এক্সপ্লোর

Jiban Krishna Saha : জীবনকৃষ্ণের ২ টি মোবাইল খুঁজতে হাজার হাজার টাকা খরচ ! হিসেব শুনলে তাক লেগে যাবে

Jiban Krishna Saha Mobile : সব মিলিয়ে খরচের হিসেব পৌঁছে যাচ্ছে প্রায় ৫০ হাজার টাকার কাছাকাছি !

মুর্শিদাবাদ : পুকুরমন্থনের ফলে উঠে এল মোবাইল ফোন! আর সেই মোবাইল ফোনই না কি নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই-এর কাছে হয়ে উঠতে পারে অমৃতের কলস। ৬৭ ঘণ্টা ধরে তন্নতন্ন করে তল্লাশির পর, পুকুর থেকে উদ্ধার হয় বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার দ্বিতীয় মোবাইল ফোন। গোটা পর্বটা ঘিরে ছিল টানটান নাটকীয় উত্তেজনা ! সিবিআই-এর দাবি, দুটি মোবাইল ফোন ফেলে দিয়ে ডিজিট্যাল এভিডেন্স নষ্ট করতে চেয়েছিলেন জীবনকৃষ্ণ।

সব মিলিয়ে খরচ  ...

কিন্তু এরইমধ্য়ে তৃণমূল বিধায়ক জীবন সাহার সামান্য কৌশল, আর সিবিআইয়ের বড় ভুলের জেরে মাশুল চোকাতে হল কড়ায় গণ্ডায়। প্রায় ৩ দিন ধরে তৃণমূল বিধায়কের ২ টি মোবাইল খুঁজতে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নাকানিচোবানি তো খেতেই হল, সঙ্গে কার্যত জলেই গেল হাজার হাজার টাকা। শুক্রবার বিকেল ৫ টা মোবাইল ফোন পুকুরে ছুড়ে ফেলেন জীবনকৃষ্ণ সাহা। ফোনের হদিশ পেতে শুক্রবার রাত ১০ টা নাগাদ বসানো হয় ১ টি মোটরপাম্প। 
শনিবার সকালে বসানো হয় আরও ২ টি পাম্প। এর মধ্যে ১ টি বিদ্যুৎচালিত ও ২ টি ডিজেলচালিত। রাতে সার্চ অপারেশন চলায় আনা হয় ১ টি বড় এলইডি লাইট। সব মিলিয়ে খরচ হয় আনুমানিক ২০ হাজার টাকা। 

এখানেই শেষ নয়, শনিবার দিনভর জল তোলার পর রবিবার মোবাইল খুঁজতে প্রথমে নামানো হয় ৪ জনকে। পরে মোবাইল উদ্ধারের কাজে পুকুরে নামানো হয় ১০ জনকে রবিবার ও সোমবার মিলিয়ে মোবাইলের খোঁজে নামানো হয় ২৮ জনকে।  এদের প্রত্যেকের মাথাপিছু চার্জ ৫০০ টাকা। অর্থাৎ, এখানেও খরচ হয় ১৪ হাজার টাকা । জীবন সাহার ফোন খোঁজার খরচ এখানেও শেষ হয়নি। সোমবার বিকেল সাড়ে তিনটে নাগাদ পুকুরের মাটি কাটতে আনা হয় জেসিবি মেশিন ও ট্রাক্টর।

জেসিবি মেশিন ও ট্রাক্টরের ভাড়া ঘণ্টায় ২ হাজার টাকা করে  ৭ ঘণ্টার জন্য আনা হয়েছিল জেসিবি ও ট্রাক্টর এর জন্যও খরচ হয় ১৪ হাজার টাকা।  সব মিলিয়ে খরচের হিসেব পৌঁছে যাচ্ছে প্রায় ৫০ হাজার টাকার কাছাকাছি। জানালেন সাবলদহ তৃণমূল অঞ্চল সভাপতি সাধন প্রামাণিক। 

গ্রেফতারির পর সোমবার  তৃণমূল বিধায়ককে শুক্রবার পর্যন্ত ৪ দিন সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আলিপুর জাজেস কোর্ট। হেফাজতে থাকাকালীন পরিবারের সঙ্গে দেখা করার অনুমতিও দিয়েছেন বিচারক।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget