এক্সপ্লোর

Dilip Ghosh: তৃণমূলের ভয় দেখানোর সময় শেষ, এবার কথা বলবে ইডি, আদালত: দিলীপ

Dilip On Tmc: পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্য়ায়ের বাড়ি থেকে লাখ লাখ টাকা উদ্ধারের পর থেকেই রাজ্য রাজনীতি তোলপার। পার্থ চট্টোপাধ্যায়ের তিনটি দফতরও তাঁর থেকে কেড়ে নেওয়া হয়েছে।

সত্যজিৎ বৈদ্য, কলকাতা: নিউটাউন ইকোপার্কে (Eco Park) প্রাতঃভ্রমণে এসে ফের একবার শাসক দলকে বিঁধলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর বিজেপির (BJP) সর্বভারতীয় সহ সভাপতি বলেন, ''আমরা সোনার বাংলার কল্পনা করছিলাম। সোনার বাংলা বানাব। তৃণমূল সোনার বাংলা বানিয়ে দিল এটাও একটা দেখার বড় ইচ্ছে ছিল। আমরা বলতাম পশ্চিমবঙ্গ (West Bengal) গরীব হয়ে গেছে বাংলার মানুষ গরিব হয়ে গেছে। কিন্তু এখন ওইসব টাকার পাহাড় দেখলে কেউ বলবে না পশ্চিমবাংলার মানুষ গরীব বা পশ্চিমবাংলা গরীব।

কে চোর, কে সাধু?

পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্য়ায়ের বাড়ি থেকে লাখ লাখ টাকা উদ্ধারের পর থেকেই রাজ্য রাজনীতি তোলপার। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, ''ওঁদের বলার দিন শেষ হয়ে গিয়েছে। ভয় দেখানো, চমকানো দিন শেষ। এখন মানুষ বলবে ইডি বলবে বাকিটা আদালত বলবে। পার্থবাবু চেহারা এখনো চকচক করছে এতবার জেরা হওয়ার পরে চেহারার মধ্যে কোনরকম দাগ পড়েনি।''


ক্রমশ চাপ বাড়ায় পার্থ চট্টোপাধ্যায়কে দল ও মন্ত্রীত্ব থেকে সরিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এই নিয়ে শাসক দলকে খোঁচা দিয়ে দিলীপ ঘোষ বলেন, ''বিপদের দিনে যে পাশে থাকে সে আসল বন্ধু হয়। পার্থ চট্টোপাধ্যায়ের বিপদের দিনে দল ও সরকার তার কাছ থেকে সরে গেল। দেওয়ালে এত লেখা আছে শীত, গ্রীষ্ম, বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা। কিন্তু কীসের ভরসা। মমতা বন্দ্যােপাধ্যায় তো ফোনটাও তুললেন না, এরপর আর কে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা করবেন?''

তৃণমূলে পার্থ-কুণাল দ্বন্দ্ব

দিলীপ ঘোষ বলেন, ''দেখুন আমার মনে হয় যে দিন আসছে সত্যি সত্যি যদি তদন্ত হয় তাহলে মন্ত্রী, বিধায়ক, সাংসদ অনেককেই সরতে হবে। অনেকেই ক্ষমতা বাঁচানোর জন্য দৌড়াচ্ছেন এদিক-ওদিক। দিল্লি পর্যন্ত যাচ্ছেন। সাধারণ মানুষ অপরিসীম কষ্ট দুঃখ লজ্জা অপমানের মধ্যে দিন কাটাচ্ছেন। এই থেকে এবার মুক্তি চাই। পাপের ফল তো ভুগতেই হবে।''

এসএসসি চাকরিপ্রার্থীদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক

গতকাল এসএসসি চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গে দিলীপ বলেন, ''গত ১০ থেকে ১১ বছর ধরে প্রত্যেকটি পরীক্ষা নিয়ে গণ্ডগোল হয়েছে। চাকরি পেয়েছেন যারা, তাঁরা টাকা দিয়ে পেয়েছেন। যারা যোগ্য তাঁরা চাকরি পায়নি। তারা আন্দোলন করছে, তাদের সঙ্গে কেউ কথাও বলেননি। নির্বাচনের পরে কথা বলবে বলেও কথা বলেননি।''

আরও পড়ুন: ক্যামাক স্ট্রিটে টেট উত্তীর্ণদের বিক্ষোভ সরাতে 'জোর' করেছে পুলিশ, অভিযোগ আন্দোলনকারীদের

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Embed widget