এক্সপ্লোর

Paschim Medinipur:আদিবাসী বসতি এলাকায় ডাম্পিং গ্রাউন্ড তৈরির অভিযোগ, খড়্গপুর লোকাল থানা ঘিরে বিক্ষোভ

Kharagpur Municipality: আদিবাসীদের বসতি এলাকায় ডাম্পিং গ্রাউন্ড তৈরি করে আবর্জনা ফেলার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত খড়গপুর পুরসভার বিরুদ্ধে।

বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: আদিবাসীদের (Tribal Area) বসতি এলাকায় ডাম্পিং গ্রাউন্ড (dumping ground) তৈরি করে আবর্জনা ফেলার অভিযোগ উঠল তৃণমূল (TMC) পরিচালিত খড়গপুর পুরসভার (Kharagpur Municipality) বিরুদ্ধে। প্রতিবাদে গতকাল খড়গপুর লোকাল থানা এলাকায় হিরাডিহির ওই ডাম্পিং গ্রাউন্ডে তালা ঝুলিয়ে দেন ভারত জাকাত মাঝি পারগনা মহলের সদস্যরা। এরপর খড়গপুরে মহকুমা শাসকের অফিসের গেটেও তালা লাগিয়ে বিক্ষোভ (Agitation) দেখান তাঁরা।

কী ঘটেছিল?
মহকুমা শাসকের দফতরের সামনে প্রায় ১১ ঘণ্টা ধরে বিক্ষোভ চলে। এরপর পুরসভা ও প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন ভারত জাকাত মাঝি পারগনা মহলের সদস্যরা। তবে ২৪ ঘণ্টা পরেও পুরসভার ডাম্পিং গ্রাউন্ডে তালা ঝুলছে। আদিবাসী সংগঠনের তরফে জানানো হয়েছে, ২৮ এপ্রিলের বৈঠকে পরবর্তী কর্মসূচি স্থির হবে। গোটা ঘটনায় পুরসভা বা প্রশাসনের প্রতিক্রিয়া এখনও মেলেনি। হালেই বিজেপিতে যোগ দেওয়ার 'অপরাধে'  চার আদিবাসী মহিলাকে দণ্ডি কাটিয়ে তৃণমূলে ফেরানোর অভিযোগ ওঠে দক্ষিণ দিনাজপুরের তপনে। তীব্র হইচই পড়ে যায় দক্ষিণ দিনাজপুর-সহ গোটা রাজ্যে।  তৃণমূলের বিরুদ্ধে আদিবাসীদের অপমান করার অভিযোগ তুলে প্রতিবাদে গর্জে ওঠার ডাক দেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। চলতি মাসের গোড়ার দিকে তপনের গোফানগরে প্রায় ২০০ জন মহিলা বিজেপিতে যোগদান করেছিলেন বলে দাবি করে গেরুয়া শিবির। বিজেপি রাজ্য সভাপতি ট্যুইটে জানান, ওই চার মহিলাও সে দিনই বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু একদিনের মধ্যে তাঁদের ভয় দেখিয়ে তৃণমূলের গুন্ডারা দলে ফিরতে বাধ্য করেছে। শাস্তি হিসেবে ওই মহিলাদের দিয়ে দণ্ডি কাটানো হয়েছে। তবে দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ্তা চক্রবর্তী বলেছিলেন, '২০০ জন নয় তার থেকে অনেক কম সংখ্যক মহিলা গতকাল যোগদান করেছে। যাদের মধ্যে বেশিরভাগ মহিলাই ভুল বুঝতে পেরে আবার তৃণমূলে ফিরতে চাইছে। এদের মধ্যে চারজন মহিলা গতকাল রাতে বিবেকের দংশনে  ঘুমোতে না পেরে দণ্ডি কেটে এসে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন। আগামী দিনে বাকি মহিলারাও তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাঁদের আবার দলে ফিরিয়ে নেওয়া হবে।' কিন্তু ঘটনার ধাক্কা যে শাসকদলকে অস্বস্তিতে ফেলেছিল তা স্পষ্ট হয়ে যায় যখন তৃণমূল তাদের দক্ষিণ দিনাজপুর জেলা সংগঠনের মহিলা সভাপতিকে বদলে স্নেহলতা হেমব্রমকে নিয়ে আসেন। সেই বিতর্কের জেরে পুরোপুরি থিতোয়নি। এর মধ্যে আবার নতুন বিতর্ক।  

UP BOARD 10TH & 12TH RESULT 2023 দেখতে ক্লিক করুন

  up10.abplive.com
  up12.abplive.com

 

 

 

Class 10

 

 

Class 12

 

 

আরও পড়ুন:ফোন ঘুরিয়ে বেছে নিন পছন্দের প্রার্থী, নম্বর জানিয়ে ঘোষণা অভিষেকের

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget