এক্সপ্লোর

Abhishek Banerjee: ‘৪০০ টাকার LPG এখন ১২০০, মা-বোনেদের আবেদনেই...’, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো নিয়ে অভিষেক

Lakshmir Bhandar: রবিবার নিজের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারের মহেশতলায় সভা করেন অভিষেক।

মহেশতলা: লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধির ঘোষণা হয়ে গিয়েছে। ১ এপ্রিল থেকে বর্ধিত সেই টাকা অ্যাকাউন্ডে ঢুকবে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর কার্যকারণ এদিন খোলসা করলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, মূল্যবৃদ্ধি যে জায়গায় পৌঁছেছে, তাতে টাকা বাড়ানোর আবেদন জানিয়েছিলেন সুবিধাপ্রাপ্ত মহিলারাই। তাঁদের কথা ভেবেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন অভিষেক। (Abhishek Banerjee)

রবিবার নিজের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারের মহেশতলায় সভা করেন অভিষেক। সেখানেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, "লাগাতার মূল্যবৃদ্ধি বেড়ে চলেছে। মোদি সরকারের একের পর এক জনবিরোধী সিদ্ধান্তের জেরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম এখন আকাশছোঁয়া। মা-বোনেরা বলছিলেন আমাকে, 'দিদিকে বলুন লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা বাড়িয়ে দিতে'। বিধবাভাতা, বার্ধক্যভাতা নিয়েও বলছিলেন, যাতে অল্প হলেও বাড়িয়ে দেওয়া যায়।" (Lakshmir Bhandar)

এদিন অভিষেক জানান, রান্নার গ্য়াস আগে ৪০০ টাকায় পাওয়া যেত, এখন ১২০০ টাকায় কিনতে হয়। ৮০ টাকার সর্ষের তেলের দাম এখন ২০০ টাকা। পাতিলেবু, আদা, পেঁয়াজ, সব কিছুই আগুন। ৫০ টাকার পেট্রোলের দাম এখন ১০০, ৪০ টাকার ডিজেল ৯০, কেরোসিন তেলও ৮০ টাকা। তাই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে যাওয়ার আবেদন আসছিল তাঁদের কাছে। সেই মতোই টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান অভিষেক।

আরও পড়ুন: Abhishek Banerjee: ‘আমরা যতদিন আছি, কেউ বাংলাকে ভাতে মারতে পারবে না’, বকেয়া নিয়ে কেন্দ্রকে নিশানা অভিষেকের

সম্প্রতি রাজ্য বাজেটেই লক্ষ্মীর ভাণ্ডারে আওতায় ৫০০-র পরিবর্তে টাকা বাড়িয়ে ১০০০ টাকা করার ঘোষণা হয়। তফসিলি জাতি এবং উপজাতি মহিলারা যেখানে ১০০০ টাকা করে পেতেন, তাঁদের টাকা বাড়িয়ে ১২০০ টাকা হয়েছে। আগামী ১ এপ্রিল থেকে সেই টাকা সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। এই টাকায় কেন্দ্রীয় সরকারের কোনও অবদান নেই, রাজ্য সরকার নিজের কোষাগার থেকে, ২৫ হাজার কোটি টাকা খরচ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা সকলকে দিচ্ছেন বলে জানান অভিষেক। 

অভিষেক জানিয়েছেন, ১০০ দিনের কাজ থেকে একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গে নির্বাচনে হেরে গিয়ে গায়ের জোরে সেই টাকা আটকে রাখা হয়েছে। গত দু'বছরে সেই নিয়ে একাধিক বার বৈঠক, আন্দোলন, মিছিল করেছেন তাঁরা। আদালতের দ্বারস্থও হয়েছেন। কিন্তু কেউ কথা কানে তোলেনি। তাই নিজেদের কোষাগার থেকেই সেই টাকা মেটানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০০ দিনের কাজ করেও যাঁরা টাকা পাননি, সকলের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেবে রাজ্য। এখানে কারও, কোনও সহযোগিতা নেই বলে জানিয়েছেন অভিষেক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Annapurna Yojana: প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Sajal Ghosh: 'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
Employees' Provident Fund Organisation: পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র
পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র

ভিডিও

Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget