এক্সপ্লোর

Mamata Banerjee: তীব্র গরম! আগামী সপ্তাহে রাজ্যের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি: মুখ্যমন্ত্রী

School Closed: সর্বপ্রথম এবিপি আনন্দে এই কথা জানান মুখ্যমন্ত্রী।


কলকাতা: তীব্র গরমে পড়ুয়াদের কথা ভাবল রাজ্য সরকার। রাজ্যে তাপপ্রবাহ চলছে, এই সময় যাতে পড়ুয়াদের কোনও কষ্ট না হয় তার জন্য আগামী সপ্তাহ অর্থাৎ আগামী সোমবার থেকে শনিবার রাজ্যের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি দেওয়ার সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সর্বপ্রথম এবিপি আনন্দে এই কথা জানান মুখ্যমন্ত্রী। রবিবার সকালে এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে-এর সঙ্গে এক্সক্লুসিভ কথোপকথনে আগামী সপ্তাহে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ছুটি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

তিনি বলেন, 'এই সপ্তাহটা বিশেষ করে, আবহাওয়া দফতরের একটি পূর্বাভাস রয়েছে। এই সপ্তাহ সোম থেকে শনি সব সরকারি ও বেসরকারি স্কুল ও কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করার কথা বলছি। আমাদের সরকার এখনই বিজ্ঞপ্তি দেবে।' এবিপি আনন্দে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'সরকারি-বেসরকারি স্কুলে ছুটি ঘোষণা করতে বলেছি। সরকার-বেসরকারি কলেজ, বিশ্ববিদ্যালয়কেও ছুটি ঘোষণা করতে বলেছি। হিটস্ট্রোকে মানুষ যাতে বিপদে না পড়ে দেখতে হবে।'

তীব্র গরমে পুড়ছে বাংলা:
অব্যাহত থাকবে গরমের দাপট। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গজুড়ে চলবে তাপপ্রবাহ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহ। পয়লা বৈশাখে ১৪ জেলায় ৪০ ডিগ্রি ছাড়ায় তাপমাত্রা। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কাঠফাটা রোদ আর গরম হাওয়া। গত কয়েকদিন ধরেই এমন আবহাওয়ার সাক্ষী থাকছে বঙ্গবাসী। কলকাতায় বেলা বাড়লেই লু বইছে। গতকাল এই শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। উত্তরবঙ্গেও ৪০ ডিগ্রি ছুঁয়েছে পারদ। পার্বত্য ২-৩টি জেলা ছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। মালদা ও দুই  দিনাজপুরে লু বইবার সম্ভাবনা রয়েছে। 

গত ১০ বছরের মধ্যে, ২০১৬ সালের ১৫ এপ্রিল কলকাতায় তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘর ছুঁয়েছিল। তাপপ্রবাহ নিয়ে আবহাওয়া দফতরের যা পূর্বাভাস ছিল, তাতে এবারও পয়লা বৈশাখে কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছোঁয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু আচমকা বদলাতে থাকে আবহাওয়া। রোদের তেজ কমে গিয়ে বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশ দেখা যায়। বাতাসে জলীয় বাষ্প ঢুকতে থাকায়, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এদিন কিছুটা হলেও কমেছে তাপমাত্রা। দেখা যায়নি তাপপ্রবাহের দাপট। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ঝাড়খণ্ড থেকে তামিলনাড়ু পর্যন্ত সক্রিয় রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। তার প্রভাবে সাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। তবে এই স্বস্তি সাময়িক, তাও জানিয়েছে আবহাওয়া দফতর।            

আরও পড়ুন: রবির তেজে আরও বাড়বে শুকনো গরমের দাপট, আজও বইবে লু?

 

 

 

 

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget