এক্সপ্লোর

Abhishek Banerjee: বিচারপতির নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গেলেন অভিষেক, কাল শুনানি

Calcutta High Court: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন অভিষেক।

কলকাতা: দিল্লিতে কর্মসূচি চলাকালীন, কর্মসূচির দ্বিতীয় দিনই নিয়োগ দুর্নীতি মামলায় ফের তলব। হাইকোর্টের বিচারপতির নির্দেশের পরই তলব। সেই নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তৃণমূল (TMC) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এই মামলার শুনানি হবে বুধবার। অভিষেক যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) সামনে হাজিরা দেবেন না, তা সময় থাকতে জানানো হয়েছিল কিনা, জানতে চান বিচারপতি। সেই নিয়ে অভিষেকের আইনজীবীর কাছে জবাব চাওয়া হলেও, মামলার শুনানি সম্ভব হয়নি আজ। (Calcutta High Court)

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন অভিষেক। তাতে আদালত জানতে চায়, ED-র তলবে তিনি যে সাড়া দেবেন না, তা আগে জানাননি কেন অভিষেক? বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চের তরফে এই প্রশ্ন তোলা হয়। 

আদালতের প্রশ্নের সেই অর্থে কোনও জবাব দিতে পারেননি অভিষেকের আইনজীবী। বরং তাঁরা জানান, ২৭ সেপ্টেম্বর সমন জারির পর পরিস্থিতি অন্য দিকে চলে যায়। যে মামলায় অভিষেককে হাজিরা দিতে বলা হয়, তাতে তিনি কোনও পক্ষই নন। তাই নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন। এদিন সাড়ে ১২টায় শুনানি হওয়ার কথা থাকলেও, কিছু আইনি প্রক্রিয়া আটকে থাকায়, আগামী কাল শুনানি হবে বলে ঠিক হয়।

আরও পড়ুন: Saumitra Khan: তৃণমূল থেকে সাড়া না পেয়ে পুরনো দল কংগ্রেসের দিকে ঝুঁকছেন সৌমিত্র! ভাইরাল ছবি ঘিরে বাড়ছে জল্পনা

এদিন আদালতে অভিষেকের আইনজীবীর সওয়াল, যখনই তাঁর মক্কেলের রাজনৈতিক কর্মসূচি থাকে, তখনই তাঁকে ডেকে পাঠানো হয়। এই মামলায় ED-র তদন্তকারী অফিসারও বদলে দিয়েছে আদালত। তাতে বিচারপতি জানান, সেটি এই মামলার বিষয়বস্তু নয়। ED প্রশ্ন তোলে, "তদন্তকারী অফিসার বদল নিয়ে আমাদের আপত্তি নেই, মামলাকারীর আপত্তি কিসের?"

বিচারপতি জানতে চান, অভিষেক এর আগে ED-র ডাকে সাড়া দিয়েছেন কিনা। তাতে অভিষেকের আইনজীবী জানান, অনেক বার। তাহলে এবার কেন সমনে সাড়া দেওয়া হল না, প্রশ্ন করেন বিচারপতি। জবাবে অভিষেকের আইনজীবী জানান, আজ রাজনৈতিক কর্মসূচি রয়েছে অভিষেকের। গোটা বিশ্ব জানে আজ কর্মসূচি রয়েছে, শুধু ED জানে না।  তাতে বিচারপতি বলেন, "ED-কে বলবেন যে আজ অসুবিধা আছে, অন্য দিন যাবেন।"

গত ২৫ সেপ্টেম্বর নির্দেশনামায় ১৮৮A, হরিশ মুখার্জি রোডের বাড়ির বিস্তারিত তথ্য তলব করেন বিচারপতি অমৃতা সিন্হা, অভিষেক, তাঁর বাবা-মায়ের সম্পত্তির খতিয়ানও চাওয়া হয়। গত ২৯ সেপ্টেম্বর, ED-র অধিকর্তাকে নির্দেশ দেন অনুসন্ধান এবং তদন্ত যাতে ব্যাহত না হয় সেদিকে নজর দিতে। এই দুই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন অভিষেক। অভিষেকের আইনজীবীর সওয়াল, তাঁর মক্কেল এই মামলায় পার্টি নন। তাঁকে পার্টি হওয়ার অনুমতি দেয়নি আদালত। কিন্তু তাঁর মক্কেলের বিরুদ্ধে বারবার নির্দেশ দেওয়া হচ্ছে। বারবার সমন পাঠানো হচ্ছে। সওয়াল অভিষেকের আইনজীবীর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও, এবার কোন পথে?
তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও, এবার কোন পথে?
Manish Gupta: ২১ জুলাইয়ের আগেই তৃণমূল ছাড়ছেন প্রাক্তন মন্ত্রী মণীশ গুপ্ত, বললেন,
২১ জুলাইয়ের আগেই তৃণমূল ছাড়ছেন প্রাক্তন মন্ত্রী মণীশ গুপ্ত, বললেন, "রাজ্যকে অনেক উঁচু জায়গায় নিয়ে যাবেন মুখ্যমন্ত্রী"
West Bengal Live Blog: তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক, ইস্তফা দিয়েই ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ
তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক, ইস্তফা দিয়েই ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Puri Rath Yatra: 'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
Embed widget