এক্সপ্লোর

Raj Chakraborty on JU: ‘চাইলে তৃণমূলও উগ্র হতে পারে, কিন্তু…’, যাদবপুরকাণ্ডে মুখ খুললেন রাজ চক্রবর্তী

Jadavpur University: শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ঘটনা ঘটে।

কলকাতা: অরূপ বিশ্বাস, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মদন মিত্রের পর রাজ চক্রবর্তী। যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে মুখ খুললেন তৃণমূলের তারকা বিধায়ক। যাদবপুরের ঘটনায় রাজের দাবি, চাইলে তৃণমূলের লোকেরাও উগ্র হতে পারে। দু'মিনিট সময় লাগে। এর আগে, যাদবপুর দখল করতে অরূপ এক মিনিটের সময় বেঁধে দিয়েছিলেন। মদন ৩০ সেকেন্ড চেয়েছিলেন গতকাল। ব্যারাকপুরের বিধায়ক জানালেন, তৃণমূলও চাইলে উগ্র আচরণ করতে পারে, কিন্তু দল সেটাকে সমর্থন করে না। (Raj Chakraborty on JU)

শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ঘটনা ঘটে। আর তার পর থেকে হুঁশিয়ারির পর হুঁশিয়ারি শোনা যাচ্ছে তৃণমূল নেতৃত্বের গলায়। প্রথমে এরূপ এক মিনিটে যাদবপুর দখলের হুঁশিয়ারি দিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের বাইরে বেরোলে দেখে নেবেন বলেছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ। মদন আবার গতকাল ৩০ সেকেন্ড চেয়েছিলেন যাদবপুরকে দেখে নিতে। রাজ জানালেন উগ্রমূর্তি ধারণ করতে দু'মিনিট সময় লাগবে দলের কর্মীদের। কিন্তু তাঁরা সংযম দেখাচ্ছেন। (Jadavpur University)

বৃহস্পতিবার যাদবপুর নিয়ে সংবাদমাধ্যমে মুখ খোলেন তিনি। তিনি বলেন, "যেটা ঘটেছে যাদবপুরে, সেটা CPM-এর সময় হতো, অন্য কোনও দল করলে, আজ তারা রাজ্যে থাকতে পারত না। হয়ত খালের ভিতর থাকতে হতো। কী করতো ভাবতে পারবেন না। CPM-এর ঔদ্ধত্য, অহঙ্কারই ওদের শূন্যে নামিয়ে এনেছে। তৃণমূলের কর্মীরা চাইলেও উগ্র হতে পারে। দু'মিনিট সময় লাগে। কিন্তু জানে যে আমাদের দল সেটাকে সমর্থন করে না। আমাদের দল কখনও বলবে না যাও বিরোধীদের গিয়ে মেরে এসো। ২০১৯ সালের নির্বাচনের পর এখানে যা ঘটেছিল, দোকাল জ্বালিয়ে দেওয়া, মানুষ মারা...কিন্তু ২০২১ সালের পর বলতে পারবেন না, দু'একটা ঘটনা ছাড়া, যেগুলোর নিন্দা করি আমরা, সেগুলো ছাড়া আর কোনও ঘটনা ঘটেছে।"

এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে CPM নেতা শতরূপ ঘোষ বলেন, "কয়েক সেকেন্ড এদিক ওদিক হতে পারে। তার বাইরে রাজ চক্রবর্তী একদম সঠিক কথা বলেছেন। তৃণমূল চাইলেই উগ্র হতে পারে, চোর হতে পারে, খুনি হতে পারে, ধর্ষক হতে পারে। কিন্তু তৃণমূল যেটা পারে না, তা হল, সুস্থ ভাবে ছাত্র সংসদের ভোট করিয়ে যআদবপুর-সহ বাংলার বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ভাবে জিতে আসতে। যবে থেকে এই ঘটনা ঘটেছে, এদের একাট নেতাকেও মুখ ফস্কে বলতে শুনলেন যে. 'বাংলায় সুস্থ ছাত্র নির্বাচন করে, গণতান্ত্রিক উপায়ে, ছেলেমেয়েদের সমর্থনে জিতে ছাত্র সংসদ গ্রহণ করতে পারি আমরা'! একটা লোক ভুল করেও বলবে না। এদের নেতাদের একটাই কথা, 'আমরা কিন্তু উগ্র, আমরা কিন্তু খুনি, আমরা কিন্তু লম্পট, আমরা কিন্তু ধর্ষক'। কী সুন্দর গর্ব করে বলছেন মন্ত্রী-বিধায়করা। আমাদের কিছু বলতে হবে না। ওঁদের মুখের কথাই ওঁদের চরিত্র পরিষ্কার। বাংলার মানুষের কাছে আমাদের আবেদন, আপনারা বিচার করুন। যারা প্রেস কনফারেন্স করে নিজেদের বেহায়া, উগ্র ও খুনি হওয়ার বিজ্ঞাপন দিতে পারে, তাদের কতদিন বরদাস্ত করা যায়।"

এক দিন আগে এ নিয়ে মুখ খুলেছিলেন মদন। তাঁর বক্তব্য ছিল, অরবপ এক মিনিট বলেছিলেন, তিনি ৩০ সেকেন্ড চাইবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই সংযম দেখাচ্ছেন তাঁরা। নির্দেশ দিতে হবে না, শুধু বুঝে নিতে বললেই তাঁরা দেখে নেবেন বলে জানান মদন। 

সবিস্তার আসছে

সেরা শিরোনাম

Tollywood Election 2026: পালাবদলের পর টালিগঞ্জের স্টুডিওপাড়ায় প্রথম নির্বাচন, কালকের পর আজও চলছে ভোটগ্রহণ, খতিয়ে দেখতে এলেন মিঠুন-রূপারা
পালাবদলের পর টালিগঞ্জের স্টুডিওপাড়ায় প্রথম নির্বাচন, কালকের পর আজও চলছে ভোটগ্রহণ, খতিয়ে দেখতে এলেন মিঠুন-রূপারা
Kali Puja 2026: কালীপুজোর চাঁদা নিয়ে বচসা, এক জল বিক্রেতাকে বেধড়ক মারধরের অভিযোগ
কালীপুজোর চাঁদা নিয়ে বচসা, এক জল বিক্রেতাকে বেধড়ক মারধরের অভিযোগ
News Live: ভোট চুরির বিরুদ্ধে ও জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে আজ ফের পথে নামছে বিরোধী জোট 'INDI'
ভোট চুরির বিরুদ্ধে ও জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে আজ ফের পথে নামছে বিরোধী জোট 'INDI'
BJP Trade Union: ৪৬ বছর পর নতুন অধ্যায়, পশ্চিমবঙ্গ থেকেই পথ চলা শুরু বিজেপির শ্রমিক সংগঠনের
৪৬ বছর পর নতুন অধ্যায়, পশ্চিমবঙ্গ থেকেই পথ চলা শুরু বিজেপির শ্রমিক সংগঠনের

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget