এক্সপ্লোর

Darjeeling Municipality Election 2022 : ১০টিতে প্রার্থী তৃণমূলের, ২২টি আসন ছেড়ে রেখে কি অন্য দলকে জোট বার্তা?

TMC to contest in 10 out of 32 wards in Darjeeling : ১০৭টি পুরসভায় তৃণমূলের প্রার্থী তালিকা ঘিরে তৈরি হয়েছে নজিরবিহীন বিভ্রান্তি তৈরি হয়েছে। থামছে না বিক্ষোভ।

সনৎ ঝা, মোহন প্রসাদ, উমেশ তামাঙ্গ, দার্জিলিং : দার্জিলিং (Darjeeling) পুরসভার ৩২টি ওয়ার্ডের মধ্যে ১০টিতে প্রার্থী দিল তৃণমূল (TMC)। বাকি ২২টি আসনে জোট হবে, না কি দল প্রার্থী দেবে? স্পষ্ট করেনি তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের তালিকা ঘোষণার পর গোর্খা জনমুক্তি মোর্চা ১৩টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছে।

১০৭টি পুরসভায় তৃণমূলের প্রার্থী তালিকা ঘিরে তৈরি হয়েছে নজিরবিহীন বিভ্রান্তি তৈরি হয়েছে। থামছে না বিক্ষোভ। এই প্রেক্ষাপটে দার্জিলিং পুরসভার (Municipality Elction 2022) প্রার্থী তালিকা প্রকাশ করল শাসক দল। দার্জিলিং পুরসভার ৩২টি ওয়ার্ডের মধ্যে ১০টিতে প্রার্থী দিয়েছে তৃণমূল। ২২টি আসন ছেড়ে রেখে কি অন্য দলকে জোট বার্তা, না কি পরে প্রার্থী ঘোষণা হবে? স্পষ্ট করেনি শাসক দল। তৃণমূল নেতা ও মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, এখনই কিছু বলব না । 

আরও পড়ুন :

ডোমজুড়ে হানা ইবির, ভেজাল সর্ষের তেলের কারখানা থেকে বাজেয়াপ্ত ১১ হাজারের বেশি পাউচ ও টিন

সূত্রের খবর, রবিবার পাহাড়ের মোর্চা নেতাদের সঙ্গে শিলিগুড়িতে বৈঠক করেন তৃণমূল নেতারা।তাৎপর্যপূর্ণ বিষয় হল, তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরই, দার্জিলিঙের ১৩টি ওয়ার্ডে প্রার্থীদের নাম জানায় গোর্খা জনমুক্তি মোর্চা। গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুঙ্গ জানিয়েছেন, ' জোট নিয়ে কথা হতে পারে। জোট নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। আগামী দিনে কী হবে পরে জানাব। ' 

দার্জিলিং পুরসভায় ৩২টি ওয়ার্ডেই প্রার্থী দিয়েছে অনীত থাপার দল ভারতীয় প্রজাতান্ত্রিক মোর্চা। অন্যদিকে বিজেপির তরফে কল্যাণ দেওয়ান জানিয়েছেন, ' দার্জিলিংয়ের মানুষ আত্মসম্মান হারাচ্ছে কারণ এখানকার কিছু দল রাজ্যের চাকরে পরিনত হয়েছে। গরিমা ফেরাতে বিজেপি জোটের পক্ষে থাকবে মানুষ।' 

২০১৭-র পুরভোটে দার্জিলিং পুরসভায় ৩১টি ওয়ার্ডে মোর্চা, এবং ১টি ওয়ার্ড জিতেছিল তৃণমূল।

সারা রাজ্যের ১০৮ পুরসভার সঙ্গে দার্জিলিং পুরসভাতে ভোট হবে। ২০১৭ সালে এখানে পুরসভা নির্বাচনে জেতে বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা।স্থানীয় বাসিন্দাদের মতে দার্জিলিং পুরনিগম হলে আরও উন্নয়ন হত। উত্তরবঙ্গে একমাত্র শিলিগুড়িরই পুরনিগমের তকমা আছে।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'রাজ্যের হাসপাতালগুলোত, ব্যর্থতা নয়, কমজোরি আছে', চোরবাগান নিয়ে 'বিতর্ক', কী বললেন মুখ্যমন্ত্রী
'রাজ্যের হাসপাতালগুলোত, ব্যর্থতা নয়, কমজোরি আছে', চোরবাগান নিয়ে 'বিতর্ক', কী বললেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live Updates: আজ মহানবমী, শারদোৎসবের শেষ দিন, তিথি মেনে কুমারী পুজো, রাত পোহালেই দশমী
আজ মহানবমী, শারদোৎসবের শেষ দিন, তিথি মেনে কুমারী পুজো, রাত পোহালেই দশমী
Suvendu Adhikari: নবমীর সন্ধ্যায় মল্লিকবাড়িতে মুখ্যমন্ত্রী, 'রঞ্জিত মল্লিকের আমন্ত্রণে এসেছি, নাড়ু খেলাম, এরপর বললেন...
নবমীর সন্ধ্যায় মল্লিকবাড়িতে মুখ্যমন্ত্রী, 'রঞ্জিত মল্লিকের আমন্ত্রণে এসেছি, নাড়ু খেলাম, এরপর বললেন...
Cyclone Forecast: বাংলার উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়? কবে? কলকাতা-জেলায় কতটা প্রভাব?
বাংলার উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়? কবে? কলকাতা-জেলায় কতটা প্রভাব?

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tiger Shroff Firing Case: টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
IND vs NZ: কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
Investment Schemes: মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
Embed widget