এক্সপ্লোর

Howrah News: শালিমার পেন্টসের সিকিউরিটি অফিসারকে ফোনে তোলা চাওয়ার অভিযোগ, আঙুল তৃণমূল নেতার দিকে

Extortion Allegation Against TMC Leaders:শালিমার পেন্টসে তোলাবাজির অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। হাওড়ার নাজিরগঞ্জ পুলিশ আউটপোস্টে তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ। অভিযুক্তের নাম সাজ্জাদ আলি শেখ।

সুনীত হালদার, হাওড়া: শালিমার পেন্টসে তোলাবাজির (extortion at shalimar paints) অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। হাওড়ার নাজিরগঞ্জ পুলিশ আউটপোস্টে তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ (allegation against TMC Leader)। অভিযুক্তের নাম সাজ্জাদ আলি শেখ। পরিচয়? দক্ষিণ হাওড়া তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা।

কী অভিযোগ?
সাজ্জাদ শেখের বিরুদ্ধে ফোনে সিকিওরিটি অফিসারকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠায় হইচই পড়ে যায় এলাকায়। সূত্রের খবর, মোটা টাকা চেয়ে শালিমার পেন্টসের সিকিওরিটি অফিসারকে হুমকি দেন এই তৃণমূল নেতা। তার পর দলবল নিয়ে এসে কারখানার ভিতরে হামলার চেষ্টা করেন, এমনই অভিযোগ কারখানা কর্তৃপক্ষের। কোনও অভিযোগই মানতে চাননি সাজ্জাদ। বলেন, '২০১৪-য় কারখানায় আগুন লাগার পরেই উৎপাদন বন্ধ। কর্মীদের বকেয়া চেয়ে আন্দোলন করাতেই মিথ্যে অভিযোগ আনা হচ্ছে।' গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। যদিও রাজ্যের নানা প্রান্তেই তোলাবাজির অভিযোগ উঠেছে শাসকদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।

গত মাসের ঘটনা...
ডিসেম্বরের মাঝামাঝি বারাসাতে ফুটবল টুর্নামেন্টের নাম করে ব্যবসায়ী ও স্থানীয়দের থেকে জোর করে চাঁদা আদায়ের অভিযোগ ওঠে তৃণমূল নেতার বিরুদ্ধে। টাকা না দিলে খুনের হুমকিও দেওয়া হয় বলে দাবি। যদিও সব অভিযোগ অস্বীকার করেন তৃণমূলের অঞ্চল সভাপতি। পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি ও কাটমানি নেওয়ার অভিযোগ ঘিরে এমনিতেই শোরগোল। তার মধ্যেই উত্তর ২৪ পরগনার বারাসাতে ফুটবল টুর্নামেন্টের নাম করে জোর করে চাঁদা আদায়ের অভিযোগ ওঠে তৃণমূল নেতার বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, বারাসাত ২ নম্বর ব্লকের কীর্তিপুরে একটি ক্লাবের পরিচালনায় ফুটবল টুর্নামেন্ট ও রক্তদান শিবিরের প্রস্তুতি চলছিল। অনুষ্ঠানে নেতা-মন্ত্রীদের থাকারও কথা। অভিযোগ, এই অনুষ্ঠানের নাম করে স্থানীয় বাসিন্দা ও খড়িবাড়ি মাছ বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করেছিলেন কীর্তিপুর ১ নম্বর অঞ্চলের সভাপতি মান্নান আলি। টাকা দিতে রাজি না হলে, মারধর ও খুনের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে। শিক্ষক নিয়োগ, গরু পাচার, কয়লা পাচার, একাধিক দুর্নীতির মামলা নিয়ে রাজ্য রাজনীতি এখন তোলপাড়। তার মধ্যেই পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ঘিরে অস্বস্তিতে শাসক দল।

আরও পড়ুন:'পঞ্চায়েতের জল মেপে নিতে এসেছে দুয়ারে ভূত', কবিতায় কটাক্ষ রুদ্রনীল ঘোষের

         

 

সেরা শিরোনাম

News Live Updates: 'আরশোলা, ছারপোকাদের উৎপাত থেকে ভারতবর্ষকে বাঁচাতে হবে', পুজো উদ্বোধনে গিয়ে বললেন শুভেন্দু অধিকারী
'আরশোলা, ছারপোকাদের উৎপাত থেকে ভারতবর্ষকে বাঁচাতে হবে', পুজো উদ্বোধনে গিয়ে বললেন শুভেন্দু অধিকারী
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget