এক্সপ্লোর

Train blocked in Jalpaiguri:পৃথক কামতাপুরের দাবিতে 'রেল রোকো' কর্মসূচি, জলপাইগুড়ির বেতগারার কাছে আটকে একাধিক ট্রেন

Kamtapur Agitation:পৃথক কামতাপুর রাজ্য-সহ একাধিক দাবিতে অল কমতাপুর স্টুডেন্ট ইউনিয়নের (আকসু) ডাকে 'রেল রোকো' কর্মসূচির জেরে বিভিন্ন স্টেশনে আটকে পড়ল ট্রেন।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: পৃথক কামতাপুর রাজ্য-সহ (Separate Kamtapur State) একাধিক দাবিতে অল কমতাপুর স্টুডেন্ট ইউনিয়নের (আকসু) ডাকে 'রেল রোকো' (Rail Roko Program) কর্মসূচির জেরে বিভিন্ন স্টেশনে আটকে পড়ল ট্রেন (Train service Disrupted)। ময়নাগুড়ি বেতগাড়া সংলগ্ন নুনিয়াবাড়ি এলাকায় এই কর্মসূচি শুরু হয়। বৃহস্পতিবার সকাল ৭ টা থেকে বেতগারা স্টেশনের কাছে রেল লাইনে 'কেপিপি' ও 'আকসু' সমর্থকদের জমায়েত হয়ে যায়। রেল লাইনের ওপর বসে পড়েন আন্দোলনকারীরা। ফলে ধাক্কা খায় ট্রেন চলাচল। এই মুহূর্তে যেমন, বেতগারা স্টেশনে আটকে পড়েছে গুয়াহাটিগামী 'বন্দে ভারত' আটকে। বিক্ষোভকারীদের মুখে স্লোগান, 'বিজেপি হঠাও, তৃণমূল হঠাও'। পরিস্থিতি সামলাতে হাজির রেল পুলিশ।

বিশদ...
আলাদা কামতাপুর রাজ্যের পাশাপাশি কামতাপুর ভাষার স্বীকৃতি এবং জীবন সিংহের সঙ্গে শান্তি চুক্তি দ্রুত শেষ করার দাবিতে এদিনের 'রেল রোকো' কর্মসূচি। তার জেরে ধাক্কা খায় ট্রেন পরিষেবা। সকাল সাড়ে ৬টা থেকে আটকে গুয়াহাটিগামী বন্দে ভারত এক্সপ্রেস। অন্য একটি স্টেশনে দাঁড়িয়ে ব্রহ্মপুত্র মেল। আজ সকাল থেকে 'কামতাপুর পিপলস পার্টি' রেল অবরোধের ডাক দেয়। আলাদা রাজ্য ও আলাদা ভাষার দাবি পাশাপাশি বিক্ষোভকারীদের অভিযোগ, উত্তরবঙ্গ বঞ্চিত। এদিন সকালে আপ-ডাউন দুটি লাইনেই বসে পড়েন বিক্ষোভকারীরা। যতক্ষণ তাঁরা কোনও সদুত্তর না পাচ্ছেন, তত ক্ষণ আন্দোলন চলবে, জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। অপ্রীতিকর ঘটাতে বিপুল সংখ্যক রেল পুলিশ মোতায়েন করা হয়েছে সেখানে। বারবার কথা হচ্ছে রেল-কর্তাদের সঙ্গে।   

হুমকি...
পৃথক কামতাপুরের দাবিতে আগেও সরব হতে শোনা গিয়েছে আন্দোলনকারীদের। যেমন, গত বছর নভেম্বর মাসে পৃথক রাজ্যের দাবিতে বন্দুক হাতে তুলে আন্দোলনের হুমকি দেয় কামতাপুর স্টেট ডিমান্ড কমিটি  জল্পেশ ময়দানে সভার অনুমতি না মেলায় সেবার প্রশাসনকে কার্যত দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন প্রাক্তন KLO নেত্রী জ্যোৎস্না রায়। সভা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত না জানানোয় অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছিলেন জলপাইগুড়ির পুলিশ সুপার। ভোটের আগে বিজেপির উস্কানিতে হাওয়া গরমের চেষ্টা বলে কটাক্ষ করে  তৃণমূল কংগ্রেস। দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গ বঞ্চিত বলেই পৃথক রাজ্যের দাবি উঠছে, বলে মন্তব্য গেরুয়া শিবিরের একাংশের। তবে কামতাপুরি আন্দোলন সমর্থন করেন না তাঁরা, বলেও সাফাই দেয় জলপাইগুড়ির বিজেপি নেতৃত্ব।

 

 

আরও পড়ুন:হিমাঙ্কের নিচে থাকতে পারে দার্জিলিঙে পারদ, আজ কেমন থাকবে মালদার আবহাওয়া?

 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Cyclone Akvan : ঘূর্ণিঝড় আকভানের জের ! চন্দননগরে আজ হচ্ছে না জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন, বদলে এই দিন হবে শোভাযাত্রা
ঘূর্ণিঝড় আকভানের জের ! চন্দননগরে আজ হচ্ছে না জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন, বদলে এই দিন হবে শোভাযাত্রা
Bankura Accident: ছটপুজোর ভিড়ে পা পিছলে নদীতে পড়ে গেল ৩ বছরের শিশু, জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপ পুলিশ অফিসারের, বাঁচালেন প্রাণ
ছটপুজোর ভিড়ে পা পিছলে নদীতে পড়ে গেল ৩ বছরের শিশু, জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপ পুলিশ অফিসারের, বাঁচালেন প্রাণ

ভিডিও

Cyclonic Storm Akvan : আগামিকাল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'আকভান', কতটা প্রভাব পড়বে এই রাজ্যে?
Municipal Corporation Election: কলকাতা পুরসভার ভোট নিয়ে আগামী সোমবার শুনানি হতে পারে Supreme Court-এ
Abhishek Banerjee PA | সব মামলার তদন্ত স্থগিত চেয়ে আবেদন সুমিতের, কী জানাল Calcutta High Court?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget