এক্সপ্লোর

Madan Mitra : "পার্থ আদৌ পশ্চিমবঙ্গে দলের সবাইকে চেনে বলে মনে হয় না", খোঁচা মদনের

Madan Mitra verbally attacks Partha Chatterjee : মদন মিত্রের কটাক্ষের মুখে পাল্টা জবাব পার্থ চট্টোপাধ্যায়ের

কলকাতা : "সুব্রত বক্সী পার্টিটা করেন ৩৬৫ দিন, পার্থ সবাইকে চেনে বলে মনে হয় না। দিদি দায়িত্ব দিয়েছেন, কিন্তু পার্থ আদৌ পশ্চিমবঙ্গে দলের সবাইকে চেনে বলে মনে হয় না। বক্সী চেনেন।" প্রার্থী তালিকা নিয়ে বিতর্কে এবার মদন মিত্রর নিশানায় পার্থ চট্টোপাধ্যায়। মদন মিত্রের কটাক্ষের মুখে পাল্টা জবাব পার্থ চট্টোপাধ্যায়ের। তিনি বলেন, "ওইসব লোকের কথা শুনে লাভ নেই, এতে কিছু এসে যায় না। ওঁর ছেলের বউ যাতে ভালমতো জেতে সেটা নিশ্চয়ই চেষ্টা করব।"

প্রার্থী তালিকা নিয়ে শাসকদলে নজিরবিহীন বিক্ষোভ। কোথাও প্রার্থীর বিরুদ্ধে পোস্টার, তো কোথাও প্রার্থীপদ বাতিলের দাবিতে জেলা সভাপতির বাড়ির সামনে বিক্ষোভ, কোথাও আবার দল পরিবর্তনের হিড়িক পড়তে দেখা গেছে। উত্তর ২৪ পরগনা, হাওড়া থেকে শুরু করে হুগলি, পূর্ব মেদিনীপুর- রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে গেছে ক্ষোভের আঁচ।

আরও পড়ুন ; ‘আমি সমব্যথী, মমতা-অভিষেককে চিঠি লিখব’, প্রার্থী নিয়ে বিক্ষোভে বললেন মদন

এই পরিস্থিতিতে বিক্ষুব্ধ নেতা এবং কর্মীদের পাশেই দাঁড়াতে দেখা যায় কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকে (Madan Mitra) । সকলকে মাথা ঠান্ডা রাখার পরামর্শ দেন মদন। সেই সঙ্গে জানান, বিষয়টি নিয়ে তিনি দলনেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) চিঠি লিখবেন । ক্ষোভের কথা জানাবেন।

তিনি বলেন, ‘‘এমন অনেক প্রার্থীকে জানি, যাঁরা দেওয়াল লিখনও করে ফেলেছিলেন। এটা স্বাভাবিকই। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হিসেবে আমি যদি জানতে পারি যে প্রথম বিভাগে পাশ করে ফেলেছি। কিন্তু পরে গিয়ে দেখা যায়, তা হয়নি। দুঃখ তো হবেই। ওঁদের জন্য আমি সমব্যথী। কেন এমন হল। দলীয় নেতৃত্ব নিশ্চয়ই বিবেচনা করে দেখছেন। আসলে এই মুহূর্তে তৃণমূল যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তা সর্বশক্তিমান ঈশ্বরের মতো। এখানে যাই হোক না কেন, তৃমমূলই জিতবে। সে রাস্তা অবরোধই হোক বা টায়ারই জ্বলুক।’’

যদিও আজ পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠকে জানান,  "প্রার্থী তালিকায় সই করেছি আমি ও সুব্রত বক্সী (Subrata Bakshi)। জেলা সভাপতিদের কাছে সেই তালিকা পাঠানো হয়েছে। যেখানে সমস্যা ছিল, সেগুলিও ঠিক করে গতকাল পাঠানো হয়েছে। এই প্রার্থী তালিকা নিয়ে আর ক্ষোভ থাকা উচিত নয়। মমতার উন্নয়নে সবাই সামিল হতে চাইছেন। কিন্তু প্রার্থী তো একজনই হন, সবাইকে প্রার্থী করা যায় না। দলের নেত্রী এক, প্রতীক এক, সবাই দলের পাশে দাঁড়ান। গতবারের থেকেও বেশি আসনে তৃণমূলকে জয়ী করতে হবে।"

 

সেরা শিরোনাম

Nandigram-Reginagar By-Polls LIVE: রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
Kolkata Traffic Update: মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
ফের ABVP বনাম SFI, বিশ্ববিদ্যালয় চত্বরের পর এবার সংঘর্ষ রায়গঞ্জ থানার সামনে, নেপথ্যে কোন কারণ ?
ফের ABVP বনাম SFI, বিশ্ববিদ্যালয় চত্বরের পর এবার সংঘর্ষ রায়গঞ্জ থানার সামনে, নেপথ্যে কোন কারণ ?
Bengal SIR: বাদ পড়া যোগ্য ভোটারদের তালিকা প্রকাশিত, কীভাবে ফর্ম ৬ ফিলআপ করে নাম তুলবেন ভোটার লিস্টে?
Bengal SIR: বাদ পড়া যোগ্য ভোটারদের তালিকা প্রকাশিত, কীভাবে ফর্ম ৬ ফিলআপ করে নাম তুলবেন ভোটার লিস্টে?

ভিডিও

Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার
Congress News: ভোট লুঠ, সন্ত্রাসের অভিযোগ, পুনর্নির্বাচনের দাবি তুলে কমিশনের দ্বারস্থ কংগ্রেস
Suvendu Adhikari : 'উনি আইন ভেঙেছেন, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে', হুমায়ুন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী
CJP Protest in Delhi: জ্ঞানেশকাণ্ডে তোলপাড়, ককরোচ জনতা পার্টির আন্দোলনে সামিল হতে চলেছে AISA-ও
Malda Zilla Parishad: পুলিশ প্রশাসনকে ব্যবহার করে তারা বেআইনিভাবে ভোট গঠন করেছে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget