এক্সপ্লোর

Tapas Saha Died: প্রয়াত তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা

Tapas Saha Death: অ্যাপোলো হাসপাতালে মৃত্যু হল নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ায় গতকাল তাঁকে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কলকাতা: প্রয়াত নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা (Tapas Saha Died)। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হল তাঁর। গতকালই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি। অবস্থার অবনতি হওয়ায় নিয়ে আসা হয় কলকাতায়। বৃহস্পতিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতে মৃত্যু হয় তাঁর। 

প্রয়াত তাপস সাহা: অ্যাপোলো হাসপাতালে মৃত্যু হল নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ায় গতকাল তাঁকে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে, কলকাতার হাসপাতালে নিয়ে আসা হয় তৃণমূল বিধায়ককে। আজ সকাল সোয়া ৮টা নাগাদ অ্যাপোলো হাসপাতালে মৃত্যু হয় তাপস সাহার। নিয়োগ দুর্নীতি মামলায় উঠে এসেছিল তেহট্টের তৃণমূল বিধায়কের নাম। চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা তোলার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। যেদিন CBI আদালতে জানাল যে, তাপস সাহার বিরুদ্ধে তদন্ত শেষ, সেদিনই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলেন তৃণমূল বিধায়ক।

এই ঘটনায় শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। X হ্যান্ডেলে তিনি লিখেছেন, "নদীয়ার তেহট্টের বিধায়ক, আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য, শ্রী তাপস সাহা'র অকাল মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। তিনি আমার অনেক দিনের পুরাতন সহকর্মী ছিলেন। তাঁর এই মৃত্যু জেলা তথা বাংলার রাজনীতিতে অপূরণীয় ক্ষতি। আমি তাঁর পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও অগণিত সমর্থককে আমার আন্তরিক সমবেদনা জানাই।''

 

নিয়োগ দুর্নীতি মামলায় উঠে এসেছিল তাঁর নাম। চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা তোলার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার কণ্ঠস্বরের নমুনাও সংগ্রহ করেছিল কেন্দ্রীয় এজেন্সি। গতকালই কলকাতা হাইকোর্টে সিবিআইয়ের আইনজীবী জানালেন.... নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে তদন্ত শেষ। বিচারপ্রক্রিয়া শুরুর অনুমতি দেন বিধানসভার স্পিকার পাশাপাশি, আদালতে সিবিআইয়ের আইনজীবী এই অভিযোগও করেন যে, রাজ্যের দুর্নীতিদমন শাখার আধিকারিকরা কেস ডায়েরি সহ সম্পূর্ণ নথি সিবিআইকে দেয়নি। তখন তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার আইনজীবী বলেন, কেস ডায়েরির একটা অংশ আদালতের কাছে আছে। আগামী ২০ মে এই মামলার পরবর্তী শুনানি। তাঁর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর অনুমতি মিলেছে বলে সিবিআই যেদিন আদালতে জানাল, সেই দিনই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তাপস সাহা। ২৪ ঘণ্টা কাটতে কাটতকেই ব্রেন স্ট্রোকে মৃত্যু হল তাঁর। 

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget