এক্সপ্লোর

TMC's Account : তোলা যাবে না টাকা, তৃণমূল কংগ্রেসের ৩টি অ্যাকাউন্টের ডেবিট ফ্রিজ করল পুলিশ

TMC News : অ্য়াকাউন্ট বিতর্কে আরও চাপে পড়ল 'কালীঘাট-তৃণমূল'!

কৃ্ষ্ণেন্দু অধিকারী, কলকাতা : তৃণমূল কংগ্রেসের HDFC ব্যাঙ্কের ৩টি অ্যাকাউন্ট থেকে তোলা যাবে না টাকা। ৩টি অ্যাকাউন্টের ডেবিট ফ্রিজ করল পুলিশ। তৃণমূল কংগ্রেসের ৪৪০ কোটি টাকা রয়েছে ওই অ্যাকাউন্টগুলিতে।

অ্য়াকাউন্ট বিতর্কে আরও চাপে পড়ল 'কালীঘাট-তৃণমূল'। আগেই ব্য়াঙ্ককে চিঠি দিয়ে অ্য়াকাউন্ট থেকে লেনদেন বন্ধ রাখার অনুরোধ জানিয়েছিলেন অরূপ বিশ্বাস। এরপর 'ঋতব্রত-তৃণমূল'-এর বিধায়কও বিধাননগর পুলিশের সাইবার থানায় ওই একই বেসরকারি ব্যাঙ্কের তিনটি অ্যাকাউন্ট নম্বর দিয়ে আশঙ্কা প্রকাশ করেন, বেআইনিভাবে পাওয়া অর্থ জমা রয়েছে ওই অ্যাকাউন্টগুলিতে। আর সূ্ত্রের খবর, এই প্রেক্ষাপটেই তদন্তের স্বার্থে HDFC ব্য়াঙ্কে তৃণমূলের নামে থাকা ৩ টে অ্য়াকাউন্টে 'ডেবিট ফ্রিজ' করল পুলিশ। অর্থাৎ এই অ্য়াকাউন্টগুলি থেকে আপাতত টাকা তোলা যাবে না। এই ৩টি অ্য়াকাউন্টে রয়েছে ৪৪০ কোটি টাকা। এর বাইরে তৃণমূলের আর যে অ্য়াকাউন্ট রয়েছে, তাতেও 'ডেবিট ফ্রিজ' করার প্রক্রিয়া চলছে বলে সূত্রের খবর।

গত দুদিন ধরে তৃণমূলের অ্য়াকাউন্ট নিয়ে বিতর্ক চলছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোষাধ্য়ক্ষ হিসাবে অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন করে ব্যাঙ্ককে চিঠি দিয়েছিলেন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। এরপরই, দলের অ্যাকাউন্টে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ আনেন ঋতব্রত-পন্থী বেশ কয়েকজন তৃণমূল বিধায়ক। সূত্রের খবর, এই সংখ্যাটা ১০ জন। 

 

বিধাননগর পুলিশ কমিশনারেটে অভিযোগ জানানো হয় ঋতব্রত-তৃণমূলের এই বিধায়কদের তরফে। সাইবার ক্রাইম বিভাগকে দেওয়া চিঠিতে ৩টি অ্যাকাউন্ট নম্বর উল্লেখ করে স্পষ্টভাবে বলা হয়, বিশ্বাসযোগ্য সূত্র ও পারিপার্শ্বিক অগ্রগতি থেকে এটা জানা গেছে যে, ক্ষমতার অপপ্রয়োগ করে বেআইনি কার্যকলাপ, বেআইনিভাবে টাকা তোলা, অসৎ উপায়ে আর্থিক লেনদেন হওয়া টাকা এই অ্যাকাউন্টগুলিতে জমা পড়ে থাকতে পারে। এই তিনটি অ্যাকাউন্টই রয়েছে HDFC ব্যাঙ্কের সেন্ট্রাল প্লাজা ব্রাঞ্চে।

আর তাৎপর্যপূর্ণভাবে, HDFC ব্যাঙ্কের এই ব্রাঞ্চে থাকা তৃণমূলের অ্যাকাউন্টই ফ্রিজ করার আবেদন জানিয়ে চিঠি দিয়েছিলেন অরূপ বিশ্বাসও। 

এরপর অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়ে পুলিশকে চিঠি দেন 'ঋতব্রত-তৃণমূল'-এর একাধিক বিধায়ক। এই চিঠিকে এফআইআর হিসাবে গ্রহণ করার আবেদন করে তদন্তের দাবিও তোলেন অভিযোগকারী ঋতব্রত-তৃণমূল-এর বিধায়ক। ঋতব্রত-তৃণমূল-এর এই বিধায়কদের তরফে চিঠিতে আরও বলা হয়, অ্যাকাউন্টে ঢোকা এই টাকার উৎস কী ? কারা এর সঙ্গে যুক্ত ? তা নিয়ে পুঙ্খানুপুঙ্খ তথ্য তাঁদের কাছে নেই। ঋতব্রত-তৃণমূল-এর বিধায়ক তাঁর চিঠিতে এও লিখেছেন, তদন্তের স্বার্থে যে কোনও রকম সহযোগিতা করতে প্রস্তুত। 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Advertisement

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget