এক্সপ্লোর

Khidirpur Road Accident: খিদিরপুরে লরির চাকায় পিষ্ট গাড়ি, বেঘোরে মৃত্যু তৃণমূল কাউন্সিলরের ছেলের

Kolkata News: তাঁর ছেলে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে ছিলেন বলে জানা গিয়েছে। ওই গাড়ির উপরই উল্টে পড়ে সারবোঝাই গাড়ি। 

কলকাতা: খিদিরপুরে ভয়াবহ দুর্ঘটনায় নিহত তৃণমূল কাউন্সিলরের ছেলে। ৭৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিল রাম পেয়ারে রাম। তাঁর ছেলে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে ছিলেন বলে জানা গিয়েছে। ওই গাড়ির উপরই উল্টে পড়ে সারবোঝাই গাড়ি। মৃতেরক নাম রামকিঙ্কর রাম। বয়স হয়েছিল ৩৮ বছর।

খিদিরপুরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু তৃণমূল কাউন্সিলরের ছেলের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাটাপুকুর মর্গের দিকে একটি গ্যারাজে  ছিলেন রামকিঙ্কর। সেখান থেকে বেরিয়ে গাড়ি চালিয়ে আসছিলেন। সেই সময়ই উল্টোদিক থেকে ধেয়ে আসছিল সারবোঝাই লরিটি।  তাতে নির্ধারিত পরিমাণের চেয়ে অতিরিক্ত সার বোঝাই ছিল বলে অভিযোগ. তার উপর রাস্তার অবস্থাও ছিল বেহাল। তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি রামকিঙ্করের গাড়ির উপর পড়ে যায়। 

দুর্ঘটনার পর গাড়ির লরির নিচে পিষ্ট হয়ে যায় গাড়িটি। দুমড়ে মুচড়ে কার্যত খেলনা গাড়ির আকার ধারণ করে। তাই জানলার বাইরে দিয়ে রামকিঙ্করের হাত ঝুললেও, তাঁকে চেনা যায়নি। বোঝা যাচ্ছিল না গাড়ির নম্বর প্লেটও। পরে ক্রেন এনে প্রথমে লরিটিকে তোলা হয়। তার পর গ্যাসকাটার দিয়ে গাড়ি কেটে রামকিঙ্করকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পরে প্রশাসনের তরফে খবরটি নিশ্চিত করা হয়।

দুর্ঘটনার পর এসএসকেম হাসপাতালে ছুটে যান কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সেখান থেকে বেরনোর সময় তিনি বলেন, "পোর্টের ভিতর দিয়ে গোডাউন থেকে সরকারের একটি রাস্তা রয়েছে। ওইখান দিয়েই যাচ্ছিল ছেলেটি। আমাদের কাউন্সিলর রামপেয়ারে রামের ছেলে রামকিঙ্কর। ৩৮ বছর বয়স। লোডেড ১০ চাকার লরি ওর গাড়িতে উঠে যায়। গাড়ি সুদ্ধ পিষে গিয়েছে বাচ্চা ছেলে।"

আরও পড়ুন: Kolkata Accident : নেই আলো, রাস্তা বেহাল, ওভারলোডেড লরি, খিদিরপুর দুর্ঘটনায় উঠল একাধিক প্রশ্ন

শনিবার রাত ৯টা নাগাদ খিদিরপুরের বাবুবাজারের এলাকায় ঘটেছে। কাটাপুকুরের দিক থেকে বাবুবাজার মুখী যে রাস্তা, তার উপরই এই দুর্ঘটনা ঘটেছে। যে এলাকায় দুর্ঘটনা ঘটেছে, তা কলকাতা বন্দরের এলাকার (Kolkata port Trust) মধ্যে পড়ে। শনিবার বিকেলে মুষলধারে বৃষ্টির পর রাত ১০টা পর্যন্ত সেখানে হাঁটু পর্যন্ত জল জমে থাকতে দেখা গিয়েছে। এ ছাড়াও খানাখন্দে ভরা রাস্তাটি। তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি উল্টে যায় কি না, উঠছে প্রশ্ন। এছাড়াও লরিটিতে নির্ধারিত ওজনের চেয়ে বেশি সার বোঝাই ছিল কি না, উঠছে সেই প্রশ্নও।

দুর্ঘটনার পর এসএসকেএম হাসপাতালে ছুটে যান ফিরহাদ হাকিম

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকট শব্দে সারবোঝাই লরিটি গাড়ির উপর উল্টে পড়ে যায়। তার নিচে চাপা পড়ে চিঁড়ে-চ্যাপ্টা হয়ে যায় গাড়িটি। সঙ্গে সঙ্গে সকলে ছুটে যান। খবর দেওয়া হয় পুলিশকে। এর পর তড়িঘড়ি দুর্ঘটনাস্থলে ছুটে আসে দমকল, অ্যাম্বুল্যান্স ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। লরিটি ওভারলডেড ছিল বলেও অভিযোগ। 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: বিপর্যয়ের ২ দিন পর থমথমে চোরবাগান, চলছে তদন্ত, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৯ জন
বিপর্যয়ের ২ দিন পর থমথমে চোরবাগান, চলছে তদন্ত, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৯ জন
CPM Book Stall: 'গেরুয়া পরে গুন্ডামি', বামেদের বুকস্টল ভাঙা নিয়ে সরব রাজ্যের অর্থমন্ত্রী, কী বললেন শমীক?
'গেরুয়া পরে গুন্ডামি', বামেদের বুকস্টল ভাঙা নিয়ে সরব রাজ্যের অর্থমন্ত্রী, কী বললেন শমীক?
Durga Puja 2026: অষ্টমী সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে ভিড়, রাস্তায় ঢল মানুষের, আলোর উৎসবে মেতে আট থেকে আশি
অষ্টমী সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে ভিড়, রাস্তায় ঢল মানুষের, আলোর উৎসবে মেতে আট থেকে আশি
CM Suvendu Adhikari: 'আরশোলা, ছারপোকা... যাদের বাপ-ঠাকুরদা চিনে থাকে...', ফের কাদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী
'আরশোলা, ছারপোকা... যাদের বাপ-ঠাকুরদা চিনে থাকে...', ফের কাদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Aaj Banglay : পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Aaj Banglay : দিকে দিকে পুজোয় বাম বুক স্টলে হামলা | পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget