এক্সপ্লোর

TMC MP Dev Oath: 'এই শেষ' বলেছিলেন, ঘাটালের জন্যই ফের লোকসভায় দেব, তেরঙ্গাকে সামনে রেখে এগনোর শপথ

Dev Takes Oath: ১৮তম লোকসভার সাংসদ হিসেবে ফের শপথ নিলেন দেব।

কলকাতা: রাজনীতিতে আর থাকতে চান না বলে তাঁকে নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। সেই আবহেই ১৭তম লোকসভার শেষ অধিবেশন শেষ দিনে ইঙ্গিতপূর্ণ বার্তা দেন। তৃণমূলের তারকা সাংসদ দীপক অধিকারী তথা দেব জানান, সংসদে সেটাই তাঁর শেষ দিন। তাঁর এই ঘোষণায় শোরগোল পড়ে গিয়েছিল সেই সময়। অভিমান, মানভঞ্জনের পর ফের প্রার্থী হতে রাজি হন। এবার সেই ঘাটাল থেকেই ফের লোকসভার সাংসদ হিসেবে শপথ নিলেন দেব। (TMC MP Dev Oath)

১৮তম লোকসভার সাংসদ হিসেবে ফের শপথ নিলেন দেব। লোকসভায় বাংলাতেই শপথবাক্য পাঠ করেন তিনি। শপথবাক্য পাঠের সময়ও ঘাটালের মানুষকে ধন্যবাদ জানান তিনি। সোশ্যাল মিডিয়াতেও শপথগ্রহণের সেই ভিডিও পোস্ট করেছেন দেব, যার ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে বলিউডের 'যোদ্ধা' ছবির 'তেরঙ্গা' গানটি। ঘটনাচক্রে দেবের একটি ছবির নামও 'যোদ্ধা'। সোশ্যাল মিডিয়ায় দেব লিখেছেন, 'তৃতীয়বার নির্বাচিত করার জন্য় ধন্যবাদ জানান ঘাটালের মানুষকে'। (Dev Takes Oath)

লোকসভায় দেবের এই প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরাও। সোশ্যাল মিডিয়ায় তাঁকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন সকলে। কেউ লিখেছেন, 'তুমি এই ভাবে পাশে থাকো, আমরাও তোমার পাশে থাকব।' কেউ আবার লেখেন, 'আপনার জন্য গর্ব বোধ করি'। সোশ্যাল মিডিয়া ভিডিওতে প্রচারের বিভিন্ন মুহূর্তও তুলে ধরেন দেব, যেখানে তাঁকে ঘিরে উপচে পড়া ভিড়। মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন কেউ, কেউ আবার কাছে পেয়ে অভিভূত।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

আরও পড়ুন: Abhijit Ganguly: লোকসভার শপথে তৃণমূলের মুখে 'জয় বাংলা', কনজাঙ্কটিভাইটিস বলে কটাক্ষ অভিজিতের

এই নিয়ে তৃতীয় বার ঘাটাল থেকে সাংসদ নির্বাচিত হলেন দেব। যদিও এবারের লোকসভা নির্বাচনে তাঁর প্রার্থী হওয়া নিয়েই সংশয় দেখা দিয়েছিল। রাজনীতিতে আর থাকতে চান না বলে জানিয়েছিলেন। কিন্তু দেবের মানভঞ্জনে কোনও চেষ্টায় কোনও ত্রুটি রাখেনি তৃণমূল। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবের সঙ্গে কথা বলেন, তাঁকে ফের প্রার্থী হতে রাজি করান। তার পরও সংশয় কাটেনি যদিও। কারণ দেবকে বলতে শোনা গিয়েছিল, "আমি রাজনীতি ছাড়তে চাইলেও, রাজনীতি আমাকে ছাড়ছে না।"

কিন্তু গোটা ছবিটাই পাল্টে যায় দেব প্রচারে নামার পর। বরং এবার দেবকে ঘিরে যেমন বাড়তি উৎসাহ চোখে পড়ে, তেমনই দেবও কোনও রকব আড়াল-আবডাল না রেখে মানুষের কাছে পৌঁছে যান। প্রতিপক্ষ শিবির থেকে কটাক্ষ-কটূক্তি উড়ে এলেও, কারও সম্পর্কে বিরূপ মন্তব্য করেননি তিনি। এমনকি প্রতিপক্ষ শিবিরের নেতার প্রশংসা করায়, দলের কেউ কেউ যখন তাঁর উপর অসন্তুষ্ট, সেই সময়ও নিজের সৌজন্যমূলক অবস্থানই বজায় রেখেছিলেন। ঘাটালবাসীও দেবকে খালি হাতে ফেরাননি। ঘাটালের ফলাফল নিয়ে বিজেপি এবং দেবের প্রতিপক্ষ হিরণ চট্টোপাধ্যায় যদিও আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানান, তখনও কোনও মন্তব্য করেননি দেব। সাংসদ হিসেবে শপথ নিয়ে ঘাটালবাসীকেই ধন্যবাদ জানালেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget