এক্সপ্লোর

Kalyan Banerjee: 'ওঁর ব্যাকগ্রাউন্ড কী ? গুজরাতের গুন্ডা !' শাহকে নিশানা কল্যাণের; বিঁধলেন সুকান্তকেও

SIR Issue : দীপাবলিতেও রাজনৈতিক আক্রমণ শানাতে গিয়ে কার্যত শব্দবাজি ফাটাচ্ছেন নেতারা।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • কল্যান বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে 'গুজরাতের গুন্ডা' বলে আক্রমণ করেছেন।
  • নির্বাচন আসন্ন, তাই ভোটার তালিকা সংশোধনী নিয়ে চলছে রাজনৈতিক চাপানউতোর।
  • বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তৃণমূল সাংসদের বক্তব্যকে 'ডাস্টবিনের যোগ্য' বলেছেন।
  • তৃণমূল সাংসদ সুকান্ত মজুমদারকেও 'অসুর' বলে কটাক্ষ করেছেন, পাল্টা জবাব এসেছে।

পূর্ণেন্দু সিংহ ও অভিজিৎ চৌধুরী : উৎসবের আবহেই রাজনৈতিক আক্রমণ চলছে। ভোটার তালিকায় বিশেষ সংশোধনী ইস্য়ুতে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়। তৃণমূল সাংসদের আক্রমণের পাল্টা জবাব দিয়েছে বিজেপি।

আলোর উৎসবে মাতোয়ারা রাজ্য। উৎসবের মরশুম পেরোলেই বঙ্গে ভোটযুদ্ধের প্রস্তুতি। ভোটের লাইনে দাঁড়ানোর আগে ভোটার তালিকায় বিশেষ সংশোধনীর প্রস্তুতি চলছে জোর কদমে। এই আবহেই দীপাবলিতেও রাজনৈতিক আক্রমণ শানাতে গিয়ে কার্যত শব্দবাজি ফাটাচ্ছেন নেতারা। শনিবারই পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর বাঁকুড়ায় বাড়ির কালীপুজোর ফাঁকে অমিত শাহকে গুন্ডা বলে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়।

অমিত শাহকে প্রশ্ন করা হয়েছিল, 'মমতা দিদি তো বলছেন, আমরা SIR হতেই দেব না এখানে।' উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, উনি তো বলবেনই। সংবিধানের ঊর্ধ্বে উনি। সংবিধানের ওপরে উনি থাকেন। আমরা তো সংবিধানের আওতায় থাকি।" যার জবাবে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ  কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "অমিত শাহ জীবনে কখনও পড়েনি। সংবিধানে কী আছে না আছে সেটা সম্পর্কে ওঁর জানা নেই কোনও। সংবিধানের মধ্য়ে কারা কাজ করছে সংবিধানের বাইরে কারা কাজ করছে ও কী করে জানবে ও মমতা ব্য়ানার্জি সম্পর্কে বলে গেছে যে। ওঁর ব্য়াকগ্রাউন্ড কী ? গুজরাতের গুন্ডা। এই তো ওঁর ব্য়াকগ্রাউন্ড। এই ব্য়াকগ্রাউন্ডের বাইরে তো কিছু নয়। গুন্ডাগিরি করে গুজরাতের ক্ষমতায় এসেছে। এখন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে সব জায়গায় গুন্ডাগিরি চালাচ্ছে।"

শ্রীরামপুরের তৃণমূল সাংসদকে কড়া জবাব দিয়েছে বিজেপিও। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, "একজন বর্ষীয়ান সাংসদ...তিনি আইনজীবীও। আমি জানি না যে, এই ধরনের বক্তব্য যখন ওঁরা বলেন সেগুলো ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত। কারণ, এরা ডাস্টবিনের উপযুক্ত। এরা লোকসভার সাংসদ হওয়ার উপযুক্ত নন।" 

কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে অসুর বলে কটাক্ষ করেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, "শ্রীরামপুরে আমরা অসুর তৈরি করব। সুকান্তর মুখটা খুব ভাল অসুরের মত মানাবে। সুকান্তকে অসুর অসুর দেখতে।" পাল্টা জবাব দিয়েছেন সুকান্ত। তিনি বলেন," মায়ের পুজো বাঁকুড়ায় কতদিন হতে পারবে এটাই তো সবথেকে বড় কথা। বাঁকুড়া বলতে, গোটা পশ্চিমবঙ্গে কতদিন হতে পারবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা বেশিদিন থাকলে পশ্চিমবঙ্গে আর মায়ের পুজো বেশিদিন হবে না।"

পুজোর আবহেও সংঘাতের মাত্রা চরমে। তাহলে পুজো মিটলে কী হবে! 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget