এক্সপ্লোর

TMC News : বিদ্রোহী বিধায়করা কি দল বেঁধে 'অন্য় তৃণমূল' গঠন করতে পারেন ? কত সংখ্যা প্রয়োজন ?

TMC Meeting : রবিবার মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ডাকা বৈঠকে ৮০ জন বিধায়কের মধ্য়ে উপস্থিত ছিলেন মাত্র ২০ জন ! অর্থাৎ এক চতুর্থাংশ।

দীপক ঘোষ, কলকাতা : রবিবার মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ডাকা বৈঠকে ৮০ জন তৃণমূল বিধায়কের মধ্য়ে উপস্থিত ছিলেন মাত্র ২০ জন ! সূত্রের খবর, তৃণমূলনেত্রীর ঠিক করা বিরোধী দলনেতার নামও নাকি দলের বিধায়কদের একাংশ খারিজ দিতে পারেন। প্রশ্ন উঠছে, এই বিদ্রোহীরা কি 'অন্য় তৃণমূল' গঠন করতে পারেন ? উদ্ধব ঠাকরে বা শরদ পাওয়ারের মতো অবস্থা হতে পারে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ?

বালির বস্তা দিয়ে নদী ভাঙন আটকানো যায় না। ভোটে ভরাডুবি-ভাইপোর বিরুদ্ধে বিদ্রোহের পর কি মমতা বন্দ্য়োপাধ্য়ায়, তাঁর হাতে তৈরি তৃণমূলকে দু'-টুকরো হওয়ার হাত থেকে রক্ষা করতে পারবেন ? এন্টালির বহিষ্কৃত তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা বলেন, "মানুষ যাতে প্রশ্নের পর প্রশ্ন করে, প্রত্য়েকটা বিধায়ককে সন্দেহের চোখে দেখে, সেই ব্য়বস্থা করে দিচ্ছে দল।"

যে মমতা বন্দ্য়োপাধ্য়ায় কংগ্রেস ভেঙে তৃণমূল তৈরি করেছিলেন, যিনি ক্ষমতায় থাকাকালীন কংগ্রেস-সিপিএমে ভাঙন ধরিয়ে বহু জেলা পরিষদ-পুরসভা দখল করেছিলেন, আজ তাঁর তৃণমূল কি অন্য় কেউ দখল করবে ? উলুবেড়িয়া পূর্বর বহিষ্কৃত তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায় বলেন, "আমি যা যা জানি দুর্নীতির হুইসলব্লোয়ারের কাজ করব। সরকারকে লিখব, যা যা জানি। যেগুলো জানি, সেগুলো লিখে জানাব।"

রবিবার মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ডাকা বৈঠকে ৮০ জন বিধায়কের মধ্য়ে উপস্থিত ছিলেন মাত্র ২০ জন ! অর্থাৎ এক চতুর্থাংশ। সূত্রের খবর, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, যে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ঠিক করা বিরোধী দলনেতার নামও তৃণমূল বিধায়কদের একাংশ খারিজ দিতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে। এখানেই প্রশ্ন উঠছে, এই বিদ্রোহী বিধায়করা কি দল বেঁধে তৃণমূলের মধ্য়েই 'অন্য় তৃণমূল' গঠন করতে পারেন ? তাঁরাই কি 'আসল' তৃণমূল হয়ে উঠতে পারে ?

এ প্রসঙ্গে অধ্য়াপক ঊর্বি দাস বলেন, "৮০টি আসন যে ওরা পেয়েছে তারমধ্যে ৫৩টি আসন দরকার হবে। দুই-তৃতীয়াংশ অঙ্কটা আসতে গেলে। তখন একটা দাবি আসতেই পারে যে তারাই মূল বিরোধী হয়ে আসছে। দাবিটা আসতেই পারে। ৫৩ জন যদি আলাদা হয়ে আসতে পারেন, তাহলে কিন্তু স্পিকার স্বীকৃতি তাদের দিতে পারেন।" মহারাষ্ট্রে শিবসেনা তৈরি করেছিলেন বাল ঠাকরে! সেই শিবসেনাকে তাঁর ছেলে উদ্ধব ঠাকরের হাত থেকে নিয়ে নিয়েছেন একনাথ শিন্ডে। কংগ্রেস থেকে বেরিয়ে এনসিপি তৈরি করেছিলেন শরদ পাওয়ার। এখন সেই এনসিপি সিনিয়র পাওয়ারের হাতছাড়া। একটা সময় অবিভক্ত অন্ধ্রপ্রদেশে রাজত্ব করতেন এনটি রামা রাও। সেই টিডিপিও তাঁর হাত থেকে নিয়ে নিয়ে নিয়েছিলেন তাঁর জামাই চন্দ্রবাবু নায়ডু। অর্থাৎ রাজনীতিতে অনেক কিছুই হয়। পশ্চিমবঙ্গেও কি এমন কিছু হতে পারে ? উত্তর দেবে সময়।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More

সেরা শিরোনাম

Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget