এক্সপ্লোর

West Midnapore Flood: বিপদসীমার উপরে বইছে শিলাবতী, ভাঙল বাঁধ, আতঙ্কে বাসিন্দারা

West Bengal News: পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় শিলাবতী নদীর জলস্তর রবিবার রাতেই বিপদসীমা ছাড়িয়ে যায়।

সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: প্রবল বৃষ্টিতে বিপদসীমার উপরে নদীর জল। আর তাতেই শিলাবতীর জল ছাপিয়ে ভাঙল নদীর বাঁধ। দু জায়গায় ভাঙল যাতায়াতের রাস্তা। বিচ্ছিন্ন যোগাযোগ। হুহু করে জল ঢুকছে এলাকায়। দুর্গতদের জন্য হেল্পলাইন নম্বর চালু করে জেলা প্রশাসন। 

 

প্লাবনের জেরে বিপদে সাধারণ মানুষ: পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় শিলাবতী নদীর জলস্তর রবিবার রাতেই বিপদসীমা ছাড়িয়ে যায়। সোমবার সকাল থেকেই নদীর বাঁধ ছাপিয়ে জল উপচে চলে আসে নদী বাঁধ সংলগ্ন রাস্তায়। সোমবার দুপুর থেকে নদীর জল সেই রাস্তা উপচে ঢুকতে শুরু করে কৃষি জমি ও এলাকায়। দুপুরের পর নদীর জলের চাপ আরও বেড়ে যায়। ফলে জলের তোড়ে ভেঙে যায় চন্দ্রকোনার বাঁকা ভবানীপুর এলাকায় ভবানীপুর থেকে বাগপোতা যাওয়ার গুরুত্বপূর্ণ মোরাম রাস্তাটি। যার জেরে যোগাযোগ বিচ্ছিন্ন ভবানীপুরের সঙ্গে বাগপোতা সহ একাধিক গ্রামের যোগাযোগ। রাস্তা ভেঙে গিয়ে শিলাবতী নদীর জল হুহু করে ঢুকছে কৃষি জমি সহ বেশ কয়েকটি গ্রামে। এতে বিঘার পর বিঘা কৃষি জমি জলের তলায়। এই আবহে এবার হেল্পলাইন চালু করল জেলা প্রশাসন। সোশ্যাল মিডিয়ায় ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস দুর্গতদের জন্য হেল্পলাইন নম্বর পোস্ট করেছেন। 

এদিকে আজ ষাঁড়াষাঁড়ির কটাল। জলস্তর বাড়লে সুন্দরবনের দুর্বল মাটির বাঁধগুলি ভেঙে পড়ার আশঙ্কা। কোথাও কোথাও ইতিমধ্যেই বাঁধে ধস নেমেছে, ফাটল দেখা দিয়েছে। আতঙ্কিত উপকূলবর্তী এলাকার বাসিন্দারা। এই পরিস্থিতিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে কন্ট্রোল রুম। বিপর্যয় মোকাবিলার সঙ্গে যুক্ত সমস্ত দফতরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। গতকাল সমুদ্রে ইলিশ ধরতে যাওয়া ৩টি ট্রলারের ৪৬ জন মৎস্যজীবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মৎস্যজীবী সংগঠন জানায়, কাকদ্বীপ ও ডায়মন্ড হারবার থেকে এই ট্রলারগুলি গভীর সমুদ্রে পাড়ি দেয়। সমুদ্র উত্তাল থাকায় বিভিন্ন খাঁড়িতে আশ্রয় নিয়েছিলেন মৎস্যজীবীরা। কিন্তু গত দু’দিন ধরে তাঁদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তল্লাশি চালানো শুরু করে উপকূলরক্ষী বাহিনী।                             

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: R G Kar Case Hearing: আজ আর জি কর মামলার শুনানি, দেশের নজর সুপ্রিম কোর্টে

সেরা শিরোনাম

West Bengal News Live: কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
Howrah Station: হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
Fire Incident: কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
Beleghata Fire: কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget