এক্সপ্লোর

Kunal Ghosh : 'বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', সুদীপকে নিয়ে জল্পনার আবহে আক্রমণ শানালেন কুণাল

TMC MP : বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাসভবনে পৌঁছেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।

কলকাতা : তৃণমূলের বিদ্রোহী শিবিরে এবার সুদীপ বন্দ্যোপাধ্যায় ? এনিয়ে জল্পনার মধ্যে তৃণমূল নেতাকে তীব্র আক্রমণ করলেন দলেরই বিধায়ক কুণাল ঘোষ। বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাসভবনে পৌঁছেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন শতাব্দী রায়। প্রায় দুই ঘণ্টা হতে চলল ভূপেন্দ্র যাদব। বিজেপি নেতার ৯ মতিলাল নেহরু মার্গের বাড়িতে রয়েছেন তৃণমূল সাংসদ। এ প্রসঙ্গে এবার সুর চড়িয়ে কুণাল বললেন, "মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী। এগুলো প্রাপ্য ছিল। এই ধরনের লোকগুলোকে উনি মাথায় তুলেছেন। সুদীপ বন্দ্যোপাধ্য়ায় যাওয়া মানে তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। বিজেপি মার্কেটিংয়ে তো বিরাট সাকসেস। শুধু সুদীপ বন্দ্যোপাধ্যায় একটা পরচুলোওয়ালা ওরকম একটা অদ্ভুত টাইপের লোক পাওয়া গেল তা-ই নয়, তারসঙ্গে একটা ভ্রাম্যমাণ বিউটি পার্লার পাওয়া যাবে। ফলে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্য, পাওনা। এ ধরনের জিনিসপত্রকে উনি মাথায় তুলে রেখেছিলেন। তাপস রায়কে চলে যেতে হল। কেন যেতে হয়েছে ? তাপস রায়ের মতো একটা দক্ষ নেতা। এই সুদীপ বন্দ্যোপাধ্যায় হোয়াটসঅ্যাপে করে করে কেঁদে কেঁদে বলেছেন, মমতা আমাকে উত্তর কলকাতার সভাপতি আবার করে দাও। সজল ঘোষের বাড়িতে পুলিশ দিয়ে দরজা ভাঙানো হয়েছে। একমাত্র কুণাল ঘোষ প্রকাশ্যে ট্যুইট করে প্রতিবাদ করে, দলের লাথি-ঝেঁটা খেয়েছি সেদিন। এগুলো কারা করেছে ? ওখানকার এইসব লোকজন। আমাকে সাসপেন্ড করা হয়েছিল কেন ? আমি বলেছিলাম, মানুষ হিসাবে তাপস রায় ভাল। আমাদের দলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। আমি বলেছিলাম, আমাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। আজ দেখুন, কে ভাল কে খারাপ।"

লোকসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা ২৮। তার মধ্যে আপাতত ১৯ জনই 'বিদ্রোহী'। বিপাকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে যখন 'INDI' জোটের বৈঠকে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা, তখন সেখান থেকে মেরেকেটে ১ কিলোমিটার দূরে, ৯ মতিলাল নেহরু মার্গে নরেন্দ্র মোদি সরকারের পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা। ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই NDA-কে সমর্থন জানাতে আলাদা ব্লক তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্রের দাবি, প্রথমে বিদ্রোহীদের চিঠিতে ১৪ জন সই করেন এবং পরবর্তীকালে বিদ্রোহীদের চিঠিতে সই করেন আরও ৫ জন সাংসদ। তাঁরা হলেন- মালা রায়, সায়নী ঘোষ, রচনা বন্দ্যোপাধ্যায়, ইউসুফ পাঠান এবং মিতালি বাগ। এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়েও জল্পনা শুরু হয়েছে।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
Advertisement

ভিডিও

Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE
Coochbehar News | ধৃতদের সঙ্গে প্রদীপ্ত বসুর যোগাযোগ ? | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget