এক্সপ্লোর

TMC: সিবিআই-ইডির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ থেকে মূল্যবৃদ্ধি, পথে নামছে তৃণমূল

Trinamool Congress Agitation: গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির নিরপেক্ষ তদন্তের দাবিতে রাস্তায় নেমেছিল তৃণমূলের ছাত্র ও যুব সংগঠন।

আশাবুল হোসেন, কলকাতা: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (Central Investigation Agency) বিরুদ্ধে পক্ষপাতিত্বমূলক আচরণ থেকে রান্নার গ্যাসের (Cooking Gas) দামবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার থেকে পথে নামছে মহিলা তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। কলকাতার পাশাপাশি জেলায় জেলায় হবে মিছিল। বিলকিসকাণ্ডে ১১ অপরাধীকে মুক্ত করার বিরুদ্ধেও প্রতিবাদ দেখাবে তৃণমূল। যদিও এ নিয়ে কটাক্ষের সুর বিজেপির (BJP) গলায়।

রাস্তায় নামছে মহিলা তৃণমূল কংগ্রেস: গরুপাচার (Cow Smuggling Case) মামলায় অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির (Central Investigation Agency) নিরপেক্ষ তদন্তের দাবিতে রাস্তায় নেমেছিল তৃণমূলের ছাত্র ও যুব সংগঠন। এবার CBI, ED’র মতো কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে পক্ষপাতিত্বমূলক আচরণের অভিযোগে রাস্তায় নামছে মহিলা তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার কলকাতার বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে মেয়ো রোডে গান্ধী মূর্তি পর্যন্ত মিছিল করবেন মহিলা তৃণমূলের কর্মী সমর্থকরা। তবে শুধু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধেই নয়, রান্নার গ্যাসের আকাশছোঁয়া দাম এবং বিলকিসকাণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১১ অপরাধীকে মুক্ত করার গুজরাত সরকারের সিদ্ধান্তের প্রতিবাদেও মিছিল করবে মহিলা তৃণমূল। বৃহস্পতিবার কলকাতার পাশাপাশি রাজ্যের সব মহকুমা ও ব্লকে ব্লকেও  প্রতিবাদ মিছিল করবে মহিলা তৃণমূল।

সিজিও কমপ্লেক্সে বিক্ষোভ: গতকাল ED, CBI-এর বিরুদ্ধে স্লোগান তুলে সিজিও কমপ্লেক্সে বিক্ষোভ দেখায় তৃণমূলের সোশাল মিডিয়া সেলের কর্মীরা। দুর্নীতি ইস্যুতে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে বিরোধীরা যেদিন রাস্তা কাঁপাল, সেদিনই কয়েকজনকে ED, CBI-এর বিরুদ্ধে স্লোগান তুলে সিজিও কমপ্লেক্সে বিক্ষোভ দেখাতে দেখা যায়। বিক্ষোভকারীদের দাবি, তাঁরা তৃণমূলের সোশাল মিডিয়া সেলের কর্মী। কেন্দ্রীয় সরকার ED, CBI-কে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। নিরপেক্ষ তদন্ত হচ্ছে না। এই অভিযোগ তুলে আজ দুপুর দেড়টা নাগাদ প্রায় চল্লিশজন সল্টলেকের CGO কমপ্লেক্স চত্বরে ঢুকে পড়েন। CGO কমপ্লেক্সেই রয়েছে ED ও CBI-এর আঞ্চলিক অফিস। সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সামনেই অবস্থান বিক্ষোভ শুরু করেন তাঁরা। জওয়ানরা বাধা দিতেই শুরু হয় বচসা। তা হাতাহাতিতে গড়ায়। শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের CGO কমপ্লেক্সের বাইরে বের করে দেয় কেন্দ্রীয় বাহিনী।

আরও পড়ুন: Dilip Ghosh: সিবিআই-নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, অস্বস্তি বিজেপি-র অন্দরে, দিলীপের সহমর্মী তৃণমূল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Halisahar Police Suspend: হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
Abhishek Banerjee News : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
News Live : চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget