এক্সপ্লোর

Aubrata Mondal : অনুব্রতর জন্য মহাযজ্ঞ ! ৩ কুইন্টাল কাঠে ২৫ কেজি ঘি, '১০ হাজার মানুষের সমাগম'

Birbhum News : রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ১০জন পুরোহিত করছেন যজ্ঞ। তিন কুইন্টাল বেল কাঠ দিয়ে সাজানো হয়েছে যজ্ঞস্থল। তাতে অর্পণ করা হবে ২৫কেজি ঘি । 

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : গরু পাচার মামলায় গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডলের ঠিকানা এখনও দিল্লির তিহাড় জেল!  সশরীরে লাল মাটির দেশে তিনি না থাকলেও আছেন তিনি। কিছুদিন আগে, জয়দেব কেন্দুলি মেলার গেটে দেখা গিয়েছে গরু পাচার মামলায় জেলবন্দি অনুব্রত মণ্ডলের ছবি। যা ঘিরে জেলার রাজনীতিতে নতুন করে শুরু হয়েছিল তরজা।  এবার তাঁর জন্য হল বিশাল যজ্ঞ। 

 শনিবার জ্যোতিষশাস্ত্র অনুসারে ভাল দিন। বোলপুরের রেল ময়দানে দুর্গা মন্দিরের সামনে বিশাল যজ্ঞ হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ১০ হাজার মানুষ আসেন সেই যজ্ঞে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ১০জন পুরোহিত করছেন যজ্ঞ। তিন কুইন্টাল বেল কাঠ দিয়ে সাজানো হয়েছে যজ্ঞস্থল। তাতে অর্পণ করা হবে ২৫কেজি ঘি ।  অনুব্রতর ছবি দিয়ে বোলপুরে ২৫টি গেট তৈরি করা হয়েছে। সব মিলিয়ে সরগরম বীরভূম। 

অনুব্রত মণ্ডলের শুভাকাঙ্ক্ষীদের বক্তব্য, অনুব্রত না থাকার জন্য জেলাতে অস্থিরতা তৈরি হয়েছে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। অনুব্রত ফিরে এলে জেলায় স্থিরতা ফিরবে। এই যজ্ঞের আগে সাঁইথিয়ার ১০নং ওয়ার্ডে  হরিনাম সংকীর্তন হয়। তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এই হরিনাম করা হয়। যত দিন তিনি মুক্তি না পাচ্ছেন ততদিন এই হরিনাম চলবে বলে জানিয়েছেন অনুগামীরা।  জেলা জুড়ে অনুব্রতর ছবি দিয়ে গেট তৈরি করা হয়েছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়,  অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও রয়েছে অনুব্রতর ছবি।

 কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বীরভূম জেলা সংগঠনে কেষ্টর (অনুব্রত মণ্ডল) অবদান আছে। সেই অবদানকে অস্বীকার করার উপায় নেই। ওকে ভুলে যাওয়া যাবে না। ওঁর ঘনিষ্ঠ লোকজনকে কাজে লাগাতে হবে। বিনা কারণে ওকে আটকে রাখা হয়েছে। কেষ্ট (অনুব্রত মণ্ডল) ফিরে এলে ওর জায়গা ফেরত পাবে। 

একসময়ে বীরভূমে তৃণমূলের ভোট ম্য়ানেজার ছিলেন অনুব্রত মণ্ডল। ভোট মানেই তাঁর হুমকি-হুঁশিয়ারিতে সরগরম হয়ে উঠত রাজ্য় রাজনীতি। কিনতু, আপাতত তিনি জেলা থেকে বহু দূরে। পঞ্চায়েত ভোটের মতো লোকসভা ভোটও কি গরাদের পিছন থেকেই দেখতে হবে কেষ্টকে? সেটাই দেখার।

আরও পড়ুন :

বয়স্কদের ভাতা নিয়েও 'দুর্নীতি' ! ৬০ এর ঢের কম বয়সেই 'বছর-বছর ভাতা তুলছেন বহুজন' ! 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে                          

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Tulu Mondal: ৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget