এক্সপ্লোর

Abhishek Banerjee: "...নয় গদি ছাড়বেন", ঠাকুরনগরে গিয়ে কাকে হুঁশিয়ারি অভিষেকের ? কাকে লাস্ট অপশন দিলেন

Abhishek Attacks Modi On Matua : ঠাকুরনগরে গিয়ে বিজেপিকে আক্রমণ অভিষেকের, মতুয়া ইস্যুতে কী বললেন ?

কলকাতা: 'মতুয়াদের আবেগ নিয়ে খেলা করছে বিজেপি। প্রধানমন্ত্রী এসে মতুয়াদের প্রতিশ্রুতি দিয়েছেন, একটাও কথা রাখেননি। একটাও মতুয়ার নাম ভোটার লিস্টে বাদ যাবে না।', ঠাকুরনগরে গিয়ে বিজেপিকে আক্রমণ অভিষেকের। 

আরও পড়ুন, ''কাল আমায় খুন করতে এসেছিল...'' ! বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, রানাঘাটের সভার পরেই, তিনি ঠাকুরনগরে পৌঁছে যান। যেখানে তিনি পুজো দেন সাধারণ মানুষের সঙ্গে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, মতুয়াদের আবেগ নিয়ে, রাজনৈতিকভাবে ব্যবহার করে, তাঁদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আমি তাই বলে এসেছি, প্রধানমন্ত্রী এসে, যে কথাগুলি বলে গেছেন, একটাও কথা রাখেননি। প্রধানমন্ত্রী যে কথাগুলি বলে গিয়েছিল, রানাঘাট বা বনগাঁয় সবা করতে এসে, প্রধানমন্ত্রী যে কথাগুলি বলে গিয়েছিলেন, ধরুন ওই NH 12 এর রাস্তায় বড় জাগুলিয়া অবধি সম্প্রসারণ থেকে শুরু করে, কল্যাণীতে এইমস, যা এখনও পুরোপুরি ফাংশনাল হয়নি। মতুয়া ভাইয়েদের নিস্বার্থ নাগরিকত্ব দেওয়ার কথা, তাঁরা যদি অবৈধ হয়, আপনিও অবৈধ। আর এখন নাগরিকত্ব করতে গেলে, পাসপোর্টের কপি ভিসার ডিটেলস, ..হয় নিস্বার্থ নাগরিকত্ব দেবেন, নয় গদি ছাড়বেন। '

বিধানসভা ভোটের আগে এসআইআর নিয়ে মতুয়াদের একাংশের মধ্য়ে উদ্বেগ!অস্বস্তিতে বিজেপি!এই আবহে ঠাকুরনগরের মতুয়া ঠাকুরবাড়িতে গেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।মতুয়াদের নাগরিকত্ব ইস্যু উস্কে দিয়ে বিজেপির অস্বস্তি বাড়ানোর চেষ্টা করলেন। অভিষেক বলেন, বিজেপি ১১ বছর ক্ষমতায়। এই দেব, তাই দেব। বলেছিলনা নিঃশর্ত নাগরিকত্বের কথা? আজকে আওয়াজ তুলতে হবে। হয় নিঃশর্ত নাগরিকত্ব, নইলে মোদি গদি ছাড়ো। হয় নিঃশর্ত নাগরিকত্ব,নয় অমিত শাহ গদি ছাড়ো। হয় নিঃশর্ত নাগরিকত্ব, নইলে শান্তনু ঠাকুর দূর হঠো। 

 বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী  শান্তনু ঠাকুর বলেন,  এরা কি মতুয়াদের ঠেকা নিয়ে বসে আছে নাকি? এরা বিভ্রান্ত করছে। নিঃশর্ত নাগরিকত্ব কাকে বলে আর শর্ত নাগরিকত্ব কাকে বলে? সেটা আগে এই অশিক্ষিত গুলোকে জেনে আসতে বলুন।  মতুয়া অধ্যুষিত তাহেরপুরে দাঁড়িয়েই আবার কমিশন ও এজেন্সিকে এক বন্ধনীতে এনে সরাসরি বিজেপিকে আক্রমণ শানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বলেন, ভাবছে একদিকে ইসি-কে লাগিয়ে ভোটাধিকার কেড়ে নেব, আরেকদিকে ইডি-কে লাগিয়ে বিরোধী দলের কণ্ঠরোধ করব। বাংলার মানুষ বিজেপির জল্লাদদের কাছে আর দিল্লির জমিদারদের কাছে আত্মসমর্পণ করবে না। 

 একদিকে মতুয়া ঠাকুরবাড়িতে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের আসার জন্য পুলিশে পুলিশে ছয়লাপ, অন্যদিকে মতুয়াবাড়িতেই বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের চারপাশে কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনীর বজ্র আঁটুনি। শুক্রবার গাইঘাটার মতুয়াবাড়িতে দেখা গেল বেনজির নিরাপত্তা বলয়। নাটমন্দির থেকে শান্তনু ঠাকুরের ঘর, মতুয়া ঠাকুরবাড়ির চারিদিকে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী। 
 এরই মধ্যে বিকেলে ঠাকুরনগরের মতুয়াবাড়িতে পুজো দেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। 
 

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
CM Suvendu Adhikari: 'কোনওরকম তেলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী ব্যবস্থা নেওয়া হবে ?
'কোনওরকম তেলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী ব্যবস্থা নেওয়া হবে ?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget