এক্সপ্লোর

Anubrata Mondal: 'মনটা খারাপ, কেষ্ট দা-কে মিস করছি', বীরভূমের সভা থেকে বললেন সোহম

Actor Soham on Anubrata Mondal News: এদিন সোহম বলেন, 'বীরভূমের মাটিতে পা রাখব আর কেষ্টদাকে দেখব না এটা অনেকটা সুন্দরবনে গিয়ে রয়্যাল বেঙ্গল না দেখার মতো।'

বীরভূম: অনুব্রতর জেলায় আজ অমিত শা-র পাল্টা সভা করেন ফিরহাদ হাকিম। প্রচণ্ড গরমের কথা মাথায় রেখে, সকাল সকাল সভার আয়োজন করা হয়েছিল। এদিন তৃণমূলের সভায় প্রধান বক্তা ছিল ২ জন, ফিরহাদ হাকিম ও পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। সেই মতো বক্তব্য পেশের সময় সোহম জানান তিনি বীরভূমের মাটিতে এসে 'মিস করছেন' অনুব্রত মণ্ডলকে। 

ঠিক কী জানিয়েছেন সোহম? 

'তৃণমূল কংগ্রেস কর্মীসভা ডাকলে তা জনসভা হয়ে যায়। আর জনসভা ডাকলে তা জনসমুদ্রে পরিণত হয়। কিন্তু আজ মনটা একটু খারাপ। বীরভূমের মাটিতে পা রাখব আর কেষ্টদাকে দেখব না এটা অনেকটা সুন্দরবনে গিয়ে রয়্যাল বেঙ্গল না দেখার মতো। মনটা খারাপ, কেষ্টদাকে মিস করছি। যদিও আমরা জানি, উনি রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছেন। আপনাদের সকলের ভালবাসায়, দোয়া, আশীর্বাদে কেষ্টদা আবার আমাদের মধ্যে ফিরে আসবেন। বীরভূমের অভিভাবক হয়ে এই জেলাকে এগিয়ে নিয়ে যাবেন'। 


অনুব্রত মণ্ডলের গড়ে শুক্রবারই সভা করে গেছেন অমিত শাহ। গরু পাচার মামলায় অনুব্রত এখন তিহাড়ে। সেই অনুব্রতই কেন তৃণমূলের জেলা সভাপতি, তা নিয়ে খোঁচা দিতে ছাড়েননি অমিত শাহ। 
এসবের জবাব দিতেই রবিবার বীরভূমে পাল্টা সভার ডাক দিয়েছিল তৃণমূল। তৃণমূল নেতা ও পঞ্চায়েত মন্ত্রী পার্থ ভৌমিক অমিত শাহকে উদ্দেশ করে পাল্টা খোঁচা দেন।

সভায় সবচেয়ে বেশি আক্রমণাত্মক ছিলেন নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর দাবি, গরু পাচার হয় উত্তরপ্রদেশ থেকে, তারপর সেটা সীমান্ত পার হয়ে চলে যায় বাইরে। এর মধ্যে তৃণমূল নেতাদের ভূমিকা কোথায়, তানিয়ে প্রশ্ন তোলেন ফিরহাদ। তিনি বলেন, 'গরু আসে ইউপি থেকে, টাকা তোলে বিএসএফ ও ইউপি সরকার, আমাদের নেতাকে জেলে ভরে রেখেছে গরু পাচার মামলায়'।                                                   

এদিন ব্যাঙ্ক জালিয়াতিকাণ্ডে পলাতক ব্যবসায়ীদের নাম তুলে বিজেপিকে নিশানা করেন তৃণমূল নেতারা। তোলা হয় আদানি প্রসঙ্গ। তৃণমূল নেতাদের আশঙ্কা, আদানিও একদিন দেশ ছেড়ে পালাতে পারে, আর সেটা হলে অর্থনীতির ওপর ভয়ঙ্কর প্রভাব পড়বে।

আরও পড়ুন, তীব্র গরম! আগামী সপ্তাহে রাজ্যের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি: মুখ্যমন্ত্রী

সেরা শিরোনাম

News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Weather Update: কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
Malda News: প্রসূতিকে ভর্তি নিতে অস্বীকারের অভিযোগ, রাত্রিনিবাসেই সন্তান প্রসব করলেন মহিলা
প্রসূতিকে ভর্তি নিতে অস্বীকারের অভিযোগ, রাত্রিনিবাসেই সন্তান প্রসব করলেন মহিলা
Bharosa Scheme: চালু হচ্ছে বেকার ভাতা, কবে থেকে 'ভরসা স্কিম'-এ শিক্ষিত বেকারা পাবেন টাকা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চালু হচ্ছে বেকার ভাতা, কবে থেকে 'ভরসা স্কিম'-এ শিক্ষিত বেকারা পাবেন টাকা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget