এক্সপ্লোর

Dev in Lok Sabha: ‘আজ শেষ দিন, আমি সাংসদ থাকি বা না থাকি...’, লোকসভায় যা বললেন দেব

TMC MP Dev:ঘাটাল মাস্টার প্ল্যানের কথা আবারও তুলে ধরলেন তিনি। পরিষ্কার বাংলাতেই সংসদে কথা বললেন। 

নয়াদিল্লি: আসন্ন লোকসভা নির্বাচনে আবারও প্রার্থী হবে কিনা, সেই নিয়ে জল্পনা তুঙ্গে। তার মধ্যেই সংসদে ঘাটালের সমস্যার কথা তুলে ধরলেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব। লোকসভা নির্বাচনের আগে বৃহস্পতিবার সংসদের শেষ অধিবেশন। সেখানেই ঘাটাল মাস্টার প্ল্যানের কথা আবারও তুলে ধরলেন তিনি। পরিষ্কার বাংলাতেই সংসদে কথা বললেন তৃণমূলের তারকা সাংসদ। 

বৃহস্পতিবার সংসদে কথা বলতে ওঠেন দেব। তিনি বলেন, "ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রথম বার সংসদে কথা বলেছিলাম। আজ সংসদে শেষ দিন আমার। ১৯৫০ সাল থেকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে টানাপোড়েন। ঘাটালের মানুষের অনেক দিনের কষ্ট। প্রধানমন্ত্রীকে বলতে চাই, এটা তৃণমূল বা বিজেপি-র সমস্যা নয়, সাধারণ মানুষের সমস্যা।"

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেব আরও বলেন, "দল-মতকে সরিয়ে রেখে পরবর্তী সরকার যেন ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করে। প্রতি বছর বন্যায় ক্ষতিগ্রস্ত হন সাধারণ মানুষ। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মানুষ যে স্বপ্ন দেখেছিলেন, তা যেন সত্যি হয়। আমি সাংসদ থাকি না থাকি, ঘাটালের মানুষের কষ্ট দূর হয় যেন। আমাকে ১০ বছর সুযোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। ধন্যবাদ ঘাটালের মানুষকে, আমি সাংসদ থাকি বা না থাকি। যাঁরা আমাকে ভোট দিয়েছেন, যাঁরা আমাকে ভোট দেননি, তাঁদেরও অসংখ্য ধন্যবাদ। আমি থাকি বা না থাকি, ঘাটাল আমার মনের মধ্যে সারাজীবন থাকবে।"

ফি বছর বানভাসি হওয়া ঘাটালকে রক্ষা করতেই ঘাটাল মাস্টার প্ল্যান। গত কয়েক দশকে বার বার এই প্রকল্পের কথা উঠে এসেছে। সাংসদ হিসেবে লোকসভায় প্রবেশের পর প্রথম বক্তৃতায় দেব নিজেও সেই নিয়ে সওয়াল করেন। কিন্তু আলোচনা-বিতর্কই সার। কয়েক দশক কেটে গেলেও, চাকা গড়ায়নি। রাজনীতির কারণেই পরিকল্পনার বাস্তবায়ন আটকে গিয়েছে বলে শোনা গিয়েছে আক্ষেপও। আসন্ন লোকসভা নির্বাচনের আগে সংসদের শেষ অধিবেশনও সেই নিয়ে সওয়াল করলেন তিনি।

তবে সাংসদ থাকুন বা না থাকুন বলে যে মন্তব্য করেছেন দেব, তা গুরুত্ব দিয়ে দেখছেন সকলেই। কারণ বেশ কিছু দিন ধরেই তৃণমূলে দেবকে নিয়ে অস্বস্তি। অভ্যন্তরীণ সংঘাতের জেরে দেব সাংসদ হতে আর আগ্রহী নন বলে শোনা যায়। সম্প্রতি মমতা যদিও ফের দেবকে নির্বাচনে দাঁড়ানোর কথা বলেন, কিন্তু দেবের তরফে প্রতিক্রিয়া ছিল ঠান্ডাই। তার মধ্যেউ সম্প্রতি তিনটি সরকারি পদ থেকে ইস্তফা দেন দেব, তাতে তাঁকে নিয়ে জল্পনা বাড়ে। বিজেপি-র রুদ্রনীল ঘোষ আবার গেরুয়া শিবিরের সঙ্গে দেবের যোগাযোগের ইঙ্গিত দিয়েছেন। সেই আবহে দেবের এদিনের বক্তব্যে জল্পনা জোর পেল আরও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'মঙ্গল মিলনে' যখন ফের একবার কাছাকাছি NCPI-BJP, অস্বস্তি বাড়ালেন ৩ NCPI সাংসদ
'মঙ্গল মিলনে' যখন ফের একবার কাছাকাছি NCPI-BJP, অস্বস্তি বাড়ালেন ৩ NCPI সাংসদ
Agnimitra-Dilip: ‘কে কোথায় যাচ্ছে, আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
‘কে কোথায় যাচ্ছে,আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের
News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget