এক্সপ্লোর

Rachna Banerjee: রচনা কখনও মিমি-নুসরত হবেন না, তারকা সাংসদকে নিয়ে বললেন 'শিক্ষক' সুদীপ

Sudip Banerjee: সংসদীয় রাজনীতিতে সুদীপকে শিক্ষক মানলেন রচনা।

কলকাতা: অভিনয় জগৎ থেকে রাজনীতিতে প্রবেশ। প্রথমবার ভোটে দাঁড়িয়েই বাজিমাত হুগলিতে। এবার লোকসভার সাংসদ হিসেবে শপথ নিলেন তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়। আর প্রথমদিনই সংসদে রাজনীতির শিক্ষক পেয়ে গেলেন তিনি। আর কেউ নন, লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় রচনাকে সংসদের খুঁটিনাটি শেখানোর দায়িত্ব নিলেন। এর আগে, তৃণমূল মিমি চক্রবর্তী, নুসরত জাহানের মতো তারকা অভিনেত্রীদের সাংসদ করলেও, রচনা তাঁদের থেকে আলাদা বলে দাবি সুদীপের। (Rachna Banerjee)

বুধবার সংসদের বাইরে এবিপি আনন্দের মুখোমুখি হন সুদীপ এবং রচনা। সেখানে রচনা সংসদে সুদীপের ভাষণের ভূয়সী প্রসংসা করেন। তিনি বলেন, "দাদা আমাদের পথপ্রদর্শক। দাদার ভাষণ আজ সকলের মন জয় করে নিয়েছে। একদম টু দি পয়েন্ট। খুব ইনোভেটিভ। আমরা খুব খুশি। উনি সিনিয়র নেতা, এটাই প্রত্যাশিত ছিল।" (Sudip Banerjee)

সংসদীয় রাজনীতিতে কি তাহলে সুদীপই তাঁর শিক্ষক? রচনা বলেন, "সবসময়ই ওঁর গাইডেন্স চাই। আমরা সবাই তো নতুন। মাথার উপর হাত না থাকলে হয় কখনও! দাদাদের ছায়া ছায়ায় আমরা চলছি।" সাংসদ রচনাকে নিয়ে আশাবাদী সুদীপও। আর তাতেই মিমি-নুসরতের কথা টানেন তিনি। সুদীপ বলেন, "রচনা জিতে এসে প্রথম দেখাতেই বলেছে, 'দাদা তোমরা অনেক সিনিয়র, অনেক অভিজ্ঞ। আমাদের শেখাতে হবে। আমি শিখতে আগ্রহী'।"

আরও পড়ুন: TMC MP Dev Oath: 'এই শেষ' বলেছিলেন, ঘাটালের জন্যই ফের লোকসভায় দেব, তেরঙ্গাকে সামনে রেখে এগনোর শপথ

সুদীপের কথায়, "প্রথম থেকে যে আগ্রহ প্রকাশ করেছে, তা ভাল। প্রথম বারই যারা এসে পারফর্ম করার চেষ্টা করে, তাদের কাছে সাফল্য আসবেই। নিজেকে কতটা তৈরি করতে পারবে, তা অধ্যাবসায়ের উপর নির্ভর করে। অনেকে বলেছে, কিন্তু পরে আর আসেনি। আগের পার্লামেন্টে মিমি, নুসরত খুব ঘোরাঘুরি করত আমার কাছে। প্রথম দিকটায় বেশ উদ্যোগী ছিল ওরা। পরের দিকে পিঠে হাত দিয়ে শুধু বলত, 'দুবাই চলে যাচ্ছি শ্যুটিং করতে।' সেটা রচনা যাবে না। ও শিখতে চায়। সংসদ তো মাত্র তিন মাসের। ১০০ দিনও নয়। প্রত্যেককেই বলব, ভাল সাংসদ হতে চেষ্টা করুন। নিজেকে প্রতিষ্ঠিত করুন মানুষের কাছে।"

মিমি-নুসরতের সঙ্গে তাঁর এই তুলনা নিয়ে রচনা যদিও কোনও মন্তব্য করতে রাজি হননি। সাফ জানিয়েছেন, তিনি শুধু নিজেরটা বলতে পারবেন। নতুন এসেছেন, ভাল কাজ করাই তাঁর লক্ষ্য। হুগলির মানুষ বিশ্বাস করে তাঁকে ভোট দিয়েছেন, তাই তাঁরও দায়বদ্ধতা আছে বলে জানান রচনা। যুদ্ধ শুরু হয়েছে, লড়াইয়ের জন্য তিনি প্রস্তুত, জয় নিয়েও আশাবাদী বলে জানিয়েছেন রচনা।

তবে রচনা প্রশ্ন এড়ালেও, মিমি-নুসরতকে নিয়ে সুদীপ যে মন্তব্য করেছেন, তা আগেও শোনা গিয়েছে তৃণমূল নেতৃত্বের মুখে। এবিপি আনন্দকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে পার্থ ভৌমিকও বসিরহাটের তদানীন্তন সাংসদ নুসরতের গা ছাড়া আচরণ নিয়ে মন্তব্য করেছিলেন। সন্দেশখালির মতো ঘটনায় যখন উত্তাল চারিদিক, সেই সময় সাংসদ নুসরতের দেখা না পাওয়ার প্রশ্নে তিনিও জানিয়েছিলেন যে, নিজে থেকে কিছু করার গরজ নেই নায়িকার। এদিন সুদীপের গলাতেও কার্যত একই সুর শোনা গেল।

তৃণমূলের টিকিটেই ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন মিমি এবং নুসরত। সংসদে তাঁদের প্রবেশ, শপথগ্রহণ বেশ সাড়াও ফেলেছিল। দুই মহিলা সাংসদকে ঘিরে আশাও দেখছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা। কিন্তু কিছুদিনের মধ্যেই তাল কাটে। জনপ্রতিনিধি হলেও মানুষের কাজে, মানুষের পাশে তাঁদের পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ ওঠে। অসন্তোষ তৈরি হয় দলের অন্দরেই। লোকসভা নির্বাচনের ঠিক আগে আগে, যাদবপুরে ফের মিমিকে প্রার্থী করা নিয়েও সংশয় দেখা যায়। সেই আবহেই পদ ছাড়েন মিমি। বসিরহাটে আর তৃণমূল নুসলতকেও প্রার্থী করেনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget