এক্সপ্লোর

Saugata on Suvendu : "জ্ঞানের ভিত্তিতে আর্থিক নিয়মের ব্যাপারে বক্তৃত্বা দিতে পারেননি", শুভেন্দুকে তুলোধনা সৌগতর

Saugata Roy attcks Suvendu Adhikari : দিনকয়েক আগেই রাজ্য সরকারের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তুলে সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী

কলকাতা : কেন্দ্রীয় প্রকল্পের টাকা তুলে রাজ্যের প্রকল্পের জন্য বরাদ্দ করছে রাজ্য সরকার। এই অভিযোগ তুলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে চিঠি দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এই ইস্যুতে এবার বিরোধী দলনেতাকে কটাক্ষ ছুড়ে দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় (Saugata Roy)। 

শুভেন্দুর নিশানায় রাজ্য-

দিনকয়েক আগেই রাজ্য সরকারের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তুলে সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য ছিল, "কিছুই দিতে পারবে না, কেন্দ্রের থেকে পাওয়া টাকা ঘুরিয়ে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। সব ধরা পড়েছে। ন'মাস ধরে চুরি করছে, হিসেব দিতে পারেনি। তাই ১০০ দিনের কাজের টাকা বন্ধ রয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ আছে। জল জীবন মিশন নাম দিয়েছিলেন প্রধানমন্ত্রী, যা পাল্টে করে দিয়েছিল জলস্বপ্ন বলে। যতক্ষণ না নাম বদলাচ্ছে, জলেও টাকা পাবে না। আইসিডিএস-এর চুরি বন্ধ করব আমরা। স্কুলের পড়ুয়াদের পোশাক, জুতোর জন্য দেওয়া টাকা থেকে ভাইপো, পার্থ-রা কাটমানি খেয়ে নিম্নমানের পোশাক, জুতো দিয়েছে। শুধু লোগো লাগিয়ে দিয়েছে জামাকাপড়ে। এদের টাকা খাওয়ার সব রাস্তা আস্তে আস্তে বন্ধ হয়ে আসছে।"

এবার এই ইস্যুতে সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তুলে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি লিখলেন শুভেন্দু। নির্মলা সীতারমণকে লেখা চিঠিতে বিরোধী দলনেতার অভিযোগ, কেন্দ্রীয় প্রকল্পের টাকা তুলে রাজ্যের প্রকল্পের জন্য বরাদ্দ করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর দফতরের অধীনস্থ স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ডে টাকা জমা করার অভিযোগ করেছেন তিনি। আর্থিক দুর্নীতিতে বিভিন্ন ব্যাঙ্কও জড়িত বলে সীতারমণকে লেখা চিঠিতে অভিযোগ বিরোধী দলনেতার।

তবে, শুভেন্দুকে পাল্টা জবাব দিতে ছাড়েনি তৃণমূল। বিরোধী দলনেতাকে একহাত নিয়ে সৌগত রায় বলেন, "ওঁকে কেউ চিঠি লিখে দেন। উনি সেটা পাঠিয়ে দেন। আমি তো শুভেন্দু অধিকারীকে বিধানসভায় দেখেছি, লোকসভায়ও দেখেছি। কোনও সময়ই আর্থিক নিয়ম-কানুনের ব্যাপারে উনি কোনও জ্ঞান দেখাতে পারেননি বা ওঁর জ্ঞানের ভিত্তিতে বক্তৃত্বা দিতে পারেননি। উনি অভিযোগ করেছেন। কোনও প্রমাণ দাখিল করতে পারেননি। কেন্দ্র তদন্ত করে দেখুক। রাজ্য পুরো আর্থিক নিয়ম-শৃঙ্খলা মেনেই চলে। শুভেন্দু অধিকারীর এনিয়ে কিছু বলতে হলে নির্মলা সীতারমণকে বলুন।" 

আরও পড়ুন ; ‘কেন্দ্রের টাকায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিচ্ছে রাজ্য’, বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : NEET প্রশ্নফাঁস নিয়ে শেষ সরকার - CJP'র বৈঠক, কী আপডেট ?
NEET প্রশ্নফাঁস নিয়ে শেষ সরকার - CJP'র বৈঠক, কী আপডেট ?
Suvendu Adhikari: বার্থ-ডেথ সার্টিফিকেট রেজিস্ট্রেশন পেতে এই কাজ করতে হবে, নতুন নিয়ম জানালেন মুখ্যমন্ত্রী
বার্থ-ডেথ সার্টিফিকেট রেজিস্ট্রেশন পেতে এই কাজ করতে হবে, নতুন নিয়ম জানালেন মুখ্যমন্ত্রী
NEET-UG পরীক্ষায় প্রশ্নফাঁস , কড়া পর্যবেক্ষণ সুপ্রিমকোর্টের, কেন্দ্রকে কী জানালেন বিচারপতিরা?
NEET-UG পরীক্ষায় প্রশ্নফাঁস , কড়া পর্যবেক্ষণ সুপ্রিমকোর্টের, কেন্দ্রকে কী জানালেন বিচারপতিরা?
NEET Protest : প্রশ্নফাঁস বিতর্কে উত্তাল রাজধানী, প্রভাব পড়বে এ রাজ্যেও? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন ...
প্রশ্নফাঁস বিতর্কে উত্তাল রাজধানী, প্রভাব পড়বে এ রাজ্যেও? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন ...

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget