এক্সপ্লোর

Cholera Vaccine : আতঙ্কের কলেরা জব্দ হবে সহজেই, আসছে ওরাল ভ্যাকসিন, ট্রায়াল শুরু শিগগিরিই

Cholera Prevention : 'কলকাতা পুরসভা এলাকার, ট্যাংরা, তপসিয়া, তিলজলা, রাজাবাজার, বেলেঘাটা, পার্ক সার্কাস-সহ বেশকিছু অঞ্চলে এই ট্রায়াল হবে।'

সন্দীপ সরকার, কলকাতা: করোনার পর এবার কলেরার ( Cholera )ভ্যাকসিন। রাজ্য স্বাস্থ্য দফতর ও নাইসেডের যৌথ উদ্যোগে দেশে প্রথমবার শুরু হতে চলেছে কলেরার ওরাল ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল! প্রাথমিক পর্যায়ে ৩০ হাজার মানুষকে ডোজ দেওয়া হবে। প্রথম ডোজ পাওয়ার এক সপ্তাহ থেকে ৬ সপ্তাহের মধ্যে নিতে হবে দ্বিতীয় ডোজ।  

১৯৭১-এ কলেরা যখন মহামারির আকার নিয়েছিল, সেইসময় Oral Rehydration Solution বা ORS তৈরি করে সাড়া ফেলে দিয়েছিলেন বাঙালি গবেষক-চিকিৎসক দিলীপ মহলানবীশ।  তবে দেশের মধ্যে এবার প্রথমবার কলেরা টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হতে চলেছে মহলানবীশের বাংলা থেকেই। রাজ্য স্বাস্থ্য দফতর এবং কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা নাইসেডের যৌথ উদ্যোগে শুরু হবে এই ট্রায়াল।

দক্ষিণ কোরিয়ার এক সংস্থার তৈরি করা কলেরার এই ভ্যাকসিনের নাম uvChol। এটি একটি ওরাল ভ্যাকসিন। ফলে এখানে সিরিঞ্জ অর্থাৎ সূঁচ ফোটানোর প্রয়োজন নেই।  প্রথম ডোজ নেওয়ার পর এক থেকে ছয় সপ্তাহের মধ্যে দেওয়া হবে দ্বিতীয় ডোজ। প্রাথমিক পর্যায়ে মোট ৩০ হাজার মানুষকে এই ভ্যাকসিন খাওয়ানো হবে। কার্যকারিতা যাচাইয়ের জন্য বর্ষার আগেই দেওয়া হবে প্রথম ডোজ।

প্রস্তুতকারী সংস্থার থেকে এই ভ্যাকসিন কিনবে কেন্দ্রীয় সরকার। বছর দুয়েক আগেও, উত্তর কলকাতা ও উত্তর শহরতলির একাধিক এলাকায় কলেরা আক্রান্তদের হদিশ মিলেছিল।  উত্তর ২৪ পরগনার কামারহাটি অঞ্চলে কলেরার সংক্রমণের জেরে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল অনেককে! 
এই প্রেক্ষাপটে স্বাস্থ্য দফতর সূত্রের দাবি, কলকাতা পুরসভা এলাকার, ট্যাংরা, তপসিয়া, তিলজলা, রাজাবাজার, বেলেঘাটা, পার্ক সার্কাস-সহ বেশকিছু অঞ্চলে এই ট্রায়াল হবে।

ভ্যাকসিন নির্মাতাদের দাবি, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার বেশ কয়েকটি দেশে বিশ্বস্বাস্থ্য সংস্থার উদ্যোগে এই ভ্যাকসিন কলেরাপ্রবণ এলাকায় সফলভাবে মানুষকে দেওয়া হয়েছে। সূত্রের দাবি, বাংলায় এই ট্রায়াল সফল হলে, ওড়িশা, কর্ণাটকের মতো বাকি কলেরাপ্রবণ রাজ্যগুলোয় এই ভ্যাকসিন ব্যবহারের পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য মন্ত্রকের।

বিশেষজ্ঞদের মতে - 

  • কলেরা মূলত জলবাহিত ব্যাকটেরিয়া।
  • জলের থেকেই ছড়ায় এই রোগ। 
  • দূষিত খাবার থেকেও কলেরা ছড়াতে পারে।
  • কলেরার উপসর্গ, বমি ও পেট ব্যথা।

চিকিৎসকদের মতে, কলেরার কার্যকরী চিকিৎসা দ্রুত শুরু না হলে, তার পরিণাম ভয়ঙ্কর হতে পারে। কলেরা হলে তার দ্রুত চিকিৎসার প্রয়োজন, না হলে কিডনি বিকলের মতো সমস্যা হয়।

আরও পড়ুন :

টিকা নিলেই আটকে ফেলা যায় সার্ভাইকল ক্যান্সারের ঝুঁকি, কবে নেবেন, কী নিয়ম





সেরা শিরোনাম

মিত্র ইনস্টিটিউশনে সাপের কামড় প্রথম শ্রেণির পড়ুয়াকে, ছড়াল আতঙ্ক
মিত্র ইনস্টিটিউশনে সাপের কামড় প্রথম শ্রেণির পড়ুয়াকে, ছড়াল আতঙ্ক
Success Story: নিত্যদিনের অভাব, ১২ ঘণ্টা অ্যাম্বুলেন্স চালিয়ে পড়াশোনা—সব পেরিয়ে ISRO-তে জায়গা করে নিলেন বাংলার দেবজিৎ
নিত্যদিনের অভাব, ১২ ঘণ্টা অ্যাম্বুলেন্স চালিয়ে পড়াশোনা—সব পেরিয়ে ISRO-তে জায়গা করে নিলেন বাংলার দেবজিৎ
West Bengal News LIVE: বারুইপুরে বিজেপি কর্মী 'খুন', তৃণমূলের সঙ্গে পরিকল্পনা করে খুনের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধেই
বারুইপুরে বিজেপি কর্মী 'খুন', তৃণমূলের সঙ্গে পরিকল্পনা করে খুনের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধেই
Agnimitra Paul: ফুটপাতে বাচ্চার দুধ গরম, সত্যিই সমস্ত ফেলে দিয়েছিলেন অগ্নিমিত্রা পাল? বিতর্ক নিয়ে নিজে কী বলছেন পুরমন্ত্রী?
ফুটপাতে বাচ্চার দুধ গরম, সত্যিই সমস্ত ফেলে দিয়েছিলেন অগ্নিমিত্রা পাল? বিতর্ক নিয়ে নিজে কী বলছেন পুরমন্ত্রী?

ভিডিও

Anandapur BJP Clash : এন্টালির পর এবার আনন্দপুর! হাতাহাতি বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে !
Maharastra News : মহারাষ্ট্রের অমরাবতীতে সরকারি হাসপাতালে ভয়াবহ দুর্ঘটনা। ABP Ananda live
BJP vs TMC: বাড়ি ফিরতেই TMCর প্রাক্তন কাউন্সিলরকে তাড়া, BJP-র কর্মী-সমর্থক ও স্থানীয়দের বিক্ষোভ
Baruipur News : বারুইপুরে বিজেপি কর্মী খুন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে খুনের অভিযোগ
Nagpur Incident:ওয়াটার ফিল্টার প্ল্যান থেকে গ্যাস লিকে, অসুস্থ হয়ে ৪০ জনের বেশি হাসপাতালে চিকিৎসাধীন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget