এক্সপ্লোর

Toy Train Services Resumed : প্ল্যানে পাহাড় ? দার্জিলিং যাওয়ার আগে রইল সুখবর

Darjeeling : প্রতিদিন সকাল ১০টায় নিউ জলপাইগুড়ি (NJP) স্টেশন থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে পাড়ি দেয় টয় ট্রেন। আর দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ির (New Jalpaiguri) দিকে ট্রেনটি রওনা দেয় সকাল ৯ টা নাগাদ।

মোহন প্রসাদ, দার্জিলিং : পাহাড়-বিলাসী ? পুজো বা পুজোর আগেই কি প্ল্যানে দার্জিলিং (Darjeeling) ? তাহলে রইল সুখবর। প্রায় সপ্তাহদুয়েকের বিরতির পর ফের স্বমহিয়ায় টয় ট্রেন। দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ি (এনজিপি) ও উল্টো দিকে টয় ট্রেন পরিষেবা (Toy Train Services Resumed) ফের চালু। মাঝে দিন ১২ বন্ধ ছিল বন্ধ ছিল এই প্রমোদ-সফর। কার্সিয়ংয়ের তিনধাররিয়ার কাছে ১৭ মাইল এলাকায় ধসের জেরে গত ১ সেপ্টেম্বর থেকে বাধ্য হয়ে স্তব্ধ ছিল টয় ট্রেনের চাকা। যার জেরে গত সোমবার (১২ সেপ্টেম্বর) পর্যন্ত টয় ট্রেন চলাচল বন্ধ থাকার কথাই জানান হয়েছিল। নির্ধারিত সময়ে মেরামতির কাজ শেষের পর মঙ্গলবার থেকেই ফের চালু টয় ট্রেন চলাচল।

মেরামতি শেষ, ছোটা শুরু টয় ট্রেনের

ধসের জেরে ক্ষতিগ্রস্থ হয়েছিল টয় ট্রেনের যাত্রাপথও। তাই বাধ্য হয়ে বন্ধ করতে হয়েছিল ট্রেন চলাচল। তবে নির্ধারিত সময়েই শেষ হয়েছে যাবতীয় মেরামতির কাজ। যার পরই ছুটে শুরু করে টয় ট্রেন। প্রতিদিন সকাল ১০টায় নিউ জলপাইগুড়ি (NJP) স্টেশন থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে পাড়ি দেয় টয় ট্রেন। আর দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ির (New Jalpaiguri) দিকে ট্রেনটি রওনা দেয় সকাল ৯ টা নাগাদ।

মুখে হাসি পর্যটকদের

করোনাকালের ধাক্কায় দীর্ঘদিন মার খেয়েছে পর্যটন শিল্প (Tourism)। সেই কঠিন সময় পেরিয়ে ফের পাহাড়মুখো অনেক পাহাড়প্রেমীই। যা মুখে হাসি ফোটাচ্ছে দার্জিলিংয়ের স্থানীয়দের। মাঝে কয়েকদিনে টয় ট্রেন বন্ধ থাকার জেরে কিছুটা চিন্তিত ছিলেন তাঁরা। কিন্তু আপাতত তা থেকে মুক্তি। পাশাপাশি দিন ১২ বন্ধ থাকার জেরে অনেক পর্যটককেই ফিরতে হয়েছিল শুকনো মুখে। কিন্তু ফের প্রমোদ ভ্রমণের সুযোগ চালু হয়ে যাওয়ায় মুখে একগাল হাসি পর্যটকদেরও (Tourists)। 

ফিরে দেখা ইতিহাস

১৮৮১ সালে দার্জিলিংয়ে পাহাড়ের গাঁ ঘেঁষে মিটারগেজ লাইনের উপর দিয়ে প্রথম চালু হয় টয় ট্রেন। সমুদ্র তল থেকে ২ হাজার ২৫৮ মিটার উঁচুতে। ২০ বছর আগে ১৯৯৯ সালের ২ ডিসেম্বর, দার্জিলিঙের টয় ট্রেনকে হেরিটেজ হিসাবে ঘোষণা করে The United Nations Educational, Scientific and Cultural Organization  বা UNESCO।  দার্জিলিং হিমালয়ান রেলওয়ে,  ডিএইচআর বা টয় ট্রেন ২ ফুট (৬১০মিমি) গেজ রেলপথে চলাচল করে নিউ জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ের মধ্যে। এই রেলপথে সবথেকে বড় আকর্ষণ হল পাহাড়ি পথ, ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন ঘুম, বাতাসিয়া লুপ, কার্শিয়ং।

আরও পড়ুন- লালবাজার থেকে ছাড়া হল শুভেন্দুকে, বিরোধী দলনেতাকে গোলাপের মালা পরালেন বিজেপি কর্মীরা

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget