এক্সপ্লোর

Suvendu Adhikari: শুভেন্দুর বিরুদ্ধে ফের স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনল তৃণমূল কংগ্রেস

Suvendu Adhikari BJP: গত ৯ জুন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ সংক্রান্ত মামলার রায়দান করতে গিয়ে বিধানসভায় বলেন, মুকুল রায় বিজেপিতেই আছেন। 

কলকাতা: বিধানসভার অধ্যক্ষকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে ফের স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনল তৃণমূল (TMC)। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

বিধানসভায় সাসপেনশন উঠতে না উঠতেই, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ফের স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনল তৃণমূল। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে, বিরোধী দলনেতার বিরুদ্ধে শুক্রবার স্বাধিকার ভঙ্গের প্রস্তাব এনেছেন নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক। নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক বলেন, ''কোনও বিচারপতির মন্তব্য পছন্দ না হলে আমি তাঁর বিরুদ্ধে প্রকাশ্যে বলতে পারি না। স্পিকার বিধানসভার বিচারপতি। তাঁর বিরুদ্ধে এভাবে বলা যায় না। তাই শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব এনেছি।''

পরিষদীয় দলনেতা ও বিজেপি বিধায়ক মনোজ টিজ্ঞা জানিয়েছেন, ''সবাই জানেন মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে চলে গিয়েছেন। আমরা দীর্ঘদিন ধরেই এই কথা বলে আসছি। শুভেন্দু অধিকারী ও সেটাই বলেছেন। এটা অবমাননা কি করে হল? আসলে এতদিন সাসপেন্ড করে রাখা ছিল। এবার প্রিভিলেজ আনা হলো। ওনাকে থাকতে দিতে চায় না সরকার।''

গত ৯ জুন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ সংক্রান্ত মামলার রায়দান করতে গিয়ে বিধানসভায় বলেন, মুকুল রায় বিজেপিতেই আছেন। বিধানসভার বারান্দায় দাঁড়িয়ে অধ্যক্ষের ওই মন্তব্যকে কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ''স্পিকার বলছেন মুকুল রায় বিজেপিতে। আর মুকুল রায় নিজে বলছে tmc তে। স্পিকার না পারছে গিলতে, না পারছে উগরোতে। আসলে খেতেই জানে না তো খাবে কী।''

শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের বিরোধিতা করেই তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব এনেছেন তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক। বিধানসভা সূত্রে খবর, অধ্যক্ষ জানিয়েছেন, স্বাধিকার ভঙ্গের প্রস্তাব গ্রহণ করে, তা আলোচনার জন্য স্বাধিকার রক্ষা কমিটির কাছে পাঠানো হয়েছে। 


শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই নিয়ে মোট ৩টি স্বাধিকার ভঙ্গের প্রস্তাব জমা পড়ল রাজ্য বিধানসভায়।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
CJP Protest: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
Suvendu Adhikari: ‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
Samik Bhattacharya: ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget