এক্সপ্লোর

TMC Symbol Freeze : 'জোড়াফুল' ব্যবহারে নিষেধাজ্ঞা, কমিশনকে কড়া ই-মেল মমতা বন্দ্যোপাধ্যায়ের, কী লিখলেন?

EC On TMC Symbol :


বিকল্প প্রতীক এবং নাম নিয়ে নির্বাচন কমিশনকে প্রস্তাব জমা দিয়েছে 'কালীঘাট-তৃণমূল'। শুক্রবার সকাল ১১টার মধ্যে নির্বাচন কমিশনের তরফে 'কালীঘাট-তৃণমূল' ও 'ঋতব্রত-তৃণমূল'-কে তাদের দলের ৩টে বিকল্প নাম ও প্রতীক জমা দেওয়ার কথা বলা হয়েছিল। আগের রাত্রেই ইমেল মারফৎ কমিশনকে নিজেদের প্রস্তাব জমা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। 

সূত্রের খবর, নির্বাচন কমিশনের নির্দেশ মতো দলের নাম ও প্রতীক সংক্রান্ত ৩টে বিকল্প প্রস্তাব জমা দিলেও, গোটা বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক 'জোড়াফুল'-কে 'ফ্রিজ' করার প্রেক্ষিতে তীব্র আপত্তি জানিয়েছে তাঁরা। 

বৃহস্পতিবার রাত ১১টা ৩৬ -এ ইমেলে দলের বিকল্প নাম ও প্রতীকের তালিকা কমিশনের কাছে পাঠানো হয়েছে। কিন্তু সূত্রের খবর,  বিকল্প ৩টি নাম ও ৩টি করে 'ফ্রি সিম্বল'-এর প্রস্তাব জমা দেওয়ার যে অন্তর্বর্তীকালীন নির্দেশ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিয়েছে, সেই নির্দেশের বিরুদ্ধে কড়া চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটাকে কোনও গণতান্ত্রিক সিদ্ধান্ত বলেই মনে করছে না তারা। 

মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূল শিবির মনে করছে,  যে সিদ্ধান্ত ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নিয়েছে, তা গণতান্ত্রিক নয়। পাশাপাশি তারা মনে করছে, এতদিন তৃণমূল কংগ্রেসের যে সিম্বল ছিল বা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নামটি ব্যবহার করার অধিকার একান্তভাবে তাদেরই রয়েছে । তাদের সেই বক্তব্য  ইমেল মারফৎ বৃহস্পতিবার রাতেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন । তেমনটাই খবর কালীঘাট তৃণমূল সূত্রে।  

অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক 'ফ্রিজ' করে দেওয়া নিয়ে নির্বাচন কমিশন ও বিজেপিকে একসঙ্গে নিশানা করলেন রাহুল গান্ধী। কংগ্রেস সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা তাঁর X POST-এ লিখেছেন,

প্রথমে শিবসেনা, তারপর NCP, আর এখন তৃণমূল কংগ্রেস। প্রতিবার একই ধাঁচে বিজেপি এবং নির্বাচন কমিশন মিলে এক একটি রাজনৈতিক দলকে ভেঙে দেয়। তারপর সেই দলের নির্বাচনী প্রতীকও কেড়ে নেওয়া হয়। যদি গোটা একটি রাজনৈতিক দলই 'চুরি' হয়ে যেতে পারে, তাহলে কোটি কোটি ভারতীয়র ভোট 'চুরি' হওয়া আর অবাক হওয়ার মতো বিষয় নয়। ভোট চুরি। সরকার চুরি। এখন দল চুরি—এগুলোই এখন হয়ে উঠেছে আমাদের গণতান্ত্রিক পতনের প্রতীক। 

এছাড়া এই বিষয়ে  মুখ খুলেছেন অরবিন্দ কেজরিওয়ালও । আম আদমি পার্টির প্রধান ও দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজের X POST-এ লিখেছেন, নিজের জন্মদিনে মোদিজি দেশকে এই উপহার দিলেন। এভাবে কি নির্বাচনে জেতা যায়? 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

ChorBagan Stampede : চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
Chorbagan Stampede:চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী
চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী
Advertisement

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget