এক্সপ্লোর

TMC News: 'দল বরদাস্ত করবে না', টিটাগড়ে দলীয় কর্মীর মৃত্যুর ঘটনায় ২ কাউন্সিলরকে ডেকে কড়া বার্তা TMC-র

TMC Worker's Death: দুই তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের সংঘর্ষে দিনকয়েক আগে প্রাণ যায় তৃণমূলেরই এক কর্মীর !

খড়দা : টিটাগড়ে দুই কাউন্সিলরের অনুগামীদের মধ্যে সংঘর্ষে দলীয় কর্মীর মৃত্যুর ঘটনায় বৈঠক ডেকে কড়া বার্তা দিল তৃণমূল (TMC)। মন্ত্রী পার্থ ভৌমিক, ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী ও বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী ছাড়াও গতকালের বৈঠকে হাজির ছিলেন টিটাগড় পুরসভার চেয়ারম্যান কমলেশ সাউ ও দুই বিবদমান কাউন্সিলর ১৫ নম্বর ওয়ার্ডের সোনু সাউ ও ২২ নম্বর ওয়ার্ডের বিকাশ সিং। এ ধরনের ঘটনা দল বরদাস্ত করবে না বলে জানিয়ে বৈঠক শেষে দলের দুই কাউন্সিলরকে কার্যত হুঁশিয়ারি দেন পার্থ ভৌমিক (Partha Bhowmick)। এর আগে দুই তৃণমূল কাউন্সিলরকে প্রকাশ্যে ধমক দেন খড়দা থানার IC রাজকুমার সরকার। 

পার্থ ভৌমিক বলেন, 'একটা ছেলে মারা গেছে, এর থেকে দুঃখজনক আর কিছু হয় না। পুলিশকে আমরা অনুরোধ করেছি, স্বাধীনভাবে তদন্ত করে যারা দোষী তাদের গ্রেফতার করতে। আমরা চাই, যারা দোষী তারা গ্রেফতার হোক। দুই কাউন্সিলরকে ডেকে যা বলার বলে দেওয়া হয়েছে। দল এগুলো বরদাস্ত করবে না। অতএব তাঁরা যেন সংযত থাকেন, নিজেদের শুধরে নেন। সংশোধন না হলে দল চরম ব্যবস্থা নেবে।'

দুই তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের সংঘর্ষে দিনকয়েক আগে প্রাণ যায় তৃণমূলেরই এক কর্মীর ! আর এই ঘটনার জেরে দফায় দফায় উত্তেজনা ছড়ায় উত্তর ২৪ পরগনার টিটাগড়ে ! খড়দা থানার আইসির ধমক খান খোদ শাসকদলেরই কাউন্সিলর! মৃত তৃণমূল কর্মীর নাম আকাশ প্রসাদ। 

স্থানীয় সূত্রে খবর, এলাকায় টিটাগড় পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সোনু সাউ এবং ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিকাশ সিংয়ের মধ্যে দীর্ঘদিনের বিবাদ রয়েছে। রবিবার দুপুরে পুরানিবাজারে দুই কাউন্সিলরের অনুগামীদের মধ্যেই ব্যাপক সংঘর্ষ শুরু হয়। সেইসময় গুরুতর জখম হন, তৃণমূল কাউন্সিলর বিকাশ সিংয়ের অনুগামী বলে পরিচিত আকাশ। পরে তাঁর মৃত্যু হয়। আহত হন বিকাশ সিংয়েরই আরেক অনুগামী।

ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় খড়দা থানার পুলিশ। এদিন খড়দা থানার আইসির সঙ্গে উত্তপ্ত বাক্য বাক্য বিনিময় হয় তৃণমূল কাউন্সিলর সোনু সাউয়ের। এই সোনু সাউয়ের বিরুদ্ধেই অপর কাউন্সিলর বিকাশ সিংয়ের অনুগামীদের বাড়িতে তালা দিয়ে দেওয়ার অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। কাউন্সিলরের ২ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের কথা স্বীকার করে নেন টিটাগড় পুরসভার প্রধান। বেশ কিছুক্ষণ ধরে উত্তপ্ত থাকার পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
CM Suvendu Adhikari: স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "কন্ট্রোল রুম থেকে" কোন কোন বিষয়গুলিতে নজরদারি ?
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল

ভিডিও

Weather Update Today : পাহাড়ে নেমেছে ধস, ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস
US Launches Air Strike : আচমকা কেন অশান্তির চাদরে ঢাকা পড়ল পশ্চিম এশিয়া? নেপথ্যে কোন কারণ?
Baruipur Case: নতুন করে গ্রেফতার ৮ জন! বারুইপুরকাণ্ডে বাড়ল মোট গ্রেফতারির সংখ্যা
TMC vs BJP Clash : মমতার মিছিলে অশান্তি, 'নাটক' বলে খোঁচা দিলীপের
Baruipur Incident : আলাদা-আলাদা বসিয়ে জিজ্ঞাসাবাদ, বারুইপুরকাণ্ডে বড় তথ্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Baruipur Encounter: বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
Embed widget