এক্সপ্লোর

TMC-BJP: গান্ধীজয়ন্তীতে তৃণমূল ও বিজেপির আন্দোলন-টক্করে মুখর হতে চলেছে বাংলা থেকে দিল্লি

Gandhi Birthday Politics: বাংলায় বঞ্চনার অভিযোগকে সামনে রেখে সোমবার দিল্লির রাজঘাটে ধর্নায় বসবে তৃণমূল। সেদিনই তৃণমূলের বিরুদ্ধে কলকাতায় ধর্না-অবস্থানে বসতে চলেছে বিজেপির মহিলা মোর্চা।

শিবাশিস মৌলিক, সৌমিত্র রায় এবং আশাবুল হোসেন, কলকাতা: গান্ধীজয়ন্তীতে (Gandhi Jayanti) দিল্লিতে (Delhi) তৃণমূল (TMC), কলকাতায় (Kolkata) বিজেপি (BJP)। দুই দলের মধ্যে কার্যত আন্দোলনের টক্কর! বাংলার প্রতি মোদি সরকারের (Modi Govt) বঞ্চনার অভিযোগে সোমবার দিল্লির রাজঘাটে ধর্নায় বসবে তৃণমূল। ওইদিনই কলকাতায়, মেয়ো রোডে ধর্নায় বসতে চলেছে বিজেপির মহিলা মোর্চা। নিয়োগ দুর্নীতি, নারী নির্যাতনের মতো বিষয়গুলিকে হাতিয়ার করে ময়দানে নামছে তারা।                                                          

মহাত্মার ১৫৪ তম জন্মজয়ন্তীতেই তৃণমূল ও বিজেপির আন্দোলন-টক্করে মুখর হতে চলেছে বাংলা থেকে দিল্লি। বাংলায় বঞ্চনার অভিযোগকে সামনে রেখে সোমবার দিল্লির রাজঘাটে ধর্নায় বসবে তৃণমূল। প্রতিবাদ-মিছিল হবে বাংলার বিভিন্ন অঞ্চল, ব্লক ও জেলাস্তরে। আর সেদিনই তৃণমূলের বিরুদ্ধে কলকাতায় ধর্না-অবস্থানে বসতে চলেছে বিজেপির মহিলা মোর্চা।

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'রাজঘাটে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা পালন করবে, সব গ্রাম পঞ্চায়েতে গান্ধী পালন করবে। আমাদের প্রতি সমর্থন জানাবে। পরের দিন, বাংলার প্রত্যেক পঞ্চায়েতে লাইভ টেলিকাস্ট করা হবে। গরিব মানুষের সমবেত আর্তনাদ। সুবিচার না পাওয়া পর্যন্ত সূর্য অস্ত যাবে না।'                   

সোমবার তৃণমূল যেমন মোদি সরকারের বিরুদ্ধে বাংলার প্রতি বঞ্চনার অভিযোগকে হাতিয়ার করে মাঠে নামবে, তার পাল্টা ২টি বিষয়কে অস্ত্র করে মেয়ো রোডে, গান্ধীমূর্তির পাদদেশে ধর্নায় বসবে বিজেপির মহিলা মোর্চা। তৃণমূল পরিচালিত সরকারের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি ও নারী নির্যাতন ইস্যুই হবে তাদের হাতিয়ার।                                     

আরও পড়ুন, 'রাজভবনের বাইরে ভায়োলেন্স, ভিতরে by lens', ইঙ্গিতপূর্ণ মন্তব্য রাজ্যপালের

সূত্রের খবর, কর্মসূচিতে সামিল হতে বিজেপির রাজ্য সভাপতি এবং বিরোধী দলনেতা - দুজনকেই আমন্ত্রণ জানাবে বিজেপির মহিলা মোর্চা।


সোমবার, জাতীয় ছুটি। কিন্তু, ছুটি নেই রাজনীতির। সৌজন্যে কেন্দ্র ও রাজ্য - দুই সরকারি দলের মধ্যে আন্দোলনের টক্কর। ২০২৪-এর লোকসভা ভোটের ময়দান প্রস্তুতের নেপথ্যে যা বড় ভূমিকা নেবে বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে থাকা প্রত্যেকের জামিন, সশরীরে এসে জামিন নিয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়
গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে থাকা প্রত্যেকের জামিন, সশরীরে এসে জামিন নিয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়
Abhishek Banerjee : অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর
অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে হুমায়ুন কবীর, AJUP বিধায়কের বিরুদ্ধে কী কী অভিযোগ মহামেডান ক্লাবের
চেক বাউন্স বিতর্কে হুমায়ুন কবীর, AJUP বিধায়কের বিরুদ্ধে কী কী অভিযোগ মহামেডান ক্লাবের
Ashok Kirtania: রেশন দোকানে মিলছিল নিম্নমানের চাল ও গম, অভিযোগ পেয়েই আচমকা হানা দিলেন খোদ খাদ্যমন্ত্রী
Ashok Kirtania: রেশন দোকানে মিলছিল নিম্নমানের চাল ও গম, অভিযোগ পেয়েই আচমকা হানা দিলেন খোদ খাদ্যমন্ত্রী

ভিডিও

Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF
Suvendu-NCPI:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget