এক্সপ্লোর

Bonny Sengupta Update: ‘কথা রাখেনি বিজেপি’, দল ছাড়লেন বনি, ঘোষণা টুইটারে

Bonny Sengupta Update: বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন বনি। ওই একই সময়ে তাঁর মা পিয়া এবং প্রেমিকা কৌশানী যোগ দেন তৃণমূলে। ভোটে পরাজিত হন কৌশানী।

এ বার বিজেপি ছাড়লেন টলিউড (Tollywood) অভিনেতা বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। সোশাল মিডিয়ায় বিজেপি-ত্যাগের (BJP) কথা ঘোষণা। বঙ্গ বিজেপির বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ। বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2021) আগে বিজেপিতে যোগ দেন বনি।

রাজনীতিতে বনির আর মন টিকছে না বলে বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল। সোমবার তাতে সিলমোহর দিলেন অভিনেতা নিজেই। টুইটারে তিনি লেখেন, ‘আপনাদের সকলকে জানাতে চাই যে, আজ থেকে বিজেপি-র সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন হল। প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছে বিজেপি। বাংলার মানুষ এবং বাংলা চলচ্চিত্র জগৎকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তারা, তাতেও কোনও অগ্রগতি দেখতে পাচ্ছি না আমি।’ 

আরও পড়ুন: School Reopening : সরকার স্কুল খোলার পক্ষে, সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী, জানালেন শিক্ষামন্ত্রী

গত বছর বিধানসভা নির্বাচনের আগে আচমকাই বিজেপি-তে যোগ দেন বনি। অভিনেতা হিসেবে মাত্র কয়েক বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়েই রাজনীতিতে পদার্পণের তাঁর এই সিদ্ধান্তে অনেকেই অবাক হন। তবে তার চেয়েও বেশি অবাক হন মা পিয়া সেনগুপ্ত এবং প্রেমিকা কৌশানী মুখোপাধ্যায়ের (Koushani Mukherjee) ঠিক উল্টোপথে হাঁটার সিদ্ধান্তে। বাংলার সংস্কৃতির পরিপন্থী বিজেপি-র বিরুদ্ধে তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশে থাকতে চান বলে জোড়াফুল শিবিরে যোগ দেন পিয়া এবং কৌশানী। তাই বনির বিজেপি-তে যোগ দেওয়ায় হতবাক হন সকলে।

ভোটের আগে বিজেপি-র তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দেওয়া রাজীব বন্দ্য়োপাধ্যায়ের হাত থেকে পদ্ম পতাকা নিয়েছিলেন বনি। বিজেপি-র মঞ্চে দাঁড়িয়ে সকলের সঙ্গে ‘জয় শ্রী রাম’ ধ্বনিও দিতে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু ভোট মেটার পর থেকে গেরুয়া শিবিরে বনিকে আর তেমন সক্রিয় থাকতে দেখা যায়নি। তাঁকে পদ্মশিবিরে নিয়ে যাওয়া রাজীবও ইতিমধ্যেই তৃণমূলে ফিরে এসেছেন। এ বার বিজেপি ছেড়ে বেরিয়ে এলেন বনিও। 

বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন বনির প্রেমিকা কৌশানী। সেখানে বিজেপি-র প্রার্থী মুকুল রায়ের কাছে পরাজিত হন তিনি।  ইতিমধ্যে মুকুলও তৃণমূলে ফিরেছেন। 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana: 'যাদের অন্নপূর্ণার ৩০০০ টাকা ঢোকেনি...,' কী করতে হবে ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
'যাদের অন্নপূর্ণার ৩০০০ টাকা ঢোকেনি...,' কী করতে হবে ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget