এক্সপ্লোর

RG Kar Lady Doctor's Murder: 'অন্ধ হলে কি প্রলয় বন্ধ করা যায় নাকি ?' পোস্ট ডিলিট করলেও, অবস্থানে অনড় তৃণমূলের সুখেন্দুশেখর

Sukhendu Sekhar Roy : আরজি করকাণ্ডে মুখ খোলার জেরে একাধিকবার তলব করেছে পুলিশ। গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ পর্যন্ত হয়েছেন।

কৃষ্ণেন্দু অধিকারী ও শিবু পাল, কলকাতা : আর জি কর-কাণ্ডে সোশাল মিডিয়ায় পোস্ট করার জেরে, তাঁর কাছে পুলিশের সমন গেছিল। মঙ্গলবার সেই পোস্ট ডিলিট করলেও, অবস্থানে অনড় তৃণমূলের রাজ্য়সভার সাংসদ সুখেন্দুশেখর রায়। বললেন, অন্ধ হলে কি প্রলয় বন্ধ করা যায় ? তাঁর কথায়, 'আমি তো একটা অসামাজিক জীব নই, যে সমাজে একটা ঘটনা ঘটবে, আর আমি দেখেও চোখ বন্ধ করে থাকব, অন্ধ হলে কি প্রলয় বন্ধ করা যায় নাকি ?' Sukhendu Sekhar Roy

আরজি করকাণ্ডে মুখ খোলার জেরে একাধিকবার তলব করেছে পুলিশ। গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ পর্যন্ত হয়েছেন।দলের একাংশের কটাক্ষের মুখেও পড়তে হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও নিজের কড়া অবস্থান থেকে সরতে নারাজ তৃণমূলের তিনবারের রাজ্য়সভার সাংসদ সুখেন্দুশেখর রায়। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, আগামী দিনে কি তিনি পাশে থাকবেন ? এ প্রসঙ্গে সুখেন্দুশেখর রায়ের বক্তব্য, 'আমি প্রথম দিন থেকে আজ অবধি যে কথা বলেছি যে মানুষের সংগ্রামে আমি পাশে আছি, থাকব এবং পৃথিবীর কোনও শক্তি নেই মানুষের আন্দোলন থেকে ন্য়ায় এবং সত্য়ের পথ থেকে আমাকে কেউ বিচ্যুত বা বিচ্ছিন্ন করতে পারবে না।'

প্রাক স্বাধীনতার রাতে মেয়েদের রাত দখলের কর্মসূচির সমর্থনে নিজের বাড়ির সামনেই মঞ্চ বেঁধে ধর্নায় বসেন সুখেন্দুশেখর রায়। এরপর কয়েক ধাপ এগিয়ে নিজের দলেরই সরকারের অস্বস্তি বাড়িয়ে সরাসরি কলকাতার পুলিশ কমিশনারকে হেফাজতে নিয়ে জেরা করার দাবি তোলেন এই রাজ্য়সভার সাংসদ। যিনি তৃণমূলের মুখপত্রের সম্পাদকও।

সুখেন্দুশেখর বলেন, 'আমি আমার ৫৮ বছরের রাজনৈতিক জীবনে কখনও এমন সার্বিক প্রতিবাদ দেখিনি। যেখানে মানুষ কোনও রাজনৈতিক পতাকা হাতে না নিয়ে, স্বাধীনতার মধ্যরাতে তাঁরা রাস্তায় দাঁড়িয়ে এরকম একটা ঘটনার প্রতিবাদ করছেন...আমরা মানুষকে বুঝতে ভুল করি। এবং তার জন্য মাঝে মধ্য়ে গণ বিস্ফোরণ হয়ে যায়। আমি তো অবিচল।'

সোশাল মিডিয়ায় যে পোস্টের জন্য় কলকাতা পুলিশ তাঁকে তলব করে এবং তিনি হাইকোর্টের দ্বারস্থ হন সেই মামলায় মঙ্গলবার পোস্ট ডিলিট করতে রাজি হন সুখেনদুশেখর রায়।

আরও পড়ুন ; ছুটতে ছুটতে CGO কমপ্লেক্সে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে 'ধাক্কা' দিয়ে CBI-এর কাছে কলকাতা পুলিশের ASI !

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Live: 'হর ঘর তিরঙ্গা যাত্রা' উদযাপনের ডাক দিয়ে পথে মুখ্যমন্ত্রী, শুরু হল পদযাত্রা, লাইভ আপডেট
'হর ঘর তিরঙ্গা যাত্রা' উদযাপনের ডাক দিয়ে পথে মুখ্যমন্ত্রী, শুরু হল পদযাত্রা, লাইভ আপডেট
Dev: শ্যুটিং থাকার কারণে আজ প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে থাকতে পারিনি, পোস্ট করলেন দেব
Dev: শ্যুটিং থাকার কারণে আজ প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে থাকতে পারিনি, পোস্ট করলেন দেব
Debraj Chakraborty: দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের
দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের
Abhishek Banerjee : কলকাতা হাইকোর্টে ধাক্কা! চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক
কলকাতা হাইকোর্টে ধাক্কা! চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget