এক্সপ্লোর

TMC MLA Summoned : চাকরির নামে ‘প্রতারণা’, এবার তৃণমূল বিধায়ককেই রাজ্য পুলিশের তলব

Job Recruitment Controversy : যদিও ধৃত প্রবীর কয়ালকে আপ্ত সহায়ক বলে মানতে নারাজ তৃণমূল বিধায়ক।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : চাকরির নামে ‘প্রতারণা’র অভিযোগে এবার তৃণমূল বিধায়ককেই (TMC MLA) রাজ্য পুলিশের (West Bengal Police) তলব। তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহাকে তলব করেছে আর্থিক দুর্নীতি দমন শাখা। মঙ্গলবার সকাল ১১টায় বিধায়ককে অ্যান্টি করাপশন ব্রাঞ্চে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

ঠিক কী অভিযোগ

টাকার বিনিময়ে প্রাথমিক-সহ বিভিন্ন সরকারি দফতরে চাকরির অভিযোগ উঠেছে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে। পাশাপাশি সরকারি চাকরির নামে দেড় কোটি টাকা তোলার গুরুতর অভিযোগও। গোটা বিষয়টির তদন্তে নেমে চাকরির নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তৃণমূল বিধায়কের তাপস সাহার আপ্ত সহায়ক রয়েছেন গ্রেফতার হওয়া ৩ জনের মধ্যে। প্রসঙ্গত, একাধিক অভিযোগকারী জানিয়েছেন, তৃণমূল বিধায়ক তাপস সাহা ও তাঁর আপ্ত সহায়ক প্রবীর কয়াল চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা চেয়েছিলেন। কথামতো অর্থ দিয়ে বেশ কিছুটা সময় অপেক্ষার পরও চাকরি না পেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন অভিযোগকারীরা।

অভিযোগ অস্বীকার তৃণমূল বিধায়কের 

যদিও ধৃত প্রবীর কয়ালকে আপ্ত সহায়ক বলে মানতে নারাজ তৃণমূল বিধায়ক।  যদিও কিছুক্ষণ আগেই মঙ্গলবার সকাল ১১টায় বিধায়ককে অ্যান্টি করাপশন ব্রাঞ্চে (Anti Corruption Branch) তেহট্টের তৃণমূল বিধায়ককে হাজিরার নোটিস দেওয়া হয়েছে। যেহেতু গ্রেফতার হয়েছেন বিধায়কের আপ্ত সহায়ক ও তাঁর দুই সঙ্গী, তাই পুলিশের পক্ষ থেকে মনে করা হচ্ছে বিধায়ককে গোটা বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। তাই তাঁকে ডেকে পাঠানো হয়েছে বলেই জানা গিয়েছে। যদিও নোটিস নিয়ে এখনও পর্যন্ত তৃণমূল বিধায়কের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

ভাইরাল অডিও ক্লিপ

নিজের দলের বিধায়কের বিরুদ্ধেই প্রতারণার অভিযোগ করেছিলেন নদিয়ার তেহট্টের শ্যামনগর পঞ্চায়েতের তৃণমূলের সদস্য! অভিযোগকারী অমৃত ব্যাপারীর দাবি, 'তাপস সাহার কথামতোই টাকা দিয়েছি'। বিধায়কের সঙ্গে আপ্ত সহায়কের কপোপকথনের দাবি করে পুলিশের কাছে অডিও ক্লিপ (Audio Clip) পেশ। 

আরও পড়ুন- ‘আমার কাছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ সমান’ পাহাড় ছাড়ার আগে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget