুর্নীতি ঘিরে উত্তাল গোটা বাংলা। তার মধ্যেই উঠে এসেছে চিরকুট বিতর্ক। বাম (CPM) আমলে চিরকুটে চাকরি বিলি হয়েছিল বলে অভিযোগ তৃণমূল (TMC)। সেই নিয়ে সিপিএম-এ সঙ্গে জোর তরজা চলছে জোড়াফুল শিবিরের। আর সেই আবহেই ফের বিস্ফোরক অভিযোগ রাজ্যের মন্ত্রী উদয়ন গুহের (Udayan Guha)। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু (Jyoti Basu) এক সিপিএম নেতার ছেলেকে ডাক্তারিতে সুযোগ পাইয়ে দিয়েছিলেন বলে দাবি উদয়নের।

উদয়নের তিরে এ বার বিদ্ধ জ্যোতিবাবু

নিয়োগ দুর্নীতিত নিয়ে তরজার মধ্যেই এই বিস্ফোরক অভিযোগ করেছেন উদয়ন। তাঁর তিরে এ বার বিদ্ধ জ্যোতিবাবু। উদয়নের বক্তব্য, "মুখ্যমন্ত্রীর কোটায় কোচবিহারের প্রয়াত সিপিএম নেতার ছেলেকে ডাক্তারিতে সুযোগ পাইয়ে দিয়েছিলেন জ্যোতি বসু। তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু যোগ্যদের বঞ্চিত করেছিলেন।"

প্রকাশ্য সভায় এই দাবি করেন উদয়ন। তাঁকে বলতে শোনা যায়, "জ্যোতি বসু বড় দুর্নীতি করেছেন। একটা সময় যখন বাংলায় মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়ার জন্য ছাত্র ভর্তি হত, আসন কম ছিল। সেই সময় মুখ্যমন্ত্রীর কোটা ছিল, ১০টি ডাক্তারিতে। ১০টি ইঞ্জিনিয়ারিংয়ে। ফার্স্ট ডিভিশনে পাস করে, জয়েন্টে পাস করেও যাঁরা ডাক্তারিতে চান্স পাননি, তাঁদের বঞ্চিত করে কোচবিহারের দিনহাটার সিপিএম নেতা মানিক দত্তর ছেলে সেকেন্ড ডিভিশনে পাস করে আজ ডাক্তার হয়েছেন জ্যোতিবাবুর কোটায়। জ্যোতিবাবু দুর্নীতি করেননি আপনি! এটাও তো দুর্নীতি!"

নজর ঘোরানোর চেষ্টা করছে তৃণমূল, বলছে সিপিএম

এ নিয়ে যদিও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সিপিএম। তাদের দাবি, তৃণমূল দুর্নীতিতে ডুবে রয়েছে বলেই নজর ঘোরানোর চেষ্টা করছে। কোচবিহারে সিপিএম-এর জেলা সম্পাদক অনন্ত রায় বলেন, "তৃণমূল দলটা তো আপাদমস্তক দুর্নীতিতে ডুবে গিয়েছে! ইডি-সিবিআই যেখানে হানা দিচ্ছে, কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। এখন জ্যোতিবাবুর মতো মহান জননেতা, শুধু বাংলা নয়, গোটা ভারতের মানুষ জ্যোতিবাবুকে শ্রদ্ধা করেন। তাই কোন চুনোপুঁটি কী মন্তব্য করলেন, তার উত্তর দেওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করি না আমি।"

বাম আমলে চিরকুটে চাকরির অভিযোগ সম্প্রতি জোর পায় উদয়নের মন্তব্যেই। নিয়োগে দুর্নীতি নিয়ে বামেদের নিশানা করেন উত্তরবঙ্গ
উন্নয়নমন্ত্রী। এমনকি, দুর্নীতির জন্য প্রয়াত বাবার নামও মুখে আনেন তিনি। উদয়নও বাম শিবির থেকেই দল বদলে তৃণমূলে এসেছিলেন। তার পর থেকে একে একে অনেকেই মুখ খুলেছেন। সম্প্রতি তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ও এ নিয়ে সরব হন। বাম আমলে চিরকুটে চাকরি হওয়ার পাশাপাশি, নম্বরেও কারচুপি হয় বলে অভিযোগ করেন তিনি। ঘটনাচক্রে তাপসও প্রাক্তন সিপিএম নেতা। বাম আমলে রাজারহাট-গোপালপুর পুরসভার চেয়ারম্যান ছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, কী কারণ, সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন...
কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, কী কারণ, সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন...
পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget