এক্সপ্লোর

Jhalda Municipality: হঠাৎ কলকাতায় ঝালদা পুরসভার ২ কাউন্সিলর! 'দখলের চেষ্টা', অভিযোগ কংগ্রেসের

Purulia: ফের ঘুরপথে ঝালদা পুরসভা দখলের চেষ্টা করছে বলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলল কংগ্রেস।

অনির্বাণ বিশ্বাস, কলকাতা: পুরুলিয়ার ঝালদা পুরসভা নিয়ে টানটান নাটক। পুরসভার দখল নিয়ে কংগ্রেস ও তৃণমূলের দ্বন্দ্ব দেখেছিল রাজ্য। কংগ্রেস কাউন্সিলর খুন থেকে শুরু করে টানটান টানাপড়েন চলেছে ঝালদা নিয়ে। পুরসভা কার হাতে থাকবে তা নিয়ে আদালতেও চলেছে লড়াই। শেষ পর্যন্ত আদালতের রায়ের পর কংগ্রেসের হাতেই গিয়েছে পুরসভার রাশ। পঞ্চায়েত ভোটের পর ফের সামনে এল টানাপড়েন। ফের ঘুরপথে ঝালদা পুরসভা দখলের চেষ্টা করছে বলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলল কংগ্রেস।

পুরপ্রধান ও নির্দল কাউন্সিলরকে দলে টানার চেষ্টা করছে তৃণমূল, দাবি কংগ্রেসের।  কলকাতায় নিয়ে এসে রাখা হয়েছিল সল্টলেক স্টেডিয়ামের যুব আবাসে, দাবি কংগ্রেসের। পুরুলিয়ার কংগ্রেস নেতা নেপাল মাহাতোর দাবি, 'চেয়ারপার্সন-সহ ২ নির্দল কাউন্সিলরকে ভুল বোঝানোর চেষ্টা করেছিল তৃণমূল।' যদিও সেই অভিযোগ মানতে চাননিঝালদা পুরসভার নির্দল কাউন্সিলর রঞ্জন কর্মকার। তিনি বলেন, 'তৃণমূলের কেউ যোগাযোগ করেনি আমার সঙ্গে, ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে।'

যুব আবাসের ১০৯ এবং ১১০ নম্বর রুমে চেয়ারম্যান এবং নির্দল কাউন্সিলরকে রাখা হয়েছে বলে খবর। গতকাল রাতেই তাঁরা পা রেখেছেন কলকাতায়। কেন তাঁরা কলকাতায় এসেছেন, তা জানার জন্য় ওই দুজনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি এবং নেপাল মাহাতো। কংগ্রেসের দাবি, ৩ জনকে নিয়ে আসা হয়েছে কলকাতায়। তার মধ্যে এই দুজনের খোঁজ পেয়েছে কংগ্রেস। হাত শিবিরের দাবি, ওই দুজনকে চাপ দিয়ে তৃণমূলে যোগদান করিয়ে বোর্ড দখলের চেষ্টা করছে তৃণমূল।  

ঝালদা ভোটের পর কংগ্রেসের ছিল ৫ জন কাউন্সিলর এবং তৃণমূলের ছিল ৫ জন কাউন্সিলর। এছাড়া, রয়েছেন কংগ্রেস সমর্থিত নির্দল কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায় এবং রঞ্জন কর্মকার। এই পুরসভা অনেক ডামডোলের পরে শীলা চট্টোপাধ্য়ায়কে চেয়ারপার্সন করে বোর্ড গঠন করে কংগ্রেস। তারপরে সেখানকার মহকুমাশাসক শীলা চট্টোপাধ্যায়ের কাউন্সিলর পদ খারিজ করে সরিয়ে দেয়। তারপরে তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দুকে চেয়ারপার্সন হিসেবে বসানো হয়। তারপর কলকাতা হাইকোর্ট রায় দেয় শীলা চট্টোপাধ্য়ায়ের কাউন্সিলর পদ বজায় থাকবে এবং তিনিই ঝালদা পুরসভার চেয়ারপার্সন থাকবেন পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত।

তৃণমূলের দাবি:
গোটা অভিযোগই উড়িয়ে দিয়েছে তৃণমূল। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, 'নির্দল কাউন্সিলররাই তো বলছেন, কেউ তাঁদের সঙ্গে যোগাযোগ করেনি।' তাঁর পাল্টা অভিযোগ, নির্দল কাউন্সিলরদের দখলে রাখার চেষ্টা করছে কংগ্রেসই।

আরও পড়ুন:  'বার বার আসি আমরা দুজন, বার বার ফিরে যাই...', স্ত্রীর মৃত্যুর খবর পেয়েই মৃত্যু স্বামীরও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget