এক্সপ্লোর

Dev-Abhishek Meeting: হঠাৎ অভিষেকের দফতরে দেব, রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনার মধ্যেই একান্ত সাক্ষাৎ

Abhishek Banerjee: জোড়াফুল শিবির সূত্রে খবর, দেবের সঙ্গে দেখা করতে আগ্রহ প্রকাশ করেন অভিষেক।

কলকাতা: ফের তৃণমূলের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, সেই নিয়ে ধোঁয়াশা জিইয়ে রেখেছেন। সেই আবহেই কলকাতায় তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ দলের সাংসদ তথা অভিনেতা দেব। সম্প্রতি সংসদের শেষ অধিবেশন সেরে ফিরেছেন দেব। তার পরই শনিবার অভিষেকের সঙ্গে দেখা করলেন দেব। ক্য়ামাক স্ট্রিটে অভিষেকের দফতরে এখনও বৈঠক চলছে। (Dev Abhishek Meeting)

জোড়াফুল শিবির সূত্রে খবর, দেবের সঙ্গে দেখা করতে আগ্রহ প্রকাশ করেন অভিষেক। শনিবার বিকেল ৪টে নাগাদ ক্যামাক স্ট্রিটে নিজের দফতরে পৌঁছন তিনি। এর পর, বিকেল সাড়ে ৪টে নাগাদ দেব সেখানে পৌঁছন। তাহলে কি রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন দেব, নাকি মমতার অনুরোধ মেনে আবারও জোড়াফুল শিবিরের প্রার্থী হবেন তিনি, জল্পনা তুঙ্গে। (Abhishek Banerjee)

সামনে লোকসভা নির্বাচন। সেই নিয়ে তৃণমূলের অন্দরে প্রস্তুতি চলছে। সেই আবহে দলের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন দেব। অভ্যন্তরীণ সংঘাতের জেরে দেব আর দলের প্রার্থী হতে চান না বলে খবর। 'আমি থাকি বা না থাকি' বলে সম্প্রতি সংসদে যে মন্তব্য করেন, ১০ বছর সুযোগ দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ভাবে ধন্যবাদ জানান, তাকে তৃণমূলের উদ্দেশে দেবের বিদায়ী বার্তা বলেও ধরে নেন অনেকে। 

আরও পড়ুন: Aubrata Mondal : অনুব্রতর জন্য মহাযজ্ঞ ! ৩ কুইন্টাল কাঠে ২৫ কেজি ঘি, '১০ হাজার মানুষের সমাগম

সেই নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দেন বিজেপি-র রুদ্রনীল ঘোষ। তৃণমূলে থাকার মতো মানসিকতা আর দেবের নেই বলে জানান তিনি। শুধু তাই নয়, শীঘ্রই বিজেপি-র কোনও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেব বৈঠক করতে পারেন বলেও দাবি করেন। সেই নিয়ে প্রশ্ন করা হলে, দেব যদিও সোজাসাপটা উত্তর দেননি। দলকে যা জানানোর, জানিয়ে দিয়েছেন, মমতা বাকি কথা বলবেন বলে জানান। তার পরই কলকাতায় অভিষেকের সঙ্গে দেখা করলেন দেব।

ঘাটাল থেকে তৃণমূলের প্রতীকে দু'বার জিতেছেন দেব, ২০১৪ এবং ২০১৯ সালে। তবে বছর দেড়েক আগে, সরকারি প্রেক্ষাগৃহ নন্দনে দেবের ছবি 'প্রজাপতি'র শো না পাওয়া নিয়ে টানাপোড়েন তৈরি হয়েছিল। সম্প্রতি পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়, "দেব শিল্পী। ভাল ছেলে। দলের সম্পদ দেব।"

এর পরই হঠাৎ  তিনটি সরকারি কমিটি থেকে পদত্যাগ করেন দেব, তাতে শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। দেব তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন, আর প্রার্থী হতে আগ্রহী নন, বলে দাবি ওঠে। বিজেপি-র বিধায়ক, দেবের সতীর্থ হিরণ্ময় চট্টোপাধ্যায় আবার দেবকে দুর্নীতিগ্রস্ত বলে দাবি করেন। দেব কাটমানি চাইছেন বলে একটি অডিও ক্লিপও ভাইরাল হয়ে যায়, যাতে সাংসদ তহবিল থেকে দেব ৩০ শতাংশ কাটমানি চাইছেন বলে দাবি করা হয়। ওই অডিও ক্লিপে যে গলা শোনা গিয়েছে, তা ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের বলে দাবি করেন দেবের প্রতিনিধি। 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: বারুইপুরে বিজেপি কর্মী 'খুন', তৃণমূলের সঙ্গে পরিকল্পনা করে খুনের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধেই
বারুইপুরে বিজেপি কর্মী 'খুন', তৃণমূলের সঙ্গে পরিকল্পনা করে খুনের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধেই
Agnimitra Paul: ফুটপাতে বাচ্চার দুধ গরম, সত্যিই সমস্ত ফেলে দিয়েছিলেন অগ্নিমিত্রা পাল? বিতর্ক নিয়ে নিজে কী বলছেন পুরমন্ত্রী?
ফুটপাতে বাচ্চার দুধ গরম, সত্যিই সমস্ত ফেলে দিয়েছিলেন অগ্নিমিত্রা পাল? বিতর্ক নিয়ে নিজে কী বলছেন পুরমন্ত্রী?
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা পাওয়া নিয়ে দিলেন বড় আপডেট
অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা পাওয়া নিয়ে দিলেন বড় আপডেট
West Bengal Weather Update : নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি সাগরে, আজ তুমুল বৃষ্টিতে ভাসবে কলকাতা? বড় আপডেট
নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি সাগরে, আজ তুমুল বৃষ্টিতে ভাসবে কলকাতা? বড় আপডেট

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget