এক্সপ্লোর

TMC on Vice Presidential Election : উপ রাষ্ট্রপতি নির্বাচনে কী পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের? জানিয়ে দিলেন অভিষেক

Abhishek Banerjee : জগদীপ ধনকড়কে ভোট না দিয়ে কি আখেরে তাঁকে সুবিধা করে দেওয়া জানতে চাওয়া হলে অভিষেকের পাল্টা, 'অঙ্কের বিচারে বুঝিয়ে দিন কীভাবে তা সম্ভব। '

আশাবুল হোসেন, কলকাতা : উপ রাষ্ট্রপতি নির্বাচনে (Vice Presidential Election) ভোটদানে বিরত থাকবে তৃণমূল কংগ্রেস। বিরোধী প্রার্থী মার্গারেট আলভাকে (Margaret Alva) সমর্থন করবে না তৃণমূল, সাংসদীয় দলের বৈঠকের পর জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিরোধী প্রার্থীকে ভোট না দেওয়ার প্রসঙ্গে বলেন, ‘মমতার সঙ্গে আলোচনা না করেই বিরোধী প্রার্থী ঠিক করা হয়েছে। আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, বিজেপি-বিরোধী শক্তিকে স্বাগত জানাচ্ছি। উপ রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থীকে ভোট না দিলেই ঐক্যে ফাটল তা নয়। বিরোধী ঐক্য রাখতে হলে, সাধারণ মানুষের হয়েও প্রতিবাদ করতে পারেন। পাশাপাশি বিজেপি সমর্থিত এনডিএ প্রার্থী জগদীপ ধনকড় প্রসঙ্গে অভিষেক বলেন, '‘কোনওভাবেই জগদীপ ধনকড়কে সমর্থন করতে পারে না তৃণমূল’

জগদীপ ধনকড়কে ভোট না দিয়ে কি আখেরে তাঁকে সুবিধা করে দেওয়া জানতে চাওয়া হলে অভিষেকের পাল্টা, 'অঙ্কের বিচারে বুঝিয়ে দিন কীভাবে তা সম্ভব। নীতির জায়গা থেকে এনডিএ প্রার্থীকে সমর্থন করব না আমরা। আর যে কোনও ভোটে ভোট না দেওয়ার অধিকারও থাকে।' পাশাপাশি অভিষেকে সংযোজন, 'ব্যক্তিগত স্তরে মার্গারেট আলভার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক খুবই ভাল। কিন্তু উপ রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে যে পথে এগোনো হয়েছে, তা ঠিক নয়।'

আরও পড়ুন- 'তৃণমূলের নামে টাকা তুললে বা বদমাইশি করলে ধরে পুলিশের হাতে তুলে দিন' : মমতা

প্রসঙ্গত আগামী ৬ অগাস্ট উপরাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ। যেখানে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট প্রার্থী করেছে বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়কে (Jagdeep Dhankhar)। অপরদিকে বিরোধী শিবিরের প্রার্থী প্রাক্তন কংগ্রেস নেত্রী মার্গারেট আলভা। রাষ্ট্রপতি নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় অগ্রণী ভূমিকা নিলেও উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে তৃণমূল সেভাবে ভূমিকা নেয়নি।

একুশের সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় উপ রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে তৃণমূলের অবস্থান নিয়ে কোনও স্পষ্ট ইঙ্গিত দেবেন বলেই মনে করা হয়েছিল। কিন্তু তেমনটা না করে সাংসদদের সঙ্গে বৈঠকে বসেছিলেন তৃণমূল সুপ্রিমো। যেখানে অসুস্থতার জেরে সিএম জাটুয়া ও একুশের সমাবেশের শেষে কর্মী, সমর্থকদের বাড়ি ফেরার বিষয়টি নিয়ে ব্যস্ত থাকা সুব্রত বক্সি ছাড়া ৩৩ জন সাংসদ উপস্থিত ছিলেন। যেখানে সকলে তাঁদের মতামত রাখেন বলেই জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। উপ রাষ্ট্রপতি পদে ভোটদান থেকে বিরত থাকার সিদ্ধান্তের সঙ্গে '৮৫ শতাংশ সাংসদই' সহমত বলেই জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 

সেরা শিরোনাম

West Bengal News Live: কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
Howrah Station: হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
Fire Incident: কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
Beleghata Fire: কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget