এক্সপ্লোর

Udayan Guha: 'আমাকেই গরু পাচারকারী বলে জেলে ঢুকিয়ে দিতে পারে', আশঙ্কার কথা শোনালেন উদয়ন

Cattle Smuggling Case: এর পাশাপাশি গরুপাচারে সীমান্তরক্ষীবাহিনীর (BSF) ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন উদয়ন।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: গরুপাচার মামলায় গ্রেফতার (Cattle Smuggling Case) হয়েছেন বীরভূমের (Birbhum News) দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। তার পর থেকেই চাঙ্গা বিরোধী শিবির। আগামী দিনে আরও বাঘা বাঘা নেতা জালে পড়বেন বলে নিত্যদিন হুঁশিয়ারি দিয়ে চলেছেন তাঁরা। সেই আবহেই এ বার গ্রেফতার হওয়ার আশঙ্কা প্রকাশ করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ (Udayan Guha)। গরুপাচার মামলাতেই তাঁকে গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন।

গরুপাচার মামলায় গ্রেফতার করা হতে পারে তাঁকেও, আশঙ্কা উদয়নের!

শনিবার একটি অনুষ্ঠানে গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করেন উদয়ন। তিনি বলেন, "যে কোনও সময় ED, CBI আমাকেই হয়ত গরু পাচারকারী বলে জেলে ঢুকিয়ে দিতে পারে। আমার যেটা হয়েছে, একটা পা বাইরে, আরেকটা পা আমি জেলের ভিতরে ঢুকিয়ে দিয়ে আছি। যে কোনও সময় ED, CBI আমাকেই হয়ত গরুপাচারকারী বলে, এইখানে জেলে ঢুকিয়ে দিতে পারে। তার জন্য মানসিক ভাবে তৈরি থাকবেন। "

এর পাশাপাশি গরুপাচারে সীমান্তরক্ষীবাহিনীর (BSF) ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন উদয়ন। তিনি বলেন, "যেদিন থেকে বাড়িতে গ্যাস ঢুকেছে, সেদিন থেকে কয়লা আনতে আর কয়লার ডিপোতে যাইনি। তারপরেও হয়ত কয়লাপাচারকারী হিসেবে আমাকে জেলে ঢুকিয়ে দিতে হতে পারে। আমাকে নিয়ে বলছি। আপনাকেও হতে পারে।"

আরও পড়ুন: Khidirpur Road Accident: খিদিরপুরে লরির চাকায় পিষ্ট গাড়ি, বেঘোরে মৃত্যু তৃণমূল কাউন্সিলরের ছেলের

গরুপাচার মামলার তদন্তে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত গ্রেফতার হওয়ার পর থেকেই উত্তাল রাজ্য রাজনীতি। সম্প্রতি কলকাতার একটি অনুষ্ঠানে তা নিয়ে সরব হয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাঁর বক্তব্য ছিল, "কাল আমার বাড়িতে গেলে রাস্তায় নামবেন তো? আমার টা আমিই লড়ে নেব। কাল যদি আমার বাড়িতে সিবিআই যায়, আপনারা পথে নামবেন তো? রাস্তায় নেমে আন্দোলন করবেন তো? আমারটা আমি দেখে নেব। আপনাদেরটা কিন্তু আপনাদেরকেই দেখতে হবে!" এ বার উদয়নের গলাতেও সেই সুর শোনা গেল। 

উদয়নকে পাল্টা দুর্নীতিগ্রস্ত বলে কটাক্ষ বিজেপি-র

শনিবার কোচবিহারের সীমান্ত লাগোয়া চৌধুরীরহাটে তৃণমূলের তরফে উদয়নকে সম্বর্ধনা দেওয়া হয়। সেখানেই  এমন মন্তব্য করেন তিনি। তা নিয়ে যদিও তাঁকে কটাক্ষ করেছে বিজেপি। কোচবিহারে বিজেপি-র সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন, "ভবিষ্যৎদ্রষ্টা। উনি দুর্নীতিগ্রস্ত, সেটা সবাই জানে।" বিএসএফ-এর জন্যই রাজ্যবাসী শান্তিতে ঘুমোতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।

সেরা শিরোনাম

West Bengal Live Blog: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
Kali Puja 2026: বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
Koustav Bagchi: বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
West Bengal: দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ
দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget