এক্সপ্লোর

Humayun Kabir : 'আগামীকাল দল ছাড়ছি, ২২ তারিখ নতুন দল ঘোষণা' সাসপেন্ড হয়েই হুঙ্কার হুমায়ুন কবীরের

Humayun Kabir Reaction : কাল অথবা আগামী সোমবার বিধায়কপদে ইস্তফা দেবেন হুমায়ুন। হুঙ্কার দিলেন ভরতপুরের বর্তমান বিধায়ক।

মুর্শিদাবাদ:  'দল বিরোধী কাজের জন্য ' ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে সাসপেন্ড করল তৃণমূল। এ কথা তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করে ঘোষণা করে দিলেন ফিরহাদ হাকিম। এদিকে হুমায়ুনের প্রতিক্রিয়া, ফিরহাদ হাকিমের কথার জবাব দেব না। ABP Ananda - র সঙ্গে একান্ত সাক্ষাৎকারে একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন সাসপেন্ডেড হুমায়ুন কবীর। 

হুমায়ুন কবীর বললেন, আমি কারও হয়ে কাজ করছি না। ২০১৯ সালে মহামান্য সুপ্রিম কোর্ট অযোধ্যায় রামমন্দির গড়ার ব্যাপারে যে রায় দিয়েছে, তাতে পরিষ্কার করে বলা আছে, যেখানে বাববি মসজিদ প্রতিষ্ঠিত ছিল, সেখানে রামের জন্ম হয়েছিল। সেখানে রামমন্দিরের জায়গা দিয়ে দিয়েছিল। সেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ২২ জানুয়ারি , ২০২৪ রামমন্দির প্রতিষ্ঠা করেছেন। রায়ের সেকেন্ড প্যারাগ্রাফে পরিষ্কার করে বলা আছে যে...বাবরি মসজিদের জন্য ৫ একর জায়গা দিতে। উত্তরপ্রদেশ গভর্নমেন্ট সে জায়গাও দিয়েছে সেখানে। কিন্তু সেখানে কেন এখনও বাবরি মসজিদ হয়নি? তার কোনও উত্তর ভারতবর্ষের মুসলমানরা কেউই জানে না। আমি ..আমার জীবন চলে যায় যাবে...কেউ মাথা কেটে নেয় নেবে...অ্যারেস্ট করার হলে করবে' 

তিনি  পরিষ্কার জানিয়ে দিলেন,' আগামীকাল দল ছাড়ছি, ২২ তারিখ নতুন দলের ঘোষণা করব। ডেকে এনে অপমান করা হয়েছে , আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।'  কাল অথবা আগামী সোমবার বিধায়কপদে ইস্তফা দেবেন হুমায়ুন। হুঙ্কার দিলেন ভরতপুরের বর্তমান বিধায়ক হুমায়ুন কবীর। তিনি আরও বলেন, 'আগামী বিধানসভা ভোটে ১৩৫ আসনে লড়ব। বিজেপির বিরুদ্ধেও লড়ব, তৃণমূলের বিরুদ্ধেও লড়ব। তৃণমূলের হিম্মত থাকলে আমার মোকাবিলা করুক'। হুমায়ুন অভিযোগ করেন, 'যে ববি হাকিম এত কথা বলছেন, সেই ববি হাকিমদের দলের সঙ্গে যে রাজ্যপালের আঁতাত আছে, তা এখন ক্লিয়ার।'  

সাসপেন্ডেড হুমায়ুন কবীরের হুঙ্কার , 'কে কী বলছে আমি তার উত্তর দেব না। আমি বিজেপিতে যাচ্ছি না। তৃণমূল আমায় করা থেকে বঞ্চিত করেছে। আমি নিজের দল গড়ব। আমি বিজেপির বিরুদ্ধে নির্বাচনে লড়ব, তৃণমূলের বিরুদ্ধেও নির্বাচনে লড়ব। আমি কার সঙ্গে লড়ব, কীভাবে লড়ব, সময় কথা বলবে। ২২ ডিসেম্বর টেক্সটাইল মোড়ে আমি আমার নতুন দল ঘোষণা করব। ' হুমায়ুনের আরও দাবি, তাঁর দল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে।  'দল অন্যায়ের বিরুদ্ধে হবে, তোলাবাজদের বিরুদ্ধে হবে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে হবে। ' 

 

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: নন্দীগ্রাম ও রেজিনগর আসনে রেকর্ড মার্জিনে জয় বিজেপির, লাইভ আপডেট
নন্দীগ্রাম ও রেজিনগর আসনে রেকর্ড মার্জিনে জয় বিজেপির, লাইভ আপডেট
Rejinagar By Poll Result: রেজিনগরে ফুটল পদ্ম, বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী শাখারভ সরকার, হুমায়ুন কবীরের দল কত নম্বর স্থানে?
রেজিনগরে ফুটল পদ্ম, বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী শাখারভ সরকার, হুমায়ুন কবীরের দল কত নম্বর স্থানে?
Durga Pujo Weather Updates: পঞ্চমী থেকে দশমী, পুজোয় ভাসবে জেলা-শহর? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
পঞ্চমী থেকে দশমী, পুজোয় ভাসবে জেলা-শহর? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget