এক্সপ্লোর

TMC : ফেসবুক পেজে শোনা যাবে নেতা-নেত্রীদের কথা, তৃণমূলের নতুন হাতিয়ার 'নবজোয়ার রেডিও'

Nabajoar : গত ২৫ এপ্রিল কোচবিহারের সাহেবগঞ্জ থেকে ২ মাস ব্যাপী 'তৃণমূলে নব জোয়ার' কর্মসূচির সূচনা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ঝিলম করঞ্জাই, কলকাতা : জনসংযোগে তৃণমূলের (TMC) নতুন হাতিয়ার 'নবজোয়ার রেডিও'। তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজে শোনা যাবে নেতা-নেত্রীদের কথা। পডকাস্টের মাধ্যমে প্রান্তিক মানুষের কাছে পৌঁছতেই নতুন উদ্যোগ বলে দাবি তৃণমূলের।

কিন্তু, কী কারণে এই ভাবনা ? তৃণমূল সূত্রের খবর, বহু মানুষের কাছে টিভি নেই। সব স্তরে নবজোয়ারের বার্তা পৌঁছে দেওয়ার জন্য এই নবজোয়ার রেডিও শুরু করা হয়েছে। 

গত ২৫ এপ্রিল কোচবিহারের সাহেবগঞ্জ থেকে ২ মাস ব্যাপী 'তৃণমূলে নব জোয়ার' কর্মসূচির সূচনা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগে শান দিতে ২ মাস ব্যাপী নবজোয়ার যাত্রায় বেরিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সম্প্রতি ঝাড়গ্রামের কর্মসূচিতে অভিষেক মন্তব্য করেন, "দলের বেনোজল বৃত্তের বাইরে বের করে যোগ্যদের আনতেই এই নবজোয়ার।" 

গত পরশু অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কনভয়ের যাত্রাপথেই আছড়ে পড়ে কুড়মিদের ক্ষোভ ! ইটবৃষ্টি, মন্ত্রীর গাড়িতে ভাঙচুর চলে। তৃণমূলকর্মীদের মারধর করা হয়। ছুড়ে মারা হয় তৃণমূলের পতাকা। ওঠে চোর চোর স্লোগান।

শুক্রবার সন্ধেয় কুড়মি বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় ঝাড়গ্রামের গড় শালবনিতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি পেরিয়ে যেতেই শুরু হয় ইটবৃষ্টি। পাল্টা সুর চড়িয়ে অভিষেক বলেন, 'খেলা তুমি শুরু করছো, শেষ আমি করব। সুকান্তর কথায় বলি, আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই...।'

বেশ কয়েক ঘণ্টা আগে থেকেই গড় শালবনিতে জমায়েত করছিলেন কুড়মিরা। বিকেলের দিকে মিনিট ৪০ রাস্তা অরবোধও করা হয়। সন্ধেয়, দহিজুড়ির কর্মসূচি শেষ করে লোধাশুলির দিকে আসছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখন, ৫ নম্বর রাজ্য সড়কের উপর গড় শালবনিতে উত্তেজনা ছড়ায়। অভিষেকের গাড়ি চলে যেতেই শুরু হয় মুহুর্মুহু ইটবৃষ্টি। মারধর করা হয় তৃণমূল কর্মীদের। 
বেশ কয়েকটি গাড়িতেও ভাঙচুর করা হয়। আহত হন ঝাড়গ্রাম থানার আইসি-সহ বেশ কয়েকজন পুলিশকর্মী।

ঘটনার পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'গাড়ির পর গাড়ি থেঁতলে দিয়েছে, কোনও অভিযোগ থাকলে, শান্তিপূর্ণভাবে কথা বলুন। রাজ্যের মন্ত্রীকে ইট ছুড়ে মারছেন। তৃণমূল কর্মীরা বাইকে করে যাচ্ছে, গলায় গামছা দিয়ে টেনা নামাচ্ছে। এ কী আন্দোলন ?' তৃণমূল সূত্রে দাবি, ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কী হয়েছে তা বিষদে জানান তিনি। 

এদিকে অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় ধৃত কুড়মি নেতা রাজেশ মাহাতো-সহ ৪ জনের আজ জেল হেফাজত হয়েছে। ১ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ঝাড়গ্রাম আদালত। কাল রাজেশ-সহ ৪ জনকে ফের আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। খুনের চেষ্টা, সরকারি সম্পত্তি নষ্ট, চুরি ছাড়াও একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। এর আগে পেশায় শিক্ষক কুড়মি নেতাকে কোচবিহারে বদলি করা হয়। খড়গপুর থেকে কোচবিহারে কুড়মি নেতা রাজেশ মাহাতোকে বদলি করা হয়। খড়গপুরের বানাপুর স্কুল থেকে কোচবিহারের চামটা আদর্শ বিদ্যালয়ে বদলি করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget