এক্সপ্লোর

Jalpaiguri: জমি নিয়ে তৃণমূল - বিজেপি সংঘাত, জলপাইগুড়িতে জখম মহিলা সহ একাধিক গ্রামবাসী

Jalpaiguri: অভিযোগ, বিজেপি কর্মীরা হুমকি দিচ্ছেন গ্রামবাসীদের। তাঁদের দাবি, গ্রামে থাকতে হলে বিজেপি করতে হবে নয়তো এখনই জমি দখল করে নেওয়া বলে হুমকি দিয়েছে বিজেপি কর্মীরা।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: এবার জমি নিয়ে গ্রামের তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে বিবাদ সৃষ্টি হল। বচসায় মারামারিতে মাথা ফেটেছে এক তৃণমূল কর্মীর। এই ঘটনার জেরে জখম হয়েছেন বেশ কয়েকজন মহিলা সহ একাধিক গ্রামবাসী। 

অভিযোগ, বিজেপি কর্মীরা হুমকি দিচ্ছেন গ্রামবাসীদের। তাঁদের দাবি, গ্রামে থাকতে হলে বিজেপি করতে হবে নয়তো এখনই জমি দখল করে নেওয়া বলে হুমকি দিয়েছে বিজেপি কর্মীরা। এই ঘটনা জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের  সরকার পাড়ার। জমি বিবাদের জেরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ধস্তাধস্তি, একে অপরের ওপর হামলা, সবই চলে। এর ফলে জখমও হয়েছেন বেশ কয়েকজন। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে এদের মধ্যে চারজনের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। 

দীর্ঘ পঞ্চাশ বছর ধরে ওই এলাকায় প্রায় দেড় বিঘা জমিতে কৃষিকাজ করছেন গ্রামের বাসিন্দা শ্যামল চন্দ্র বর্মণ। ওই জমিতে তাঁর বসত বাড়িও আছে। তাঁর অভিযোগ, গ্রামের কিছু বিজেপির কর্মীরা নিজেদের ওই জমির মালিক বলে দাবি করে হামলা চালায় শ্যামল বাবুর পরিবারের ওপর। তাঁর বৃদ্ধা মায়ের মাথায় আঘাত করা হয়েছে বলে অভিযোগ। এমনকী পরিবারের তৃণমূল সদস্যা মমতা বর্মনের হাত ভেঙে দিয়েছে পদ্মকর্মীরা, এমনটাই অভিজোগ তৃণমূলের। এদিন গ্রামবাসীরা একজোট হয়ে থানায় নয়জন বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। তাদের গ্রেফতারের দাবিতে থানায় জমায়েত করেন গ্রামবাসীরা। এই প্রসঙ্গে পুলিশ অবশ্য জানিয়েছে যে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

অন্যদিকে জমি বিবাদ ঘিরে দুই প্রতিবেশী পরিবারের সংঘর্ষে বৃহস্পতিবার রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার বেলুড়ের জঙ্গি সিং গলি এলাকা। গোটা অশান্তির ছবি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। বৃদ্ধের পিঠে পড়ছে লাঠির বাড়ি। কখনও যুবক। আবার কখনও মহিলার শরীরে ছিটিয়ে দেওয়া হচ্ছে ভাতের গরম ফ্যান। সিসিটিভির ফুটেজে ধরা পড়েছে এমনই সব সাংঘাতিক ছবি। 

আরও পড়ুন: Howrah : চরমে দুই প্রতিবেশীর ঝগড়া! রাগে ''ছিটিয়ে দেওয়া হল ফুটন্ত ভাতের ফ্যান''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: 'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
Suruchi Sangha : সুরুচি সঙ্ঘের পুজো কমিটি থেকে বাদ অরূপ-স্বরূপ! নতুন সম্পাদক হলেন এই বিজেপি বিধায়ক
সুরুচি সঙ্ঘের পুজো কমিটি থেকে বাদ অরূপ-স্বরূপ! নতুন সম্পাদক হলেন এই বিজেপি বিধায়ক
Suvendu Adhikari On Rath Yatra : রথযাত্রার আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, এবার ৫ লক্ষ টাকার অনুদান পাবেন এঁরা
রথযাত্রার আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, এবার ৫ লক্ষ টাকার অনুদান পাবেন এঁরা
West Bengal News Live : আজ থেকে রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
আজ থেকে রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কী অভিযোগ তার বিরুদ্ধে?
TMC News: থানার বাইরে ঢাক বাজিয়ে তীর্থঙ্কর ঘোষের গ্রেফতারি উদযাপন
Manas Bhunia: গ্রেফতারি নিয়ে রক্ষাকবচ পেলেও সবং ছাড়তে পারবেন না মানস ভুঁইয়া
Suvendu Adhikari: রাজ্যের রথযাত্রা কমিটিগুলোর জন্য অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
BJP News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
8th Pay Commission : ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
Cancer: কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Lionel Messi: লাল কার্ডের জন্য ২১ বছর আগে ছিলেন দলের বাইরে, ইংল্যান্ডের বিরুদ্ধে এই প্রথম খেলবেন মেসি, বললেন...
লাল কার্ডের জন্য ২১ বছর আগে সুযোগ মেলেনি, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম খেলবেন মেসি! বললেন...
Best FD Bank : ৩ বছরের FD-তে কোথায় পাবেন বেশি সুদ ? ব্যাঙ্ক না NBFC
৩ বছরের FD-তে কোথায় পাবেন বেশি সুদ ? ব্যাঙ্ক না NBFC
Mobile Recharge Plan : আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
CM On Land Policy: পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
Embed widget