এক্সপ্লোর

Aindrila Sharma Demise: ‘অসম্ভব জীবনীশক্তি ছিল, হাসলে মনে হতো, গোটা পৃথিবী হাসছে’, ঐন্দ্রিলার প্রয়াণে অপরাজিতা

Aparajita Auddy:ঐন্দ্রিলার মৃত্যুতে এ দিন এবিপি আনন্দে মুখ খোলেন অপরাজিতা।

কলকাতা: অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিলেন আগেও। এ বারও তাই আশায় বুক বেঁধেছিলেন পরিবার, পরিজন, আত্মীয়-স্বজনরা। কিন্তু সব আশাকে হতাশায়  বদলে রবিবার চলে গেলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া টলিউডে। তা নিয়ে এ বার মুখ খুললেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। ঐন্দ্রিলার এ ভাবে চলে যাওয়া, মেনে নিতে পারছেন না বলে জানিয়েছেন তিনি। 

২০ দিনের লড়াই শেষে রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ঐন্দ্রিলা

ঐন্দ্রিলার মৃত্যুতে এ দিন এবিপি আনন্দে মুখ খোলেন অপরাজিতা। তিনি বলেন, যখন ক্যান্সার হয়েছিল, এমসে ভর্তি ছিল, নিয়মিত ওকে ফলো করতাম। একটি পার্টিতে দেখা হল। ও অপাদি বলে এসে জড়িয়ে ধরল। ওকে বলেছিলাম, পুরস্কার পেয়ে তত আনন্দ হয়নি, যতটা ওকে দেখে হয়েছিল। ও কাজ করছিল, মহালয়ায় নাচল। ফিরে এসে এ ভাবে কাজ করতে দেখে খুব খুশি হয়েছিলাম।"

 

আরও পড়ুন: Aindrila Sharma Demise: ‘ঐন্দ্রিলার অকাল প্রয়াণে শোকস্তব্ধ’, পরিবার-অনুরাগীদের সাহস জুগিয়ে ট্যুইট মুখ্যমন্ত্রীর

অপরাজিতা আরও বলেন, "ওর স্ট্রোক হয়েছে শুনে তাই অবাক হয়ে গিয়েছিলাম। তবে অসম্ভব জীবনীশক্তি ছিল। আগেও দু'বার জিতেছে। তাই মনে হয়েছিল, এতটুকু বাচ্চা মেয়ের কী হবে? কত বয়স্করা ফিরে আসছেন! পুজোয় বসলেই ওর মুখটা ভেসে ওঠে। রোজ খোঁজ নিই ওঁর। রাতে ১০ বার হার্ট অ্যাটাক হয়েছে জেনে আজ সকালেও খোঁজ নিই। এক সাংবাদিকের সঙ্গে কথা বলচিলাম। তখনই শুনতে পেলাম, পিছন থেকে কেউ বলছে ঐন্দ্রিলা আর নেই।"

ঐন্দ্রিলার প্রয়াণে মুখ খুললেন অপরাজিতা

ঐন্দ্রিলার এ ভাবে চলে যাওয়ার প্রসঙ্গে অপরাজিতার বক্তব্য, "আমি যে কী বলব! অদ্ভূত লাগছে। একদম ভাল লাগছে না আমার। আমি ঈশ্বর বিশ্বাসী। মিরাকলে বিশ্বাস করি না। ওর এত পজিটিভ ভাইব! হাসলে মনে হয়, গোটা পৃথিবী হাসছে। ওর মা, বাবা, ওই ছেলেটি, আমি জানি কাছের মানুষ চলে গেলে কী হয়। কী নিয়ে বাঁচবেন ওঁরা? খুব খারাপ হল এটা। ঠিক হল না।"

২০১৫ সালে অস্থিমজ্জার ক্যান্সারে আক্রান্ত হন ঐন্দ্রিলা শর্মা। দিল্লিতে দীর্ঘদিন তাঁর কেমো থেরাপি চলে। তবে ক্যান্সারকে হারিয়ে ২০১৬-য় বাড়িতে ফেরেন তিনি। তারপর জীবনের ছন্দে ফিরেছিলেন ধীরে ধীরে। পা রাখেন অভিনয় জীবনেও। তারপর তাঁর প্রতিভার উড়ান নজর কাড়ে সকলের। কিন্তু ছন্দপতন হল ২০২১-এ।  তাঁর ডান ফুসফুসে টিউমার ধরা পড়ল। আবার শুরু হল কেমো থেরাপি। সেই যুদ্ধও হাসি মুখেই জয় করেছিলেন ঐন্দ্রিলা। তার পর আবার ফিরেছিলেন অভিনয় জীবনে। কিন্তু এ মাসেই শুরুতেই সব ওলটপালট হয়ে গেল চিরদিনের জন্য। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget