এক্সপ্লোর

Partha-Arpita Update: আজই শেষ পার্থ-অর্পিতার ইডি হেফাজতের মেয়াদ, কী নির্দেশ দেবে আদালত?

আদালতে এই বিষয়টি আজও জানানো হবে বলে ইডি সূত্রে খবর। নিয়মমাফিক আজ মেডিক্যাল টেস্টের জন্য পার্থ-অর্পিতাকে নিয়ে যাওয়া হবে জোকা ESI হাসপাতালে। 

কলকাতা: ইডি (Enforcement Directorate) হেফাজতের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও অর্পিতা মুখোপাধ্যায়কে  (Arpita Chatterjee) আজ ফের তোলা হবে আদালতে। ইডি সূত্রে খবর, এবার জেল হেফাজতের আবেদন জানানো হবে। ইডি সূত্রে দাবি, তদন্তে অর্পিতা সহযোগিতা করলেও, জেরায় সহযোগিতা করেননি পার্থ (Partha Chatterjee)। আদালতে এই বিষয়টি আজও জানানো হবে বলে ইডি সূত্রে খবর। নিয়মমাফিক আজ মেডিক্যাল টেস্টের জন্য পার্থ-অর্পিতাকে নিয়ে যাওয়া হবে জোকা ESI হাসপাতালে। 

মুখোমুখি পার্থ-অর্পিতা: ইডি হেফাজতে মুখোমুখি পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়। ইডি সূত্রে দাবি, অর্পিতাকে শুধু চিনতেন বলে দাবি করেছেন প্রাক্তন মন্ত্রী। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় গতকাল মুখোমুখি বসিয়ে জেরা করা হয় পার্থ-অর্পিতাকে। 

অর্পিতার ফ্ল্যাটে সোনার খনি: গতকাল পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ক্লাব টাউন হাইটস এর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে সোনার খনি!  ইডি সূত্রে দাবি, ফ্ল্যাট থেকে মিলেছে ৯টি সোনার নেকলেস, এ লেখা একটি সোনার লকেট। ১১টি সোনার কঙ্কন, ১৮ জোড়া কানের দুল, ৫টি আংটি, ৭টি সোনার হার,  সোনার পেন, সোনার বার সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী। যার আনুমানিক মূল্য ৪ কোটি ৩১ লক্ষ টাকা। এত সোনার অলঙ্কার কেনার টাকা কোথা থেকে এল? কতদিন ধরে কেনা হয়েছে এই সব সোনার অলঙ্কার, এ সবই তদন্তে খতিয়ে দেখছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।  

পার্টনারশিপ সংস্থার তথ্য: গতকাল পার্থ-অর্পিতার যৌথভাবে নেওয়া একটি সংস্থার হদিশও মিলেছে। ৯ বছর আগে, সেই ২০১২ সাল থেকেই অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল পার্থ চট্টোপাধ্যায়ের। আর্থিক লেনদেনও ছিল। ২ জনের একটি পার্টনারশিপ সংস্থার তথ্য সামনে এনে এই দাবি করেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, ২০১২ সালের ১ নভেম্বর খোলা হয়েছিল মেসার্স অপা ইউটিলিটি সার্ভিসেস। সম অংশীদার ছিলেন পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়। দু’জনেরই ৫০ শতাংশ করে শেয়ার ছিল। ইডি সূত্রে খবর, ওই সংস্থার ২টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিষয়টি অর্পিতা জানান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসারদের। তারপর ইডি-র আধিকারিকরা সেই ২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখতে শুরু করেছেন। পার্থ-অর্পিতার ওই সংস্থা গত ৯ বছরে কী কী কাজ করেছে, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Municipal Corporation: ফিরহাদের পদত্যাগের পরই পুরবোর্ড ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিল কলকাতা পুরসভা
ফিরহাদের পদত্যাগের পরই পুরবোর্ড ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিল কলকাতা পুরসভা
News Live Update : তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে লক্ষ্য করে ডিম
তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে লক্ষ্য করে ডিম
'ফেরার' সুশান্ত ঘোষ ! গ্রেফতার তৃণমূল কাউন্সিলরের গাড়ির চালক, কী কী অভিযোগ ?
'ফেরার' সুশান্ত ঘোষ ! গ্রেফতার তৃণমূল কাউন্সিলরের গাড়ির চালক, কী কী অভিযোগ ?
Firhad Hakim: কলকাতার মেয়র পদ থেকে কেন ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম? জানালেন নিজেই
কলকাতার মেয়র পদ থেকে কেন ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম? জানালেন নিজেই

ভিডিও

#SununMukhyamantri | গত দেড় দশকে রাষ্ট্রযন্ত্র যাঁদের যন্ত্রণায় ঠেলে দিয়েছিল,কী প্রশ্ন করছেন তাঁরা?
#SununMukhyamantri | নতুন বিজেপি সরকারের কাছে, কী চাইছে পশ্চিমবঙ্গ? | ABP ANANDA LIVE
#Sununmukhyamantri। নতুন সরকারের কাছে কী প্রত্যাশা প্রতিবাদীদের? কী বলছেন শাসক-বিরোধী বিধায়করা
শিবপ্রসাদের সঙ্গে মনোমালিন্য হয়? মহিলা পরিচালক বলে সুযোগ কম পেয়েছেন? অকপট নন্দিতা রায়
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০৩.০৬.২৬): দলেই বিদ্রোহের কালবৈশাখী, ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল তৃণমূল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
Daily Horoscope: শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
Rain Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
West Bengal News Today Live Updates: সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
Film on RG Kar Incident: 'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Tajpur Deep Sea Port: জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
Embed widget