এক্সপ্লোর

Kalyan Banerjee: "সিপিএমের হাতে ধরা পড়ে এরা সবাই ফিনিশ", জুনিয়র চিকিৎসকদের ফের কটাক্ষ কল্যাণের

RG Kar Doctor Death Protest: RG কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা সুবিচারের দাবিতে আন্দোলনরত জুনিয়ার চিকিৎসকদের ফের তীব্র আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

পূর্ণেন্দু সিংহ: "সিপিএমের হাতে ধরা পড়ে এরা সবাই ফিনিশ হয়ে গেছে।" শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্যই করলেন শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (TMC MP Kalyan Banerjee)। ফের জুনিয়র চিকিৎসকদের নিশানা করে আক্রমণ করলেন তিনি।

আরজি করের ঘটনাকে (RG Kar doctor death protest) কেন্দ্র করে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কটাক্ষ করে এই মন্তব্য করলেন তিনি। জুনিয়র চিকিৎসকদের তীব্র আক্রমণ করে তিনি আরও বলেন, "কোনও প্রমাণ দিতে না পেরে ওরা ভিত্তিহীন অভিযোগ করছে। সিপিএমের হাতে ধরা পড়ে ওরা সবাই ফিনিশ। থ্রেট কালচারের কথা মুখে বললে হবে না। তার প্রমাণ চাই। বলছে কাঁচিতে মরচে পড়েছে আর গ্লাভসে রক্তের দাগ। কোনটা রক্ত আর কোনটা কেমিক্যাল তাই জানে না।" 

এপ্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও বলন, "ডাক্তাররা যদি কাউকে মনোমত অভিযুক্ত করতে চায় তা তো হতে পারে না রে ভাই। আইন বলে একটা জিনিস আছে। ইমোশন দিয়ে তো আর কিছু হতে পারে না রে ভাই। আইন বলে তো একটা জিনিস আছে। অভিযোগের স্বপক্ষে ওরা কোনও প্রমাণ দিতে পারেনি। ভগবানের কাছে প্রার্থনা করেছি যে ডাক্তারদের যেন শুভবুদ্ধি দেয়।  থ্রেট কালচার সম্পর্কিত যে চিঠি ওরা দিয়েছে তা সম্পূর্ণ ফেক। কে থ্রেট কালচার দিয়েছে? কবে দিয়েছে? ডাক্তাররা ছেলেগুলো ভাল। কিন্তু, সিপিএমের পাল্লায় পড়ে ওরা সবাই শেষ হয়ে গেছে। সিপিএম এমনিতেই শেষ হয় গেছে। তাই ওরা জুনিয়র চিকিৎসকদের ধরে ভেসে উঠতে চেয়েছিল। কিন্তু, সিপিএম নিজেরা শেষ হয়ে গেছে জুনিয়র চিকিৎসকদের বুদ্ধি দিয়ে ওদেরও শেষ করে দিয়েছে। থ্রেট কালচারের বিষয়ে প্রমাণ চাই রে ভাই। কিন্তু, প্রমাণ ওরা কিছুই দিতে পারেনি। কাঁচিতে বলছে মরচে ধরে গেছে। গ্রাম বাংলায় একটা কথা আছে, নাচতে না জানলে উঠোন বেঁকা। কীভাবে পাশ করেছিল তা ভগবানই জানে। ওরা তো ঠিক করে কাঁচিও ধরতে পারে না।  তাই এখন বলছে কাঁচিতে মরচে ধরেছে। ওরা যে ডাক্তার হয়েছে কোনটা কেমিক্যাল আর কোনটা রক্ত সেটাই ভালো করে জানে না । ওদের জ্ঞান নিয়ে প্রশ্ন উঠছে। এখন যাঁরা জুনিয়র ডাক্তার আছেন তাঁদের বাইরের কোনও রাজ্য বিশেষ করে দিল্লির মতো জায়গায় ফের একবার পরীক্ষা দেওয়া উচিত। পরীক্ষা দিয়ে আগে পাশ করা উচিত তারপর জুনিয়র ডাক্তার হিসেবে কাজ করা উচিত।"

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Exclusive Interview : সন্দীপ ঘোষ থেকে উত্তরবঙ্গ লবি, এবিপি আনন্দে একান্ত সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রীর চিকিৎসক

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Cyclone Akvan News: ওড়িশার উপকূলে ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু, ৩ ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল, পুরীতে কি পরিস্থিতি?
ওড়িশার উপকূলে ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু, ৩ ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল, পুরীতে কি পরিস্থিতি?
Cyclone Akvan : উত্তাল নদী , ফুঁসছে সমুদ্র, কতটা শক্তি নিয়ে স্থলভাগে আকভান? সন্ধে গড়িয়েও দুর্যোগ?
উত্তাল নদী , ফুঁসছে সমুদ্র, কতটা শক্তি নিয়ে স্থলভাগে আকভান? সন্ধে গড়িয়েও দুর্যোগ?
তুমুল বৃষ্টি কলকাতায়, জেলায় ঘনঘোর আকাশ, আকভানের ধাক্কা কতদূরে?
তুমুল বৃষ্টি কলকাতায়, জেলায় ঘনঘোর আকাশ, আকভানের ধাক্কা কতদূরে?

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget