এক্সপ্লোর

TMC : মার্গারেটকে সমর্থন নাকি নাকি ভোটদানে বিরত থাকবে তৃণমূল? কালীঘাটে বৈঠক তৃণমূলের সংসদীয় দলের

রাষ্ট্রপতি নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় অগ্রণী ভূমিকা নিলেও উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে তৃণমূল সেভাবে ভূমিকা নেয়নি।

আশাবুল হোসেন, কলকাতা : উপরাষ্ট্রপতি (Vice Presidential Election) পদে বিরোধী শিবিরের প্রার্থী (opposition candidate) মার্গারেট আলভাকে (Margaret Alva) সমর্থন করবে তৃণমূল? নাকি ভোটদানে বিরত থাকবে? ঠিক কী অবস্থান নেবে তৃণমূল কংগ্রেস (TMC), তা স্থির করতেই কালীঘাটে তৃণমূলের সংসদীয় দলের বৈঠক। রাজ্যসভা ও লোকসভার দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

প্রসঙ্গত আগামী ৬ অগাস্ট উপরাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ। যেখানে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট প্রার্থী করেছে বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়কে (Jagdeep Dhankhar)। অপরদিকে বিরোধী শিবিরের প্রার্থী প্রাক্তন কংগ্রেস নেত্রী মার্গারেট আলভা। রাষ্ট্রপতি নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় অগ্রণী ভূমিকা নিলেও উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে তৃণমূল সেভাবে ভূমিকা নেয়নি।

একুশের সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় উপ রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে তৃণমূলের অবস্থান নিয়ে কোনও স্পষ্ট ইঙ্গিত দেবেন বলেই মনে করা হয়েছিল। কিন্তু তেমনটা না করে সাংসদদের সঙ্গে বৈঠকে বসেছিলেন তৃণমূল সুপ্রিমো। যেখানে অসুস্থতার জেরে সিএম জাটুয়া ও একুশের সমাবেশের শেষে কর্মী, সমর্থকদের বাড়ি ফেরার বিষয়টি নিয়ে ব্যস্ত থাকা সুব্রত বক্সি ছাড়া ৩৩ জন সাংসদ উপস্থিত ছিলেন। যেখানে সকলে তাঁদের মতামত রাখেন বলেই জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। উপ রাষ্ট্রপতি পদে ভোটদান থেকে বিরত থাকার সিদ্ধান্তের সঙ্গে '৮৫ শতাংশ সাংসদই' সহমত বলেই জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 

আরও পড়ুন- উপ রাষ্ট্রপতি নির্বাচনে কী পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের? জানিয়ে দিলেন অভিষেক

এদিকে একুশের সমাবেশ থেকে বিভিন্ন ইস্যুতে কেন্দ্রকে একহাত নিয়ে যা বললেন মমতা-

  • গ্যাসের দাম কত ? ডিজেলের দাম কত ?
  • সরকার ভাঙছে, ব্যাঙ্ক বন্ধ করে দিচ্ছে, প্রভিডেন্ট ফান্ডের টাকা কোথায় যাচ্ছে জানি না।
  • কলকাতায় সবথেকে বেশি ট্যাক্স তুলে নিয়ে যায়। চায়ের হেড কোয়ার্টার বাংলা।
  • কোল ইন্ডিয়ার ট্যাক্স, সেল ট্যাক্স, যদিও স্টেটের কিছুই নেই। জিএসটি হয়ে গেছে।
  • সব পাবলিক সেক্টর বন্ধ, রেল সেক্টর বন্ধ। এয়ার ইন্ডিয়া বন্ধ। সিভিল অ্যাভিয়েশন বন্ধ । লক্ষ লক্ষ চাকরি ছাঁটাই।
  • নতুন বিকল্প অগ্নিপথ। আর্মির কোনও বিকল্প হয় না। হয় আর্মিতে লোক নাও, নাহলে আৰ্মিকে বঞ্চনা কোরো না।
  • অগ্নিপথ মানে কী? সশস্ত্র কিছু তৈরি করা? যারা পরে আপনাদের ক্যাডার হয়ে কাজ করবে? চলতে পারে না। 
  • গ্যাস বাড়ানো সরকার, আর নেই দরকার। মুড়িতে ট্যাক্স বসানো সরকার, আর নেই দরকার। 

  • বুঝতেই পারছেন, কী সুন্দর সরকারের আমলে বাস করছি। দরিদ্র মানুষের কিছু নেই। সব হরণ করে নিয়েছে।

  • দরিদ্র মানুষের যা কিছু সব চুরি করে নিয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
West Bengal News Live : 'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না,' বিধানসভায় কার উদ্দেশে মন্তব্য ফিরহাদের ?
'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না,' বিধানসভায় কার উদ্দেশে মন্তব্য ফিরহাদের ?

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget