এক্সপ্লোর

Ritabrata Banerjee : 'এখন তো বহিষ্কৃত, তাহলে কি বিজেপিতে যোগ দেবেন ?' উত্তরে ঋতব্রত বললেন...

TMC News : তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন দুই বিধায়ক।

আশাবুল হোসেন, কলকাতা : বিধানসভায় সই জাল করে এবার মুখ পুড়ল তৃণমূলের। তৃণমূলের সই জালিয়াতি ফাঁস করতেই দল থেকে বহিষ্কার করা হল দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে। এরপর তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন দুই বিধায়ক। ঋতব্রতকে প্রশ্ন করা হয়, এখন তো বহিষ্কৃত। তাহলে কি বিজেপিতে জয়েন করে যাবেন ? কোনও দায় নেই তো এখন আপনার...। এর উত্তরে তিনি বলেন, "এখানে তো বিজেপিতে যোগ দেওয়ার কোনও প্রশ্ন আসছে না। আমি তো বলছি,হুইসেলব্লোয়ারের কাজ করব। সরকারকে লিখব যা যা জানি। আমি বলছি না আমি সব সঠিক জানি। কিন্তু, যা জানি সেগুলো লিখে জানাব। ধরুন, আমার কাছে যা তথ্য আছে, সেই তথ্যগুলো দেব। সরকারকে অনুরোধ করব তদন্ত করার। উলুবেড়িয়াটা অগ্রাধিকার। মানে, উলুবেড়িয়া পূর্বের মানুষ বলচেন আর কী, যে...রাজ্যের বিভিন্ন প্রান্তে পিডব্লুডির কাজ হয়, তার সিমেন্ট কেন উলুবেড়িয়া থেকে যায় ! তদন্ত করে তো দেখতে হবে। তদন্তের আওতায় তো আনতে হবে। " 

তৃণমূলের সই জালিয়াতি ফাঁস। আর ফাঁস করলেন তৃণমূলেরই যে দুই বিধায়ক, তাঁদের তড়িঘড়ি বহিষ্কার করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায় ও এন্টালির তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা। কিন্তু তাতে কমার পরিবর্তে আরও চরমে উঠল তৃণমূল শীর্ষ নেতৃত্বের অস্বস্তি! সিআইডি তলব করলেও, অসুস্থতার কারণ দেখিয়ে হাজির হলেন না অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।

এই ইস্যুতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, "এরা এত বড় দুর্নীতিগ্রস্ত এবং আমি সিআইডি-কে বলেছি, ভারতীয় ন্যায় সংহিতায় Forgery-তে যা যা আছে অ্যাকশন আমরা নেব। কারও অসুবিধা থাকলে, কেউ অসুস্থ থাকলে তাঁকে সময় দেবেন কি না তা আইও বা তাঁর অর্গানাইজেশন ঠিক করবে। ওখানে আমি ইন্টারফেয়ার করব না। ইট ইজ নট মাই ডিউটি। কিন্তু, এর সঙ্গে সংবাদমাধ্যমের প্রচার, তাতে মনে হতে পারে প্রতিহিংসা নিচ্ছে। কিন্তু, প্রতিহিংসা আমরা নিতে চাই না। কারণ, উঠেই গেছে ওই পার্টিটা।"

এরইসঙ্গে প্রশ্ন উঠছে, আগামী দিনে কি তৃণমূল দলটাই ভেঙে যাবে ? দু'টুকরো হয়ে যাবে তৃণমূল ? মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের হাতে তৈরি দল, আর তাঁর হাতে থাকবে না ? মমতা বন্দ্য়োপাধ্য়ায় বৈঠক ডাকছেন, কিন্তু হাতে গোনা বিধায়ক উপস্থিত হচ্ছেন। কাউন্সিলররা সবাই হাজির হচ্ছেন না। মেয়র পারিষদরা উপস্থিত হচ্ছেন না। হাজিরা ক্রমেই কমছে। সরাসরি মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে নিশানা করছেন তৃণমূলেরই নেতারা। তাহলে কি তৃণমূলের ওপর থেকে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের রাশ পুরোপুরি আলগা হতে চলেছে ?

 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
West Bengal News Live : পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
NRS Nurse Death: ডিউটিতে যোগ দেওয়ার কিছু পরই বাথরুম থেকে উদ্ধার নার্সের দেহ, শেষ কয়েক ঘণ্টা কী হয়েছিল? কী জানালেন ওয়ার্ডের নার্সরা?
ডিউটিতে যোগ দেওয়ার কিছু পরই বাথরুম থেকে উদ্ধার নার্সের দেহ, শেষ কয়েক ঘণ্টা কী হয়েছিল? কী জানালেন ওয়ার্ডের নার্সরা?
Nirmal Ghosh Arrested: গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, অভয়ার দেহ দ্রুত দাহ করার ভয়ঙ্কর অভিযোগ ছিল এই নেতার বিরুদ্ধে
গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, অভয়ার দেহ দ্রুত দাহ করার ভয়ঙ্কর অভিযোগ ছিল এই নেতার বিরুদ্ধে
Advertisement

ভিডিও

Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার
Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget