এক্সপ্লোর

Humayun Kabir:'এবার জঘন্যতম পঞ্চায়েত নির্বাচন হয়েছে', ২১ জুলাইয়ের আগে ফের বিস্ফোরক হুমায়ুন কবীর

Panchayat Election 2023:একুশে জুলাইয়ের আগে বিস্ফোরক তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। ভোট সন্ত্রাস নিয়ে সরব ভরতপুরের তৃণমূল বিধায়ক। বললেন, 'এত মানুষের মৃত্যুর জন্য দায়ী কমিশন ও পুলিশ। এবার জঘন্যতম পঞ্চায়েত নির্বাচন হয়েছে।'

মুর্শিদাবাদ: একুশে জুলাইয়ের আগে বিস্ফোরক তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayan Kabir) । ভোট সন্ত্রাস (Panchayat Poll Violence) নিয়ে সরব ভরতপুরের তৃণমূল বিধায়ক। বললেন, 'এত মানুষের মৃত্যুর জন্য দায়ী কমিশন ও পুলিশ। এবার জঘন্যতম পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) হয়েছে। দায়িত্ব পালনে ব্যর্থ রাজ্য নির্বাচন কমিশন।'

আর কী দাবি?
ভরতপুরের বিধায়কের কথায়, 'বোমাবাজির জেরে ভোটের রেজাল্ট নেগেটিভ হয়েছে। এমন পঞ্চায়েত ভোটের জন্য দায়ী কমিশন। সুষ্ঠু নির্বাচনের কোনও অভিজ্ঞতাই নেই পুলিশ ও কমিশনের।' এতেই শেষ নয়। হুমায়ুনের আরও প্রশ্ন, 'এই আচরণ যদি বুদ্ধবাবুর পুলিশ করত, তা হলে কি পরিবর্তন হত? অতীত ভুললে চলবে না।' বিজেপির বিডিও অফিস ঘেরাও নিয়েও বার্তা দিয়েছেন তিনি। বলেছেন, 'বিরোধীরা যে আন্দোলন করছে, আগামীকাল বিজেপি যে বিডিও অফিস ঘেরাও করবে তা ন্যায্য।' আগামীকাল, একুশে জুলাই উপলক্ষ্যে বিপুল জমায়েতের তোড়জোড় হচ্ছে কলকাতার ধর্মতলায়। পঞ্চায়েত ভোটে সবুজ ঝড়ের দাপটের পর তৃণমূলনেত্রী আগামীকাল কী বার্তা দেন, সে দিকেই তাকিয়ে সকলে। তার ঠিক আগের দিন, দলীয় বিধায়কের এমন বার্তায় অস্বস্তি বাড়ছে দলের। হুমায়ুন অবশ্য় বলছেন, 'দলের একনিষ্ঠ কর্মীদের মন ভেঙে গিয়েছে।তাঁরা উৎসাহ হারাচ্ছেন। শেষ একুশে জুলাই ৫২টি লাক্সারি বাস ও ১৫৫টি গাড়িতে কর্মীদের নিয়ে এসেছিলাম। এবার শুধুমাত্র নিজে গাড়িতে এলাম, কর্মীরা ট্রেনে আসছেন। স্বীকৃতির অভাবে তৃণমূলকর্মীরা উৎসাহ হারাচ্ছেন।'

বেসুরো হুমায়ুন...
পঞ্চায়েত ভোটের মুখেই 'বেসুরো' শোনাতে শুরু করেছিল ভরতপুরের বিধায়ককে। ন'দশ দিন আগেও দলের অস্বস্তি বাড়িয়ে ভোট-হিংসা নিয়ে বলেছিলেন, 'দিদি মুখ্যমন্ত্রী-পুলিশমন্ত্রী, কেন মুর্শিদাবাদে খুনের রাজনীতি হবে?' 'স্বার্থান্বেষী তৃণমূল নেতৃত্ব মুর্শিদাবাদের মানুষের অধিকার খর্ব করছে','এখানে অবাধ-শান্তিপূর্ণ ভোট হয়েছে, বলা যাবে না। এত মানুষের প্রাণহানি, হিংসার পর শান্তিপূর্ণ বললে মিথ্যাচার করা হবে। হাইকোর্টের নির্দেশ মতো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হলে পরিস্থিতি এমন হত না। প্রশাসন কোথাও অতি সক্রিয় থেকেছে, কোথাও নিষ্ক্রিয় থেকেছে। যাঁরা নেতৃত্ব দেয় তাঁদের কথা ও কাজ এক হতে হবে। মুখে ভাল কথা বলে ভিতরে হিংস্রতা দেখালে দ্বিচারিতা হয়। ক্ষমতা কারও চিরস্থায়ী নয়, যাঁরা এই কাজ করছেন, ঠিক করছেন না।' তার আগে, জুন মাসের শেষ দিকেও তৃণমূলের জন্য কাঁটা হয়ে বিঁধেছিলেন তিনি। বলেছিলেন, 'মুখ্যমন্ত্রী বলে দিলে তিনি পদত্যাগ করতেও প্রস্তুত!' প্রার্থীপদ নিয়ে অসন্তোষের জেরেই এমন মন্তব্য তাঁর। 

আরও পড়ুন:বন্দে মাতরম উচ্চারণ করতে পারব না', সপা বিধায়কের মন্তব্যে উত্তাল মহারাষ্ট্র বিধানসভা; শুরু বিতর্ক

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
Bankura CJP Protester Father Death: বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget