এক্সপ্লোর

Jakir Hossain on Raid : 'ক্রিমিনাল নই, দেশদ্রোহীও নই, আয়করের আসা নিয়ে আপত্তি নেই, ধরণ নিয়ে আছে' মন্তব্য জাকির হোসেনের

TMC : রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মুর্শিদাবাদের জঙ্গিপুর কেন্দ্রের তৃণমূল বিধায়কের আক্রমণ, 'আমি ক্রিমিনাল নই, দেশদ্রোহীও নই। আমি একজন ব্যবসায়ী।'

মুর্শিদাবাদ : তাঁর বাড়ি, কারখানা, অফিসে হানা দিয়ে কুবেরের ধন উদ্ধার করেছেন আয়কর দফতরের আধিকারিকরা। উদ্ধার হওয়া প্রায় ১৫ কোটি কার, তা নিয়ে ঘুরছে প্রশ্ন। এর মাঝেই কেন্দ্রীয় সংস্থার হানা প্রসঙ্গে মুখ খুললেন জাকির হোসেন। যে প্রসঙ্গে তাঁর পাশে দাঁড়িয়েছে ঘাসফুল শিবিরও। যদিও গোটা ঘটনা নিয়ে জাকির হোসেন ও রাজ্য সরকারকে আক্রমণ করা থামাচ্ছে না বিরোধীরা।

'ক্রিমিনাল নই, দেশদ্রোহীও নই'

রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মুর্শিদাবাদের জঙ্গিপুর কেন্দ্রের তৃণমূল বিধায়কের আক্রমণ, 'আমি ক্রিমিনাল নই, দেশদ্রোহীও নই। আমি একজন ব্যবসায়ী। আমি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন এমএলএ। আয়কর আসতেই পারে, তাতে কোনও অসুবিধা নেই। কিন্তু তাঁদের আসার ধরণ নিয়ে রয়েছে।'

আয়কর দফতরকে আগেও সবরকম সাহায্য করলেও তাঁদের তরফে অসহযোগিতা দেখানো হয়েছে বলেই অভিযোগ জাকির হোসেনের। তার কথা, 'আমাকে তো সময়ই দিলেন না। ওঁরা যেটা বলছে সেটাই করতে হবে। এই জিনিসটা ঠিক নয়। আমি সবসময়ই বিভিন্ন অফিসারদের সঙ্গে সহযোগদিতা করেছি। কখনও আসা করিনি এভাবে তাঁরা রেড করবে।' জানা গিয়েছে, বিপুল পরিমাণ অর্থ উদ্ধার প্রসঙ্গে জাকির হোসেনের দাবি, তাঁর ব্যবসায় অনেক কর্মচারী কাজ করেন, তাঁদের বেতন দেওয়ার জন্যই অর্থ রাখা ছিল বিভিন্ন জায়গায়।

পাশে দল, আক্রমণে বিরোধীরা

গোটা ঘটনা নিয়ে তৃণমূল বিধায়কের পাশেই দাঁড়িয়েছে দল। ঘাসফুল শিবিরের তরফে কেন্দ্রীয় সরকারের প্রতিহিংসামূলক রাজনীতির প্রসঙ্গ সামনে তুলে ধরা হয়েছে। রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম বলেছেন, 'এঁর খুব বড় ব্যবসা। আর কেন এত টাকা উদ্ধার হয়েছে সে নিয়ে ও (জাকির হোসেন) আয়কর দফতরকে উত্তর দেবে, আমাকে বা অন্য কাউকে বলার দরকার নেই তো।' যে প্রসঙ্গে বাম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, 'উনি তো ছোট নেতা, এমএলএ। মন্ত্রীপদেও সুযোগ পাননি। তাতেই প্রায় ১৫ কোটিয তৃণমূলের যুবনেতা ১৯ কোটি। যেটা বলছিলাম, সেটা ঠিক প্রমাণিত হচ্ছে। যত বড় নেতা তত বড় লুঠ। মানুষ সর্বস্বান্ত আর লুঠেরার পার্টিতে পরিণত হচ্ছে তৃণমূল।' বিজেপি নেতা রাহুল সিনহার কটাক্ষ, 'টাকা উদ্ধারের পরও তৃণমূল নেতারা যদি সাফাই গান, তাহলে ধরে নিতে হয় এটা সংগঠিত অপরাধ।'

আরও পড়ুন- তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বাড়িতে 'কুবেরের ধন', ১৫ কোটি টাকা উদ্ধার করল আয়কর দফতর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget